মাহমুদ সাহেবের অনুমানটিতে কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: মাহমুদ সাহেবের অনুমানটিতে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। সহানুমানের ক্ষেত্রে দুটি আশ্রয়বাক্যে প্রধান ও অপ্রধান পদের সাথে মধ্যপদের আবশ্যিক সম্পর্ক স্থাপিত হয় এবং তার ভিত্তিতে সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের মধ্যে আবশ্যিক সম্পর্ক গড়ে ওঠে। কোনো সহানুমানে তিনটি পদের অধিক পদ ব্যবহার করলে সে সম্পর্ক স্থাপিত হয় না। আর তিনের অধিক পদ ব্যবহার করলে যে অনুপপত্তি ঘটে তাকে চতুষ্পদী অনুপপত্তি বলে। এক্ষেত্রে তিনটি পদের স্থানে চারটি পদ দেখা যায়। উদ্দীপকের মাহমুদ সাহেব বলেন, 'এই বইটি টেবিলের উপর। টেবিলটি মাটির উপর। তাই বলা যায়, বইটি মাটির উপর।' এই দৃষ্টান্তটিতে চারটি পদের ব্যবহার করা হয়েছে। যথা- ১. বইটি, ২. টেবিলের উপর, ৩. টেবিলটি ও ৪. মাটির উপর। এখানে তিনটি পদের অধিক চারটি পদ ব্যবহার করার কারণে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
মাহমুদ সাহেবের অনুমানটিতে কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

