অবরোহ অনুমানকে আকারগত প্রক্রিয়া বলা হয় কেন?
উত্তর: যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক বা সমব্যাপক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানের লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। এখানে আশ্রয়বাক্য থেকে যুক্তির যথাযথ নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত অনুমিত হলেই যুক্তি বৈধ হয়। এ প্রকার অনুমানে আশ্রয়বাক্যের বাস্তবতা পরীক্ষা করা হয় না। এ কারণে অবরোহ অনুমানে আশ্রয়বাক্য মিথ্যা হয়েও যুক্তি বৈধ হতে পারে। আবার আশ্রয়বাক্য সত্য হয়েও যুক্তি অবৈধ হতে পারে।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
অবরোহ অনুমানকে আকারগত প্রক্রিয়া বলা হয় কেন?
উত্তর

