দৃশ্যকল্প-১ এ উল্লিখিত বিষয়টির বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ মাধ্যমে অনুমানকে নির্দেশ করে। নিচে এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করা হলো- ১. একাধিক আশ্রয়বাক্য: মাধ্যম অনুমানে সিদ্ধান্ত পেতে হলে একাধিক আশ্রয়বাক্যের প্রয়োজন হয় এবং এর আশ্রয়বাক্যগুলো থাকে পরস্পর সম্পর্কযুক্ত। এ আশ্রয়বাক্যগুলোর হয় আমাদের জ্ঞাত। যেগুলোকে আমরা সত্য বলে ধরি নেই। ২. একটি নতুন বাক্য: মাধ্যম অনুমানে আশ্রয়বাক্যগুলোর ওপর ভিত্তি করে সিদ্ধান্তে একটি নতুন বাক্য প্রতিষ্ঠা করা হয়। এ সিদ্ধান্তটি আশ্রয়বাক্যে নিহিত থাকলেও এর মধ্যে নতুনত্ব আছে, সিদ্ধান্তে তা স্পষ্ট হয়। এ কারণে মাধ্যম অনুমানে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার একটি বিশেষ প্রক্রিয়া। ৩. জ্ঞাত বাক্য ও নতুন বাক্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ: মাধ্যম অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত এবং অর্থগত দিক থেকে সংগতিপূর্ণ একাধিক আশ্রয়বাক্য অনুমান করে পরস্পর সম্পর্কযুক্ত বাক্যগুলোর ভিত্তিতেই সিদ্ধান্ত তথা নতুন বাক্যটি প্রতিষ্ঠা করা হয়। পরস্পর সম্পর্কহীন কোনো বাক্য থেকে আমাদের ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। এজন্য মাধ্যম অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকতে হয় এবং আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের এ সম্পর্কের কারণেই আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়। ৪. সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অধিক ব্যাপক হতে পারে না : মাধ্যম অনুমানের সিদ্ধান্তটি ব্যাপকতার দিক থেকে কখনও আশ্রয়বাক্য থেকে অধিক ব্যাপক হতে পারে না। হয় কম ব্যাপক হবে, না হয় সমব্যাপক হবে।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত বিষয়টির বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

