সহানুমানের চারটি পদ থাকলে কী ধরনের অনুপপত্তি ঘটে?
উত্তর: সহানুমানের চারটি পদ থাকলে যে অনুপপত্তি ঘটে তাকে চতুষ্পদী অনুপপত্তি বলে। সহানুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়। একটি সহানুমানে তিনটি এবং কেবল তিনটি পদ থাকে। এটি সহানুমানের একটি আবশ্যিক নিয়ম। কোনো কারণে সহানুমানের এই নিয়ম লঙ্ঘন করে তিনটির অধিক বা চারটি পদ ব্যবহার করলে সহানুমান ত্রুটিপূর্ণ হয়। আর এই ত্রুটির জন্য যে অনুপপত্তি ঘটে তাহলো চতুষ্পদী অনুপপত্তি।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
সহানুমানের চারটি পদ থাকলে কী ধরনের অনুপপত্তি ঘটে?
উত্তর

