উদ্দীপকে নাহার আপা ও পরমার কথোপকথনে অমাধ্যম অনুমানের কোন কূপটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নাহার আপা ও পরমার কথোপকথনে অমাধ্যম অনুমানের প্রতিবর্তন ফুটে উঠেছে। যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য একই পদ রেখে ও আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করে গুণ পরিবর্তন করে এবং অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে প্রতিবর্তন বলে। এরূপ অনুমানে দুটি যুক্তিবাক্য থাকে একটি আশ্রয়বাক্য এবং অন্যটি সিদ্ধান্ত। প্রতিবর্তনের আশ্রয়বাক্যকে 'প্রতিবর্তনীয়' এবং সিদ্ধান্তকে 'প্রতিবর্তিত' বলা হয়। প্রতিবর্তনের চারটি নিয়ম আছে। যথা-১. প্রতিবর্তনের এবং প্রতিবর্তিতের উদ্দেশ্য একই পদ হবে। ২. প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তিতের বিধেয় পরস্পর বিরুদ্ধ পদ হবে। ৩. প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতের গুণ ভিন্ন হবে। অর্থাৎ প্রতিবর্তনীয় সদর্থক হলে প্রতিবর্তিত নঞর্থক হবে এবং প্রতিবর্তনীয় নঞর্থক হলে প্রতিবর্তিত সদর্থক হবে। ৪. প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তিতের পরিমাণ একইরূপ হবে। অর্থাৎ প্রতিবর্তনীয় সার্বিক হলে প্রতিবর্তিতও সার্বিক হবে এবং প্রতিবর্তনীয় বিশেষ হলে প্রতিবর্তিতও বিশেষ হবে। উদ্দীপকে নাহার আপা পরমাকে বলল, 'সকল মানুষ হয় মরণশীল'। 'কোনো মানুষ নয় অমর'- এখানে 'সকল মানুষ হয় মরণশীল' আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। কোনো মানুষ নয় অমর। প্রতিবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়েছে এবং আশ্রয়বাক্যের উদ্দেশ্য 'মানুষ' পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং দৃষ্টান্ত-১ এ প্রতিবর্তনের সকল নিয়ম অনুসরণ করায় এটি অমাধ্যম অনুমানের প্রতিবর্তনের দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper Chapter 6 : অবরোহ অনুমান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 6 : অবরোহ অনুমান · সৃজনশীল
উদ্দীপকে নাহার আপা ও পরমার কথোপকথনে অমাধ্যম অনুমানের কোন কূপটি ফুটে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

