শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে শিমুলের বক্তব্যে, কোন বিষয়টি নির্দেশিত হয়েছে? সে বিষয়ের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের শিমুলের বক্তব্যের মাধ্যমে বিজ্ঞানের বিষয়টি নির্দেশিত হয়েছে। আর যুক্তিবিদ্যার মধ্যে বিজ্ঞানের বিভিন্ন দিক বিদ্যমান রয়েছে। অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা। আর বিজ্ঞান বলতে বস্তুগত বা আকারগতভাবে গবেষণাযোগ্য কোনো সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান অর্জনকে বোঝায়। এদিক থেকে বিজ্ঞানের সুনির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে। বিজ্ঞানের বিষয়বস্তু বস্তুগত বা আকারগতভাবে গবেষণাযোগ্য। বিজ্ঞানের আলোচনা পদ্ধতি সুশৃঙ্খল এবং আলোচনার মাধ্যমে সুসংবদ্ধ ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান কিছু, সাধারণ নীতি বা নিয়ম নির্ধারণ করে। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার নির্দিষ্ট বিষয়বস্তু আছে। বিজ্ঞানের মতো আকারগতভাবে যুক্তিবিদ্যা তার বিষয়বস্তুকে যথার্থই আলোচনা করতে পারে। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণের জন্য কিছু নিয়ম নির্ধারণ করে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে সূত্র প্রবর্তন করে। তাই যুক্তিবিদ্যাও একটি বিজ্ঞান। উদ্দীপকের শিমুল তার বক্তব্যে কোনো বিষয়ের নির্ধারিত ও সুশৃঙ্খল পদ্ধতি, নিয়মকানুন ইত্যাদির উল্লেখ করেছে। তাই শিমুলের বক্তব্যের মাধ্যমে যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটি নির্দেশিত হয়েছে।

HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · সৃজনশীল

উদ্দীপকে শিমুলের বক্তব্যে, কোন বিষয়টি নির্দেশিত হয়েছে? সে বিষয়ের সা…

উদ্দীপক

রিয়াদ তার বন্ধু শিমুলের নিকট পরামর্শ চাইল, কীভাবে একজন সফল মৎস্য খামারি হওয়া যাবে। শিমুল বলল, যেকোনো বিষয়েরই কিছু নির্ধারিত ও সুশৃঙ্খল পদ্ধতি এবং নিয়মকানুন রয়েছে। প্রথমেই তা তোমাকে জানতে হবে। তাদের কথা শুনে মুশফিক বলল, যেকোনো বিষয়ের কেবলমাত্র পদ্ধতি ও নিয়মকানুন জানলেই হবে। না, সেই সাথে উক্ত পদ্ধতি ও নিয়মকানুন বাস্তবে প্রয়োগ করার ব্যবহারিক কৌশল জানতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে।

উত্তর

অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা।

উত্তর

যে বিজ্ঞান কোনো আদর্শ বা মানদন্ডের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মূল্যায়ন করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। যুক্তিবিদ্যা, আদর্শের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তুর মান নির্ধারণ করে। যুক্তিবিদ্যার আদর্শ হলো সত্যের, আদর্শ। সত্যের আদর্শ অনুযায়ী যুক্তিবিদ্যা বৈধ যুক্তির নিয়মাবলি আবিষ্কার করে এবং এই নিয়মাবলির আলোকে সেগুলোর 'মূল্য নিরূপণ করে। তাই যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান।

উত্তর

উদ্দীপকের শিমুলের বক্তব্যের মাধ্যমে বিজ্ঞানের বিষয়টি নির্দেশিত হয়েছে। আর যুক্তিবিদ্যার মধ্যে বিজ্ঞানের বিভিন্ন দিক বিদ্যমান রয়েছে। অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা হলো যুক্তিবিদ্যা। আর বিজ্ঞান বলতে বস্তুগত বা আকারগতভাবে গবেষণাযোগ্য কোনো সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান অর্জনকে বোঝায়। এদিক থেকে বিজ্ঞানের সুনির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে। বিজ্ঞানের বিষয়বস্তু বস্তুগত বা আকারগতভাবে গবেষণাযোগ্য। বিজ্ঞানের আলোচনা পদ্ধতি সুশৃঙ্খল এবং আলোচনার মাধ্যমে সুসংবদ্ধ ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান কিছু, সাধারণ নীতি বা নিয়ম নির্ধারণ করে। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার নির্দিষ্ট বিষয়বস্তু আছে। বিজ্ঞানের মতো আকারগতভাবে যুক্তিবিদ্যা তার বিষয়বস্তুকে যথার্থই আলোচনা করতে পারে। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণের জন্য কিছু নিয়ম নির্ধারণ করে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে সূত্র প্রবর্তন করে। তাই যুক্তিবিদ্যাও একটি বিজ্ঞান। উদ্দীপকের শিমুল তার বক্তব্যে কোনো বিষয়ের নির্ধারিত ও সুশৃঙ্খল পদ্ধতি, নিয়মকানুন ইত্যাদির উল্লেখ করেছে। তাই শিমুলের বক্তব্যের মাধ্যমে যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটি নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের মুশফিকের বক্তব্যের মাধ্যমে কলাবিদ্যা নির্দেশিত হয়েছে। আর শিমুলের বক্তব্যের মাধ্যমে বিজ্ঞানের দিক নির্দেশিত হয়েছে। যুক্তিবিদ্যার সাথে কলা ও বিজ্ঞান উভয় দিকের সম্পর্ক রয়েছে। কলাবিদ্যা বলতে সাধারণত দক্ষতা, পারদর্শিতা ও নৈপুণ্য বোঝায়। আবার কলা বলতে কোনো 'বিশেষ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার কলাকৌশলকে বোঝায়। অর্থাৎ কলাবিদ্যা বলতে কোনো বিধিবদ্ধ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করাকে বোঝায়। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো অনুমান। যুক্তিবিদ্যা আকারগত বিজ্ঞান হিসেবে। বৈধ যুক্তির কিছু নমুনা প্রদান করে, কিছু নিয়মকানুন শিক্ষা দেয়; যেগুলো বাস্তবে প্রয়োগযোগ্য। এই অর্থে যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলে অভিহিত করা যায়। উদ্দীপকের মুশফিক তার বক্তব্যে কোনো বিষয়ের পদ্ধতি ও নিয়মকানুন বাস্তবে প্রয়োগ করার সুশৃঙ্খল কৌশল জানা এবং সেই অনুযায়ী কাজ করার কথা বলেছে। আর কলাবিদ্যা যেহেতু কোনো বিষয়ের জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার কলাকৌশলকে বোঝায়, তাই মুশফিকের বক্তব্যের মাধ্যমে কলাবিদ্যা নির্দেশিত হয়েছে। পরিশেষে বলা যায়, যুক্তিবিদ্যার মধ্যে যেমন কলাবিদ্যার দিক বিদ্যমান রয়েছে, তেমনি বিজ্ঞানের দিকও বিদ্যমান রয়েছে। তাই যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই।
HSCLogic 1st PaperChapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.[বি.দ্র.]

[বি.দ্র.]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মি. হাফিজ উচ্চতর ডিগ্রী অর্জন করে তাঁর গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি গ্রামের মানুষকে সেই বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে আধুনিক প্রযুক্তির শিক্ষা দেয়ার বিষয়ে চিন্তা করছেন। দৃশ্যকল্প-২: ডাক্তার কবির চক্ষু শিবিরে দরিদ্র মানুষদের বিনামূল্যে চক্ষুর অস্ত্রপচার করেন। তার সুচিকিৎসায় চক্ষু রোগীরা সুস্থ হয়ে উঠছে।

Jessore · 2017

ক
যুক্তিবিদ্যা কাকে বলে?
খ
যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান?
গ
উদ্দীপকে দৃশকল্প-১ এ কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ
পাঠ্যপুস্তকের আলোকে দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

4.যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান?

যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.যুক্তিবিদ্যা কাকে বলে?

যুক্তিবিদ্যা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ওরিয়েন্টেশন ক্লাসে চারুকলার শিক্ষিকা মিসেস অবন্তী সহপাঠ কার্যক্রমের অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের চারুকলার বিভিন্ন কৌশল শিখিয়ে দেন। বিজ্ঞান শিক্ষক মি. অলক ব্যবহারিক ও প্রায়োগিক দিকের ওপর বেশি গুরুত্ব দেন। প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, প্রকৃত জ্ঞান অর্জনের জন্য ব্যবহারিক ও প্রায়োগিক দিকের সাথে শিখন কৌশলও অবলম্বন করতে হয়।

Sylhet · 2017

ক
যুক্তিবিদ্যার জনক কে?
খ
যুক্তিবিদ্যা কি একটি আদর্শমূলক বিজ্ঞান? ব্যাখ্যা কর।
গ
মিসেস অবন্তীর বক্তব্য যুক্তিবিদ্যার কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত প্রধান শিক্ষকের বক্তব্য তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

8.যুক্তিবিদ্যা কি একটি আদর্শমূলক বিজ্ঞান? ব্যাখ্যা কর।

যুক্তিবিদ্যা কি একটি আদর্শমূলক বিজ্ঞান? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.যুক্তিবিদ্যার জনক কে?

যুক্তিবিদ্যার জনক কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রাজিব ও মিরাজ খুবই ঘনিষ্ঠ বন্ধু। তারা ২০১৬ সালে এইচএসসি পাস করেছে। তারা কম্পিউটারের ব্যবহার ভালভাবে জানতে চায়। তাই পরিকল্পনা করে তারা দুজনই দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে। রাজিব প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি একটি কম্পিউটার ক্রয় করে তার অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে। অপরদিকে, মিরাজও একটি কম্পিউটার ক্রয় করবে বলে চিন্তা করছে।

Comilla · 2017

ক
যুক্তিবিদ্যা কাকে বলে?
খ
যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে কীভাবে সহায়তা করে?
গ
উদ্দীপকে রাজীবের কর্মকাণ্ডটি কোন বিষয়টিকে ইঙ্গিত করছে? বিশ্লেষণ কর।
ঘ
পাঠ্যবইয়ের আলোকে রাজিব ও মিরাজের কর্মকাণ্ডের মধ্যকার পার্থক্য নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

12.যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে কীভাবে সহায়তা করে?

যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে কীভাবে সহায়তা করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

[বি.দ্র.]পাঠ্যপুস্তকের আলোকে দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যকার পার্থক্য বিশ্লেষণ কর।উদ্দীপকে দৃশকল্প-১ এ কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান?যুক্তিবিদ্যা কাকে বলে?উদ্দীপকে উল্লিখিত প্রধান শিক্ষকের বক্তব্য তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।মিসেস অবন্তীর বক্তব্য যুক্তিবিদ্যার কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা কর।যুক্তিবিদ্যা কি একটি আদর্শমূলক বিজ্ঞান? ব্যাখ্যা কর।যুক্তিবিদ্যার জনক কে?পাঠ্যবইয়ের আলোকে রাজিব ও মিরাজের কর্মকাণ্ডের মধ্যকার পার্থক্য নিরূপণ কর।উদ্দীপকে রাজীবের কর্মকাণ্ডটি কোন বিষয়টিকে ইঙ্গিত করছে? বিশ্লেষণ কর।যুক্তিবিদ্যা আমাদের বাস্তব জীবনে কীভাবে সহায়তা করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।