বাংলাদেশের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
উত্তর: বাংলাদেশের রাষ্ট্রপতির জাতীয় সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হন। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ নির্বাচনকার্য পরিচালনা করবেন। সংবিধানের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছরের জন্য তার পদে অধিষ্ঠিত হবেন। তবে রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয়পদে বহাল থাকবেন। একাধিক্রমে দুই মেয়াদের বেশি অর্থাৎ ১০ বছরের বেশি কেউ রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হবেন না।
HSC Civics 2nd Paper Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 7 : সাংবিধানিক প্রতিষ্ঠান · সৃজনশীল
বাংলাদেশের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
উত্তর