সংশোধনের ভিত্তিতে স্বাধীনতা লাভকারী রাষ্ট্রটির সংবিধান কোন শ্রেণির? ব্যাখ্যা কর।
উত্তর: সংশোধনের ভিত্তিতে স্বাধীনতা লাভকারী রাষ্ট্রটির তথা বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় শ্রেণির। বাংলাদেশ সংবিধান তার স্ব-বৈশিষ্ট্যে অনন্য। সংশোধনের ভিত্তিতে বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় প্রকৃতির। সংবিধানের কোনো ধারা বা অংশ পরিবর্তন করতে বিশেষ পদ্ধতির অনুসরণ করতে হয়। সংবিধানের কোনো ধারা বা বিধানসমূহ পরিবর্তন, সংশোধন ও রহিতকরণের জন্য জাতীয় সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোট প্রয়োজন হয় উদ্দীপকের স্বাধীনতা লাভকারীদের দেশটির ক্ষেত্রেও লক্ষণীয় যে, দেশটির আইনসভার ৩০০টি আসনের মধ্যে ২০০ জনের সম্মতি না থাকায় বিলটি বাতিল হয়ে যায়। অর্থাৎ দুই-তৃতীয়াংশ ভোট না পাওয়ায় আইনটি পাশ হয়নি, যা বাংলাদেশের সংবিধানের দুষ্পরিবর্তনীয় বৈশিষ্ট্যের সাক্ষ্য প্রদান করে। তাই বলা যায়, সংশোধনের ভিত্তিতে স্বাধীনতা লাভকারী রাষ্ট্রটির তথা বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় শ্রেণির।
HSC Civics 2nd Paper Chapter 4 : বাংলাদেশের সংবিধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের সংবিধান · সৃজনশীল
সংশোধনের ভিত্তিতে স্বাধীনতা লাভকারী রাষ্ট্রটির সংবিধান কোন শ্রেণির?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
