বাংলাদেশের সংবিধান কি উত্তম সংবিধান? যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, বাংলাদেশের সংবিধান একটি উত্তম সংবিধান। বাংলাদেশের সংবিধান হলো একটি উত্তম সংবিধান। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যাবলি বিশ্লেষণে এটি উত্তম সংবিধান হিসেবেই প্রতিষ্ঠিত হয়। সুস্পষ্টতা উত্তম সংবিধানের অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য। সংবিধানের ধারাসমূহ সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন। বাংলাদেশের সংবিধান লিখিত হওয়ায় এতে অস্পষ্টতা নেই। এর ভাষা প্রাঞ্জল ও শব্দসমূহ অর্থপূর্ণ। এছাড়া এটি সংক্ষিপ্ত অথচ ব্যাপক। এর স্থায়িত্বও রয়েছে। সার্বভৌম ক্ষমতার ভারসাম্য রক্ষা, মৌলিক অধিকারসমূহের অন্তর্ভুক্তি, সময়োপযোগিতা, জাতীয় আদর্শ ও আকাঙ্ক্ষার প্রতিফলন, উত্তম সংশোধন পদ্ধতি, জনমতের অগ্রাধিকার, বিচার বিভাগের প্রাধান্য, রাষ্ট্র পরিচালনার মূলনীতির অন্তর্ভুক্তি প্রভৃতি বৈশিষ্ট্য বাংলাদেশের সংবিধানকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করে। তাছাড়া এ সংবিধানের মাধ্যমে মূল অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণহীন রাষ্ট্র বিনির্মাণের পথনির্দেশনা দেওয়ার প্রয়াস গ্রহণ করা হয়েছে, যা এর মর্যাদাকে অতি উচ্চ আসনে অধিষ্ঠিত করে। আর এসব কারণেই দ্বিধাহীন কণ্ঠে বাংলাদেশের সংবিধানকে একটি উত্তম সংবিধান বলতে চাই আমি।
HSC Civics 2nd Paper Chapter 4 : বাংলাদেশের সংবিধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের সংবিধান · সৃজনশীল
বাংলাদেশের সংবিধান কি উত্তম সংবিধান? যুক্তি দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
