বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি 'সমাজতন্ত্র' সম্পর্কে সংক্ষেপে লেখো।
উত্তর: সমাজজীবন থেকে সর্বপ্রকার শোষণ অবসান করে শোষণমুক্ত ন্যায়ানুগ সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ক্ষেত্রে সকলের জন্য সমান সুযোগ-সুবিধা প্রদান করা হবে রাষ্ট্রের অন্যতম মূলনীতি। এ উদ্দেশ্যে উৎপাদন যন্ত্র, উৎপাদনের উপকরণ ও বণ্টন ব্যবস্থাকে রাষ্ট্রীয় মালিকানায় ন্যস্ত করা হবে। তবে আইনের দ্বারা আরোপিত সীমার মধ্যে ব্যক্তিগত মালিকানা থাকবে। কিন্তু সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক পথে। এজন্য বিপ্লবের প্রয়োজন নেই।
HSC Civics 2nd Paper Chapter 4 : বাংলাদেশের সংবিধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের সংবিধান · সৃজনশীল
বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি 'সমাজতন্ত্র' সম্পর্কে সংক্ষেপে লেখো।
উত্তর
