ভাষা আন্দোলন বলতে কী বোঝায়?
উত্তর: বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে পূর্ব পাকিস্তানের সর্বস্তরের ছাত্র-জনতা যে আন্দোলন করেছিল তা-ই হলো ভাষা আন্দোলন। পাকিস্তান রাষ্ট্র গঠিত হওয়ার পরপরই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলা ভাষার ওপর আঘাত হানে। ১৯৫২ সালে তারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়। এই ঘোষণায় পূর্ব-পাকিস্তানের ছাত্র-জনতা প্রতিবাদী হয়ে ওঠে এবং আন্দোলন শুরু করে। মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার এ আন্দোলনে ছাত্রসহ বেশ কয়েকজন শহিদ হন। ১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত চলা এই আন্দোলনই হলো ভাষা আন্দোলন।
HSC Civics 2nd Paper Chapter 4 : বাংলাদেশের সংবিধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের সংবিধান · সৃজনশীল
ভাষা আন্দোলন বলতে কী বোঝায়?
উত্তর
