নওয়াব আবদুল লতিফকে 'বাংলার সৈয়দ আহমদ' বলা হয় কেন?
উত্তর: বাংলা অঞ্চলে সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে স্যার সৈয়দ আহমদের মতো অবদান রাখার কারণে নওয়াব আবদুল লতিফকে 'বাংলার সৈয়দ আহমদ' বলা হয়। স্যার সৈয়দ আহমদ মুসলমানদের উন্নতির জন্য ইংরেজদের সাথে সহযোগিতার নীতি ও পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ওপর জোর দেন। তাঁর মতো নওয়াব আবদুল লতিফও বুঝতে পেরেছিলেন যে, আধুনিক শিক্ষা ব্যতীত বাংলার মুসলমানদের উন্নতি সম্ভব নয়। এ জন্য তিনি বাংলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেন এবং মাদরাসা শিক্ষাকে আধুনিকীকরণে সচেষ্ট হন। তাঁর এরূপ কর্মকাণ্ডের জন্য তাঁকে 'বাংলার সৈয়দ আহমদ' বলা হয়।
HSC Civics 2nd Paper Chapter 4 : বাংলাদেশের সংবিধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের সংবিধান · সৃজনশীল
নওয়াব আবদুল লতিফকে 'বাংলার সৈয়দ আহমদ' বলা হয় কেন?
উত্তর
