মুজিবনগর সরকার বলতে কী বোঝায়?
উত্তর: মুজিবনগর সরকার হলো মুক্তিযুদ্ধের সময় প্রতিষ্ঠিত একটি অস্থায়ী সরকার। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর (বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকানন) আওয়ামী লীগের নির্বাচিত জনপ্রতিনিধিরা মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে একটি সরকার গঠন করে, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। ১৭ই এপ্রিল নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
HSC Civics 2nd Paper Chapter 4 : বাংলাদেশের সংবিধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের সংবিধান · সৃজনশীল
মুজিবনগর সরকার বলতে কী বোঝায়?
উত্তর
