শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে প্রশ্নচিহ্নিত (?) স্থানের বিষয়টির তিনটি বৈশিষ্ট্য বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে প্রশ্নচিহ্নিত (?) স্থানের বিষয়টি হলো বাংলাদেশের সংবিধান। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মূল দলিল হিসেবে সংবিধান প্রণয়ন করা হয়েছে। তাই ১৯৭২ সালের মূল সংবিধানটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সংবিধান হিসেবে স্বকীয় বৈশিষ্ট্যে মহিমান্বিত । নিচে এ সংবিধানের তিনটি বৈশিষ্ট্য আলোচনা করা হলো- লিখিত সংবিধান: বাংলাদেশের সংবিধান লিখিত এবং সংক্ষিপ্ত। মোট ৮২ পৃষ্ঠার এ সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ, ১১টি ভাগ, ১টি প্রস্তাবনা ও ৪টি তফসিল রয়েছে। এতে বাংলাদেশের শাসন ব্যবস্থার কাঠামো, রাষ্ট্রভাষা, জাতীয় সংগীত, জাতীয় পতাকা প্রভৃতি সম্পর্কে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে । বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা এবং রাজধানী হলো ঢাকা। প্রজাতন্ত্র: এ সংবিধানে বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে, যা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নামে পরিচিত। এখানে বলা হয়েছে, জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিগণ দেশের শাসনকাজ পরিচালনা করবে। তাছাড়া একজন নামমাত্র রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রপ্রধান, যার নামে রাষ্ট্রের শাসনকার্য পরিচালিত হবে। সংবিধান অনুযায়ী তিনি সংসদ সদস্যের দ্বারা নির্বাচিত হবেন। সর্বোচ্চ আইন: বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। কারণ সংবিধানের ধারার সাথে দেশের প্রচলিত কোনো আইনের সংঘাত সৃষ্টি হলে সেক্ষেত্রে সংবিধান প্রাধান্য পাবে। সংবিধানের ৭ (২) নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন । অন্য কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় তবে ঐ আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ হবে ততখানি বাতিল বলে গণ্য হবে।

HSC Civics 2nd Paper Chapter 4 : বাংলাদেশের সংবিধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের সংবিধান · সৃজনশীল

উদ্দীপকে প্রশ্নচিহ্নিত (?) স্থানের বিষয়টির তিনটি বৈশিষ্ট্য বর্ণনা কর।

উদ্দীপক

question image

Chittagong · 2019

উত্তর

বাংলাদেশের সংবিধানের এ পর্যন্ত ১৭টি সংশোধনী হয়েছে।

উত্তর

মৌলিক অধিকার বলতে রাষ্ট্রপ্রদত্ত সেসব সুযোগ-সুবিধাকে বোঝায় যা ব্যতীত নাগরিকদের ব্যক্তিত্বের বিকাশ সম্ভব নয়। মানুষের ব্যক্তিত্ব ও মেধা বিকাশের জন্য একান্তভাবে অপরিহার্য যে সকল অধিকার রাষ্ট্র কর্তৃক বলবৎ হয় সেইগুলোই মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। মৌলিক অধিকার ব্যতীত সভ্য জীবনযাপন করা সম্ভব নয়। সকল গণতান্ত্রিক রাষ্ট্রেই জনগণের মৌলিক অধিকারসমূহ তাদের শাসনতন্ত্রে সন্নিবেশিত থাকে। গণতান্ত্রিক সমাজের মূলভিত্তি হলো মৌলিক অধিকার।

উত্তর

উদ্দীপকে প্রশ্নচিহ্নিত (?) স্থানের বিষয়টি হলো বাংলাদেশের সংবিধান। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মূল দলিল হিসেবে সংবিধান প্রণয়ন করা হয়েছে। তাই ১৯৭২ সালের মূল সংবিধানটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সংবিধান হিসেবে স্বকীয় বৈশিষ্ট্যে মহিমান্বিত । নিচে এ সংবিধানের তিনটি বৈশিষ্ট্য আলোচনা করা হলো- লিখিত সংবিধান: বাংলাদেশের সংবিধান লিখিত এবং সংক্ষিপ্ত। মোট ৮২ পৃষ্ঠার এ সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ, ১১টি ভাগ, ১টি প্রস্তাবনা ও ৪টি তফসিল রয়েছে। এতে বাংলাদেশের শাসন ব্যবস্থার কাঠামো, রাষ্ট্রভাষা, জাতীয় সংগীত, জাতীয় পতাকা প্রভৃতি সম্পর্কে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে । বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা এবং রাজধানী হলো ঢাকা। প্রজাতন্ত্র: এ সংবিধানে বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে, যা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নামে পরিচিত। এখানে বলা হয়েছে, জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিগণ দেশের শাসনকাজ পরিচালনা করবে। তাছাড়া একজন নামমাত্র রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রপ্রধান, যার নামে রাষ্ট্রের শাসনকার্য পরিচালিত হবে। সংবিধান অনুযায়ী তিনি সংসদ সদস্যের দ্বারা নির্বাচিত হবেন। সর্বোচ্চ আইন: বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। কারণ সংবিধানের ধারার সাথে দেশের প্রচলিত কোনো আইনের সংঘাত সৃষ্টি হলে সেক্ষেত্রে সংবিধান প্রাধান্য পাবে। সংবিধানের ৭ (২) নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন । অন্য কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় তবে ঐ আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ হবে ততখানি বাতিল বলে গণ্য হবে।

উত্তর

বাংলাদেশে সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির বিকাশে সংবিধানের দ্বাদশ সংশোধনী একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ১৯৯১ সালের ২ জুলাই একাদশ সংশোধনী বিলের সঙ্গে দ্বাদশ সংশোধনী বিল উত্থাপিত হয়। ৬ আগস্ট সংসদ কর্তৃক এটি গৃহীত হয়। এরপর রাষ্ট্রপতি এ বিলের ওপর গণভোট আয়োজন করেন। গণভোটে প্রদত্ত ভোটের ৮৪.৩৮% বিলের পক্ষে পড়ে। ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি বিলটি অনুমোদন করেন। সংবিধানের দ্বাদশ সংশোধনী বিলের প্রধান বৈশিষ্ট্যসমূহ হলো: ১. দ্বাদশ সংশোধনী আইনের মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করা হয়। ২. এ সংশোধনীর মাধ্যমে সংসদীয় রীতি অনুসারে প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী সকল নির্বাহী ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। ৩. এ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির পদকে নিয়মতান্ত্রিক করা হয়। রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব জাতীয় সংসদের ওপর ন্যস্ত করা হয়। ৪. এ সংশোধনীতে রাষ্ট্রপতির অভিশংসনের কথা বলা হয়েছে। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের স্বাক্ষরে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা যাবে। সংসদের মোট সদস্য সংখ্যার দুই-তৃতীয়াংশের ভোটে উক্ত অভিযোগ গৃহীত হলে রাষ্ট্রপতির পদ শূন্য বলে ধরা হবে। ৫. সংবিধানের দ্বাদশ সংশোধনী আইনের ৫৯ নম্বর অনুচ্ছেদে বলা হয় যে, আইনানুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের ওপর প্রজাতন্ত্রের প্রতিটি প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হবে। ৬০ নম্বর অনুচ্ছেদে বলা হয়, জাতীয় সংসদ স্থানীয় শাসনসংক্রান্ত প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনে কর আরোপ করার ক্ষমতাসহ বাজেট প্রস্তুতকরণ ও নিজস্ব তহবিল রক্ষণাবেক্ষণের ক্ষমতা প্রদান করবে। উপরে উল্লিখিত বৈশিষ্ট্যগুলোর আলোকে প্রতীয়মান হয়, প্রকৃতপক্ষে সংবিধানের দ্বাদশ সংশোধনী দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং স্থানীয় শাসনের গঠন, ক্ষমতা ও কার্যাবলির ক্ষেত্রে ব্যাপক সংশোধন ও পরিবর্তন আনয়ন করে সমগ্র সরকার ও শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন সাধন করেছে।
HSCCivics 2nd PaperChapter 4 : বাংলাদেশের সংবিধান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Chittagong · 2017

ক
প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে?
খ
স্থানীয় স্বায়ত্তশাসন কেন প্রয়োজন?
গ
উদ্দীপকে উল্লিখিত '?' চিহ্নিত স্থানে রাষ্ট্র পরিচালনার কোন বিষয়টি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত ধর্মনিরপেক্ষতার তাৎপর্য মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.স্থানীয় স্বায়ত্তশাসন কেন প্রয়োজন?

স্থানীয় স্বায়ত্তশাসন কেন প্রয়োজন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে?

প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' রাষ্ট্রের স্বাধীনতার পর রাষ্ট্রটি দ্রুততম সময়ের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করে। সংবিধানে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণ্য করা হয়।

Barisal · 2017

ক
মৌলিক অধিকার কী?
খ
দুম্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো সংবিধানের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ সংবিধান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.দুম্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায়?

দুম্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মৌলিক অধিকার কী?

মৌলিক অধিকার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব রশিদ একটি সংগঠনের প্রধান নির্বাহী। দায়িত্ব নেবার পর তিনি সংগঠনটি পরিচালনার জন্য একটি নীতিমালা তৈরি করেন। সংগঠনটির সদস্যদের সঙ্গে আলোচনা ও অন্যান্য সংগঠনের নীতিমালা পর্যালোচনা করে নীতিমালাটি তৈরি করা হয়। নীতিমালায় সদস্যদের অধিকার ও কর্তব্য, সংগঠন পরিচালনার মূলনীতি লিপিবদ্ধ করা হয়। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি লক্ষ রেখে নীতিমালাটি বেশ কয়েকবার সংশোধন করা হয়েছে।

Sylhet · 2017

ক
স্থানীয় শাসন কাকে বলে?
খ
মৌলিক অধিকার কেন প্রয়োজন?
গ
উদ্দীপকে উল্লিখিত নীতিমালার সাথে বাংলাদেশ সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিগত মিল কোথায়? ব্যাখ্যা করো।
ঘ
"উক্ত নীতিমালাটির সংশোধন সুশাসন প্রতিষ্ঠার সহায়ক"- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মৌলিক অধিকার কেন প্রয়োজন?

মৌলিক অধিকার কেন প্রয়োজন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.স্থানীয় শাসন কাকে বলে?

স্থানীয় শাসন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত ধর্মনিরপেক্ষতার তাৎপর্য মূল্যায়ন করো।উদ্দীপকে উল্লিখিত '?' চিহ্নিত স্থানে রাষ্ট্র পরিচালনার কোন বিষয়টি ইঙ্গিত করা হয়েস্থানীয় স্বায়ত্তশাসন কেন প্রয়োজন?প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে?উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ সংবিধান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান- বিশ্লেষণ করোউদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো সংবিধানের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।দুম্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায়?মৌলিক অধিকার কী?"উক্ত নীতিমালাটির সংশোধন সুশাসন প্রতিষ্ঠার সহায়ক"- বিশ্লেষণ করো।উদ্দীপকে উল্লিখিত নীতিমালার সাথে বাংলাদেশ সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিগত মিল কোথায়?মৌলিক অধিকার কেন প্রয়োজন?স্থানীয় শাসন কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।