শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রাষ্ট্রটির জনগণের সাথে তোমার দেশের জনগণের প্রাপ্ত সুযোগ-সুবিধার তুলনামূলক আলোচনা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত মালিহার দেশের জনগণের প্রাপ্ত সুযোগ-সুবিধা আমার দেশ অর্থাৎ বাংলাদেশের জনগণের প্রাপ্ত সুযোগ-সুবিধার তুলনায় অতি নগণ্য। বাংলাদেশের সংবিধানে জনগনের পূর্ণাঙ্গ মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়া হয়েছে। সংবিধানের ২৭ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত মোট ১৮টি মৌলিক অধিকার সন্নিবেশ করা হয়েছে। এসব মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হলো- আইনের দৃষ্টিতে সমতা, ধর্ম-বর্ণ-গোষ্ঠী প্রভৃতি কারণে বৈষম্য, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, আইনের আশ্রয় লাভের অধিকার, গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষাকবচ, চলাফেরার স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাকস্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীনতা ইত্যাদি। বাংলাদেশের জনগণ সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারসমূহ ভোগ করে থাকে। তারা দৈনন্দিন জীবনে উক্ত সুযোগ-সুবিধা প্রাপ্ত হয়ে স্বাধীন ও সুষ্ঠুভাবে জীবন-যাপন করতে পারছে। পক্ষান্তরে মালিহার দেশের জনগণ এ সমস্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তারা কিছু সুযোগ- সুবিধা প্রাপ্ত হলেও তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। তাছাড়া বিনা কারণে গ্রেফতার, ভোটাধিকার না থাকা, সভা-সমাবেশের স্বাধীনতা না থাকা, স্বাধীনভাবে ধর্ম পালনে বাধা প্রভৃতি বিষয়াবলি মালিহার দেশের নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করেছে। তবে বাংলাদেশের নাগরিকগণ উক্ত সমস্ত সুযোগ-সুবিধা লাভ করে থাকে। উপরের আলোচনা শেষে বলা যায়, বাংলাদেশের সংবিধানে জনগণের সকল সুযোগ-সুবিধা মৌলিক অধিকার হিসেবে উল্লেখ থাকায় জনগণ তা পূর্ণভাবে ভোগ করতে পারে। তবে উদ্দীপকে উল্লিখিত মালিহার দেশের জনগণ এ সমস্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

HSC Civics 2nd Paper Chapter 4 : বাংলাদেশের সংবিধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের সংবিধান · সৃজনশীল

উদ্দীপকের রাষ্ট্রটির জনগণের সাথে তোমার দেশের জনগণের প্রাপ্ত সুযোগ-স…

উদ্দীপক

মালিহার দেশটি স্বাধীনতার আট বছর পরে একটি সংবিধান প্রণয়ন করতে সক্ষম হয়। সংবিধানে নাগরিকদের কিছু সুযোগ-সুবিধা প্রদান করা হলেও জনগণের জীবনের কোনো নিরাপত্তা নেই। বিনা কারণেই জনগণকে গ্রেফতার করা হয়। জনগণের ভোটাধিকারসহ সভা-সমাবেশের স্বাধীনতা নেই। স্বাধীনভাবে ধর্ম পালনের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা রয়েছে।

Comilla · 2019

উত্তর

সংবিধান অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি চারটি।

উত্তর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত ছয়দফা কর্মসূচির অন্যতম ২টি দফা হলো- ১. পাকিস্তানের সংবিধান হবে যুক্তরাষ্ট্রীয় এবং সরকার হবে পার্লামেন্টারি পদ্ধতির। এর যুক্তরাষ্ট্রীয় সংবিধান ও পার্লামেন্টারি সরকার লাহোর প্রস্তাবের ভিত্তিতে গঠিত হবে। প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আইনসভাই হবে সর্বেসর্বা। সরকার যাবতীয় কার্যাবলির জন্য আইনসভার নিকট দায়ী থাকবে। সংবিধানে জনগণের পূর্ণ মৌলিক অধিকার রক্ষিত হবে। সর্বোপরি যুক্তরাষ্ট্রীয় সরকার ও সংবিধানের অধীনে সত্যিকারের পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। ২. যুক্তরাষ্ট্রীয় সরকারের অধীনে কেবল দুটি বিষয় থাকবে- দেশরক্ষা ও পররাষ্ট্র। সরকারের অবশিষ্ট বিষয়গুলো প্রদেশসমূহের হাতে ন্যস্ত থাকবে।

উত্তর

উদ্দীপকে যে সমস্ত নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধার কথা বলা হয়েছে সেগুলোকে সংবিধানের ভাষায় মৌলিক অধিকার বলা হয়। কোনো দেশের নাগরিকদের জন্য সংবিধান স্বীকৃত সুযোগ-সুবিধাই হলো মৌলিক অধিকার। উদ্দীপকের বর্ণনানুযায়ী মালিহার দেশের সংবিধানে নাগরিকদের কিছু সুযোগ-সুবিধা প্রদান করা হলেও তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। বিনা কারণেই জনগণকে গ্রেফতার করা হয়। জনগণের ভোটাধিকার নেই। সভা-সমাবেশের স্বাধীনতাও নেই। এমনকি স্বাধীনভাবে ধর্ম পালনের ক্ষেত্রেও তারা বাঁধার সম্মুখীন হন। উল্লিখিত এ সমস্ত বিষয়ই নাগরিক মৌলিক অধিকার হিসেবে বিবেচিত। তাই বলা যায়, মালিহার দেশের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষিত হয়নি। বাংলাদেশের সংবিধানের ২৬ থেকে ৪৭ অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকার লিপিবদ্ধ করা আছে। এসব মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হলো আইনের দৃষ্টিতে সমতা, ধর্ম-বর্ণ-গোষ্ঠী প্রভৃতি কারণে বৈষম্যহীনতা, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, আইনের আশ্রয় লাভের অধিকার, গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষাকবচ, চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সম্পত্তির অধিকার প্রভৃতি। সুতরাং উল্লিখিত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে মালিহার দেশের জনগণ যে সমস্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তা মৌলিক অধিকার।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মালিহার দেশের জনগণের প্রাপ্ত সুযোগ-সুবিধা আমার দেশ অর্থাৎ বাংলাদেশের জনগণের প্রাপ্ত সুযোগ-সুবিধার তুলনায় অতি নগণ্য। বাংলাদেশের সংবিধানে জনগনের পূর্ণাঙ্গ মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়া হয়েছে। সংবিধানের ২৭ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত মোট ১৮টি মৌলিক অধিকার সন্নিবেশ করা হয়েছে। এসব মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হলো- আইনের দৃষ্টিতে সমতা, ধর্ম-বর্ণ-গোষ্ঠী প্রভৃতি কারণে বৈষম্য, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, আইনের আশ্রয় লাভের অধিকার, গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষাকবচ, চলাফেরার স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, বাকস্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীনতা ইত্যাদি। বাংলাদেশের জনগণ সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারসমূহ ভোগ করে থাকে। তারা দৈনন্দিন জীবনে উক্ত সুযোগ-সুবিধা প্রাপ্ত হয়ে স্বাধীন ও সুষ্ঠুভাবে জীবন-যাপন করতে পারছে। পক্ষান্তরে মালিহার দেশের জনগণ এ সমস্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তারা কিছু সুযোগ- সুবিধা প্রাপ্ত হলেও তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। তাছাড়া বিনা কারণে গ্রেফতার, ভোটাধিকার না থাকা, সভা-সমাবেশের স্বাধীনতা না থাকা, স্বাধীনভাবে ধর্ম পালনে বাধা প্রভৃতি বিষয়াবলি মালিহার দেশের নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করেছে। তবে বাংলাদেশের নাগরিকগণ উক্ত সমস্ত সুযোগ-সুবিধা লাভ করে থাকে। উপরের আলোচনা শেষে বলা যায়, বাংলাদেশের সংবিধানে জনগণের সকল সুযোগ-সুবিধা মৌলিক অধিকার হিসেবে উল্লেখ থাকায় জনগণ তা পূর্ণভাবে ভোগ করতে পারে। তবে উদ্দীপকে উল্লিখিত মালিহার দেশের জনগণ এ সমস্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
HSCCivics 2nd PaperChapter 4 : বাংলাদেশের সংবিধান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Chittagong · 2017

ক
প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে?
খ
স্থানীয় স্বায়ত্তশাসন কেন প্রয়োজন?
গ
উদ্দীপকে উল্লিখিত '?' চিহ্নিত স্থানে রাষ্ট্র পরিচালনার কোন বিষয়টি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত ধর্মনিরপেক্ষতার তাৎপর্য মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.স্থানীয় স্বায়ত্তশাসন কেন প্রয়োজন?

স্থানীয় স্বায়ত্তশাসন কেন প্রয়োজন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে?

প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' রাষ্ট্রের স্বাধীনতার পর রাষ্ট্রটি দ্রুততম সময়ের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করে। সংবিধানে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণ্য করা হয়।

Barisal · 2017

ক
মৌলিক অধিকার কী?
খ
দুম্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো সংবিধানের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ সংবিধান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.দুম্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায়?

দুম্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মৌলিক অধিকার কী?

মৌলিক অধিকার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব রশিদ একটি সংগঠনের প্রধান নির্বাহী। দায়িত্ব নেবার পর তিনি সংগঠনটি পরিচালনার জন্য একটি নীতিমালা তৈরি করেন। সংগঠনটির সদস্যদের সঙ্গে আলোচনা ও অন্যান্য সংগঠনের নীতিমালা পর্যালোচনা করে নীতিমালাটি তৈরি করা হয়। নীতিমালায় সদস্যদের অধিকার ও কর্তব্য, সংগঠন পরিচালনার মূলনীতি লিপিবদ্ধ করা হয়। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি লক্ষ রেখে নীতিমালাটি বেশ কয়েকবার সংশোধন করা হয়েছে।

Sylhet · 2017

ক
স্থানীয় শাসন কাকে বলে?
খ
মৌলিক অধিকার কেন প্রয়োজন?
গ
উদ্দীপকে উল্লিখিত নীতিমালার সাথে বাংলাদেশ সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিগত মিল কোথায়? ব্যাখ্যা করো।
ঘ
"উক্ত নীতিমালাটির সংশোধন সুশাসন প্রতিষ্ঠার সহায়ক"- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মৌলিক অধিকার কেন প্রয়োজন?

মৌলিক অধিকার কেন প্রয়োজন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.স্থানীয় শাসন কাকে বলে?

স্থানীয় শাসন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত ধর্মনিরপেক্ষতার তাৎপর্য মূল্যায়ন করো।উদ্দীপকে উল্লিখিত '?' চিহ্নিত স্থানে রাষ্ট্র পরিচালনার কোন বিষয়টি ইঙ্গিত করা হয়েস্থানীয় স্বায়ত্তশাসন কেন প্রয়োজন?প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে?উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ সংবিধান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান- বিশ্লেষণ করোউদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো সংবিধানের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।দুম্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায়?মৌলিক অধিকার কী?"উক্ত নীতিমালাটির সংশোধন সুশাসন প্রতিষ্ঠার সহায়ক"- বিশ্লেষণ করো।উদ্দীপকে উল্লিখিত নীতিমালার সাথে বাংলাদেশ সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিগত মিল কোথায়?মৌলিক অধিকার কেন প্রয়োজন?স্থানীয় শাসন কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।