স্থানীয় স্বায়ত্তশাসন কেন প্রয়োজন?
উত্তর: স্থানীয় সমস্যাসমূহ স্থানীয়ভাবে দ্রুত সমাধান এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে স্থানীয় স্বায়ত্তশাসন অত্যন্ত প্রয়োজনীয়। কোনো এলাকার সমস্যা স্থানীয় সরকারই ভালোভাবে উপলব্ধি করতে সক্ষম এবং সে অনুযায়ী সমাধানের ব্যবস্থাও দ্রুততার সাথে গ্রহণ করতে পারে। বস্তুত স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো নিজস্ব সমস্যা সমাধানের মাধ্যমে সহযোগিতার ভিত্তিতে নেতৃত্বের বিকাশ সাধন করতে পারে। স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ গণতন্ত্রের খুঁটিস্বরূপ এবং এগুলোর মাধ্যমে গণতন্ত্র গভীরতা অর্জন করতে পারে। তাই বলা যায়, আধুনিককালে স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব অপরিসীম।
HSC Civics 2nd Paper Chapter 4 : বাংলাদেশের সংবিধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের সংবিধান · সৃজনশীল
স্থানীয় স্বায়ত্তশাসন কেন প্রয়োজন?
উত্তর
