শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত জনাব আমিরুল ইসলামের কর্মরত প্রতিষ্ঠানের সাথে তোমার পঠিত কোন প্রতিষ্ঠানের মিল আছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব আমিরুল ইসলামের কর্মরত প্রতিষ্ঠানের সাথে আমার পঠিত নির্বাচন কমিশনের মিল আছে। উদ্দীপকে জনাব আমিরুল ইসলাম একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন। তার প্রতিষ্ঠানটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে জনগণের প্রতিনিধি বাছাই করে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালনে সাংবিধানিকভাবে দায়বদ্ধ। উপযুক্ত জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ভূমিকা অপরিসীম। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে নির্বাচন কমিশনের সাদৃশ্য পাওয়া যায়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সুষ্ঠু ও নিরপেক্ষ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচন কমিশন রাষ্ট্রপতি, জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন ও তত্ত্বাবধান করে। এ প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও কার্যকারিতা গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করে। বাংলাদেশ সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত হয়। রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করবেন। নির্বাচন কমিশন নির্বাচনি আচরণবিধি প্রণয়ন, ব্যয় নিরীক্ষণ, সীমানা পুনর্নির্ধারণ, নির্বাচন পরিচালনাসহ সব ধরনের নির্বাচনি কার্যক্রম পরিচালনা করে থাকে। অর্থাৎ একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশন তার কার্যাবলি পরিচালনা করে থাকে।

HSC Civics 2nd Paper Chapter 4 : বাংলাদেশের সংবিধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের সংবিধান · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত জনাব আমিরুল ইসলামের কর্মরত প্রতিষ্ঠানের সাথে তোমা…

উদ্দীপক

জনাব আমিরুল ইসলাম একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন। তার প্রতিষ্ঠানটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে জনগণের প্রতিনিধি বাছাই করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালনে সাংবিধানিকভাবে দায়বদ্ধ। উপযুক্ত জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ভূমিকা অপরিসীম।

Comilla · 2025

উত্তর

পাকিস্তানি শাসক কর্তৃক ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে যে গণহত্যা হয়েছিল তাই ইতিহাসে 'অপারেশন সার্চলাইট' নামে পরিচিত।

উত্তর

১৯৫৮ সালে পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করার মাধ্যমে সামরিক শাসক হিসেবে আবির্ভূত হন জেনারেল আইয়ুব খান। ক্ষমতা গ্রহণের পর তিনি তার শাসনকে স্থায়ী করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেন। আর এ কর্মসূচির মধ্যে রাজনৈতিক সংস্কার কর্মসূচি ছিল অন্যতম এবং এ রাজনৈতিক সংস্কার কর্মসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল মৌলিক গণতন্ত্র। এ মৌলিক গণতন্ত্র হলো রাষ্ট্রপতিকে সরাসরি নির্বাচিত না করে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচন করা। জেনারেল আইয়ুব খান তার এ মৌলিক গণতন্ত্রের ভিত্তিতেই ১৯৬২ সালে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা চাল করেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব আমিরুল ইসলামের কর্মরত প্রতিষ্ঠানের সাথে আমার পঠিত নির্বাচন কমিশনের মিল আছে। উদ্দীপকে জনাব আমিরুল ইসলাম একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন। তার প্রতিষ্ঠানটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে জনগণের প্রতিনিধি বাছাই করে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালনে সাংবিধানিকভাবে দায়বদ্ধ। উপযুক্ত জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ভূমিকা অপরিসীম। এরূপ বর্ণনায় স্পষ্টভাবে নির্বাচন কমিশনের সাদৃশ্য পাওয়া যায়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সুষ্ঠু ও নিরপেক্ষ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচন কমিশন রাষ্ট্রপতি, জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন ও তত্ত্বাবধান করে। এ প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও কার্যকারিতা গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করে। বাংলাদেশ সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত হয়। রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করবেন। নির্বাচন কমিশন নির্বাচনি আচরণবিধি প্রণয়ন, ব্যয় নিরীক্ষণ, সীমানা পুনর্নির্ধারণ, নির্বাচন পরিচালনাসহ সব ধরনের নির্বাচনি কার্যক্রম পরিচালনা করে থাকে। অর্থাৎ একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশন তার কার্যাবলি পরিচালনা করে থাকে।

উত্তর

বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, যা দেশের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত। সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন কমিশনের ওপর রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচনের যাবতীয় কার্যাবলি পরিচালনার দায়িত্ব অর্পিত হয়েছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ; আর নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে সুদৃঢ় করতে নির্বাচন কমিশন নানা রকম পদক্ষেপ গ্রহণ করে থাকে। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন কমিশন প্রথমত ভোটার তালিকা সঠিকভাবে প্রণয়ন, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে পারে। দ্বিতীয়ত, নির্বাচনি এলাকার যথাযথ সীমানা নির্ধারণ এবং মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে। তৃতীয়ত, নির্বাচন পরিচালনার জন্য দক্ষ রিটার্নিং অফিসার নিয়োগ, নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং নির্বাচনি আইন ভঙ্গকারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সকল পক্ষের ন্যায্যতা নিশ্চিত করে নির্বাচন কমিশন। চতুর্থত, নির্বাচন কমিশনের নির্বাচনকালীন সময়ে সকল রাজনৈতিক চাপ ও প্রভাবমুক্ত থেকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন গণতান্ত্রিক শাসনের ভিত্তিকে সুদৃঢ় করে। সর্বোপরি, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন নানা রকম পদক্ষেপ গ্রহণ করে, যা গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত।
HSCCivics 2nd PaperChapter 4 : বাংলাদেশের সংবিধান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Chittagong · 2017

ক
প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে?
খ
স্থানীয় স্বায়ত্তশাসন কেন প্রয়োজন?
গ
উদ্দীপকে উল্লিখিত '?' চিহ্নিত স্থানে রাষ্ট্র পরিচালনার কোন বিষয়টি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত ধর্মনিরপেক্ষতার তাৎপর্য মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.স্থানীয় স্বায়ত্তশাসন কেন প্রয়োজন?

স্থানীয় স্বায়ত্তশাসন কেন প্রয়োজন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে?

প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' রাষ্ট্রের স্বাধীনতার পর রাষ্ট্রটি দ্রুততম সময়ের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করে। সংবিধানে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণ্য করা হয়।

Barisal · 2017

ক
মৌলিক অধিকার কী?
খ
দুম্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো সংবিধানের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ সংবিধান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.দুম্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায়?

দুম্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মৌলিক অধিকার কী?

মৌলিক অধিকার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব রশিদ একটি সংগঠনের প্রধান নির্বাহী। দায়িত্ব নেবার পর তিনি সংগঠনটি পরিচালনার জন্য একটি নীতিমালা তৈরি করেন। সংগঠনটির সদস্যদের সঙ্গে আলোচনা ও অন্যান্য সংগঠনের নীতিমালা পর্যালোচনা করে নীতিমালাটি তৈরি করা হয়। নীতিমালায় সদস্যদের অধিকার ও কর্তব্য, সংগঠন পরিচালনার মূলনীতি লিপিবদ্ধ করা হয়। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি লক্ষ রেখে নীতিমালাটি বেশ কয়েকবার সংশোধন করা হয়েছে।

Sylhet · 2017

ক
স্থানীয় শাসন কাকে বলে?
খ
মৌলিক অধিকার কেন প্রয়োজন?
গ
উদ্দীপকে উল্লিখিত নীতিমালার সাথে বাংলাদেশ সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিগত মিল কোথায়? ব্যাখ্যা করো।
ঘ
"উক্ত নীতিমালাটির সংশোধন সুশাসন প্রতিষ্ঠার সহায়ক"- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মৌলিক অধিকার কেন প্রয়োজন?

মৌলিক অধিকার কেন প্রয়োজন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.স্থানীয় শাসন কাকে বলে?

স্থানীয় শাসন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত ধর্মনিরপেক্ষতার তাৎপর্য মূল্যায়ন করো।উদ্দীপকে উল্লিখিত '?' চিহ্নিত স্থানে রাষ্ট্র পরিচালনার কোন বিষয়টি ইঙ্গিত করা হয়েস্থানীয় স্বায়ত্তশাসন কেন প্রয়োজন?প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে?উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ সংবিধান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান- বিশ্লেষণ করোউদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো সংবিধানের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।দুম্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায়?মৌলিক অধিকার কী?"উক্ত নীতিমালাটির সংশোধন সুশাসন প্রতিষ্ঠার সহায়ক"- বিশ্লেষণ করো।উদ্দীপকে উল্লিখিত নীতিমালার সাথে বাংলাদেশ সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিগত মিল কোথায়?মৌলিক অধিকার কেন প্রয়োজন?স্থানীয় শাসন কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে উল্লিখিত জনাব আমিরুল ইসলামের কর্মরত প্রতিষ্ঠানের সাথে তোমা… | Prosthuti