বেঙ্গল প্যাক্ট কী?
উত্তর: বেঙ্গল প্যাক্ট একটি চুক্তি যা ১৯২৩ খ্রিষ্টাব্দে বাংলার মুসলিম ও হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক পার্থক্যজনিত সমস্যা সমাধানকল্পে সম্পাদিত হয়েছিল। চুক্তির উদ্যোক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ মুসলিমদের সাথে হিন্দুদের রাজনৈতিক অংশীদারত্বের পক্ষপাতী ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন অসাম্প্রদায়িক ও উদার মনের রাজনীতিবিদ। তিনি উপলব্ধি করেছিলেন যে, বাংলার শতকরা ৬০ জন মানুষ মুসলমান। অথচ সরকারি চাকরি ও অন্যান্য ক্ষেত্রে তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য। তিনি বিশ্বাস করতেন যে, ব্রিটিশ শাসন থেকে ভারতবাসীকে মুক্ত ও স্বাধীন করতে হলে প্রয়োজন হিন্দু-মুসলমান ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি। এজন্য তিনি স্যার আব্দুর রহিম, স্যার আব্দুল করিম, মাওলানা আকরাম খান, মনিরুজ্জামান ইসলামাবাদী, মৌলভী মজিবর রহমান প্রমুখ মুসলমান নেতার সাথে আলাপ-আলোচনার পর ১৯২৩ সালে 'বেঙ্গল প্যাক্ট' নামে একটি ঐতিহাসিক চুক্তি সম্পাদন করেন। এর ফলে হিন্দু-মুসলমান সম্প্রীতি বৃদ্ধি পায়। মুসলমান জনগণের চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধা লাভের সুযোগ সৃষ্টি হয়।
HSC Civics 2nd Paper Chapter 4 : বাংলাদেশের সংবিধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের সংবিধান · সৃজনশীল
বেঙ্গল প্যাক্ট কী?
উত্তর
