মৌলিক গণতন্ত্র কী প্রকৃত গণতন্ত্র? ব্যাখ্যা কর।
উত্তর: মৌলিক গণতন্ত্র প্রকৃত গণতন্ত্র নয়। কেননা, মৌলিক গণতন্ত্র হলো জেনারেল আইয়ুব খানের এক অভিনব শাসন ব্যবস্থা। এটি এমন এক সীমিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে সার্বজনীন ভোটাধিকার প্রদানের পরিবর্তে কিছু সংখ্যক নির্ধারিত প্রতিনিধির দ্বারা জাতীয় নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা করা হয়। প্রারদ্ভিক পর্যায়ে মৌলিক গণতন্ত্র ছিল একটি পাঁচ স্তর বিশিষ্ট ব্যবস্থা। মূলত জেনারেল আইয়ুব খান ক্ষমতা ধরে রাখার জন্য এই ধরনের জনবিচ্ছিন্ন গণতন্ত্রের সূচনা করে। তাই একে প্রকৃত গণতন্ত্র বলা হয় না।
HSC Civics 2nd Paper Chapter 4 : বাংলাদেশের সংবিধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের সংবিধান · সৃজনশীল
মৌলিক গণতন্ত্র কী প্রকৃত গণতন্ত্র? ব্যাখ্যা কর।
উত্তর
