শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'P [গণিত] দেশের সংবিধানের সাথে তোমার পঠিত কোন দেশের সংবিধানের মিল রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে 'P [গণিত] দেশের সংবিধানে সাথে আমার পঠিত বাংলাদেশ সংবিধানের মিল রয়েছে। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত ও অলিখিত বিধি-বিধানবলির সমষ্টি। একটি রাষ্ট্রের সংবিধানের শাসকের ক্ষমতা,শাসিতের অধিকার ও কর্তব্য এবং উভয়ের সম্পর্কে প্রকৃতি সুস্পষ্ট রূপে লেখা থাকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা লাভের পর এক বছরের মধ্যে একটি বিশ্বনন্দিত সংবিধান তৈরি করতে সক্ষম হয় বাংলাদেশ। গণপরিষদের দীর্ঘ আলাপ-আলোচনার পরে এই সংবিধান রচিত হয়। এ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি লিখিত এবং পরিবর্তনের দিক থেকে দুষ্পরিবর্তনীয় । এ সংবিধানের ৩য় ভাগে নাগরিকের স্বার্থ রক্ষার জন্য মৌলিক অধিকার সন্নিবেশ করা হয়েছে। ১৯৭২ সালের সংবিধানের বলা হয় বাংলাদেশ সরকার ব্যবস্থা হবে এককেন্দ্রিক ও সংসদীয় পদ্ধতির, যেখানে মন্ত্রী পরিষদ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকবে। উদ্দীপকে দেখা যায়, 'P [গণিত] দেশের সংবিধান গণপরিষদের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে এবং সংবিধানের প্রকৃতি হলো লিখিত ও দুষ্পরিবর্তীয়। আবার 'P [গণিত] দেশের সংবিধানের মৌলিক অধিকার সন্নিবেশ রয়েছে এবং এককেন্দ্রিক সংসদীয় গণতন্ত্র প্রবর্তনের কথা বলা হয়েছে। যা বাংলাদেশ সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় উদ্দীপকের 'P [গণিত] দেশের সংবিধানের সাথে বাংলাদেশ সংবিধানের মিল রয়েছে।

HSC Civics 2nd Paper Chapter 4 : বাংলাদেশের সংবিধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের সংবিধান · সৃজনশীল

উদ্দীপকে 'P দেশের সংবিধানের সাথে তোমার পঠিত কোন দেশের সংবিধানের মি…

উদ্দীপক

'P′P^{\prime} দেশের সংবিধান গণপরিষদের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। সংবিধানটির প্রকৃতি হলো লিখিত ও দুষ্পরিবর্তনীয়। এ সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ রয়েছে এবং এককেন্দ্রিক সংসদীয় গণতন্ত্র প্রবর্তনের কথা বলা হয়েছে।

Dinajpur · 2023

উত্তর

দেশ থেকে সর্বপ্রকার সাম্প্রদায়িকতা উচ্ছেদ করে, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার প্রতিরোধ করে সকল ধর্মকে সমান মর্যাদা দেওয়ার নীতিই নিরপেক্ষতা।

উত্তর

নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য মৌলিক অধিকারের গুরুত্ব অনস্বীকার্য যা একটি দেশের সংবিধান কর্তৃক নির্ধারিত ও বলবৎ হয়। এ অধিকার আইনের মতোই অলঙ্ঘনীয়। কোন ক্ষেত্রে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়ে সুবিচার লাভ করতে পারে। মৌলিক অধিকার ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ এবং নাগরিকের প্রতিভা বিকাশের অন্যতম পূর্বশর্ত হিসেবে পরিগণিত। তাই সংবিধানে মৌলিক অধিকার সন্নিবেশ খুবই গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকে 'P′P^{\prime} দেশের সংবিধানে সাথে আমার পঠিত বাংলাদেশ সংবিধানের মিল রয়েছে। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত ও অলিখিত বিধি-বিধানবলির সমষ্টি। একটি রাষ্ট্রের সংবিধানের শাসকের ক্ষমতা,শাসিতের অধিকার ও কর্তব্য এবং উভয়ের সম্পর্কে প্রকৃতি সুস্পষ্ট রূপে লেখা থাকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা লাভের পর এক বছরের মধ্যে একটি বিশ্বনন্দিত সংবিধান তৈরি করতে সক্ষম হয় বাংলাদেশ। গণপরিষদের দীর্ঘ আলাপ-আলোচনার পরে এই সংবিধান রচিত হয়। এ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি লিখিত এবং পরিবর্তনের দিক থেকে দুষ্পরিবর্তনীয় । এ সংবিধানের ৩য় ভাগে নাগরিকের স্বার্থ রক্ষার জন্য মৌলিক অধিকার সন্নিবেশ করা হয়েছে। ১৯৭২ সালের সংবিধানের বলা হয় বাংলাদেশ সরকার ব্যবস্থা হবে এককেন্দ্রিক ও সংসদীয় পদ্ধতির, যেখানে মন্ত্রী পরিষদ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকবে। উদ্দীপকে দেখা যায়, 'P′P^{\prime} দেশের সংবিধান গণপরিষদের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে এবং সংবিধানের প্রকৃতি হলো লিখিত ও দুষ্পরিবর্তীয়। আবার 'P′P^{\prime} দেশের সংবিধানের মৌলিক অধিকার সন্নিবেশ রয়েছে এবং এককেন্দ্রিক সংসদীয় গণতন্ত্র প্রবর্তনের কথা বলা হয়েছে। যা বাংলাদেশ সংবিধানের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় উদ্দীপকের 'P′P^{\prime} দেশের সংবিধানের সাথে বাংলাদেশ সংবিধানের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সংবিধানটি মূলত ১৯৭২ সালের বাংলাদেশ সংবিধানকে নির্দেশ করে। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানের ন্যায় বাংলাদেশের সংবিধান ও অন্য বৈশিষ্ট্যের অধিকারী। বাংলাদেশের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি লিখিত সংবিধান। এ সংবিধানের ধারা গুলো সব লিখিত আকারে আছে।এতে ১ টি প্রস্তাবনা, ১১ ভাগ ৭ টি তফসিল ও ১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে। বাংলাদেশের সংবিধানে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি দুুষ্পপরিবর্তনীয় প্রকৃতির। সংবিধানের কোন ধারা বা বিধানসমূহ পরিবর্তন, সংশোধন বা রহিতকরণের জন্য জাতীয় সংসদের দুই -তৃতীয়াংশ সদস্যের সম্মতি প্রয়োজন হয়। সংবিধানের তৃতীয় ভাগে মোট ১৮ টি মৌলিক অধিকার সন্নিবেশ করা হয়েছে। যা এ সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মৌলিক অধিকার খর্ব হবে এমন কোন আইন সংসদ প্রণয়ন করতে পারবে না। এসব মৌলিক অধিকার আদালত দ্বারা বলবৎযোগ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সংবিধানে ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের সংবিধান বাংলাদেশকে একটি এককেন্দ্রিক গণপ্রজাতন্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করছে। বাংলাদেশ সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা। সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ হবে শাসনকার্য পরিচালনার মূল চালিকাশক্তি। সংবিধান এককক্ষ বিশিষ্ট আইনসভার বিধান রাখা হয় এবং এই আইনসভার নাম রাখা হয় জাতীয় সংসদ। এ সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক রাখা হয়েছে। বাংলাদেশ সংবিধানে জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস হিসেবে ঘোষণা করা হয়েছে।
HSCCivics 2nd PaperChapter 4 : বাংলাদেশের সংবিধান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Chittagong · 2017

ক
প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে?
খ
স্থানীয় স্বায়ত্তশাসন কেন প্রয়োজন?
গ
উদ্দীপকে উল্লিখিত '?' চিহ্নিত স্থানে রাষ্ট্র পরিচালনার কোন বিষয়টি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত ধর্মনিরপেক্ষতার তাৎপর্য মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.স্থানীয় স্বায়ত্তশাসন কেন প্রয়োজন?

স্থানীয় স্বায়ত্তশাসন কেন প্রয়োজন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে?

প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' রাষ্ট্রের স্বাধীনতার পর রাষ্ট্রটি দ্রুততম সময়ের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করে। সংবিধানে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণ্য করা হয়।

Barisal · 2017

ক
মৌলিক অধিকার কী?
খ
দুম্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো সংবিধানের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ সংবিধান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.দুম্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায়?

দুম্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মৌলিক অধিকার কী?

মৌলিক অধিকার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব রশিদ একটি সংগঠনের প্রধান নির্বাহী। দায়িত্ব নেবার পর তিনি সংগঠনটি পরিচালনার জন্য একটি নীতিমালা তৈরি করেন। সংগঠনটির সদস্যদের সঙ্গে আলোচনা ও অন্যান্য সংগঠনের নীতিমালা পর্যালোচনা করে নীতিমালাটি তৈরি করা হয়। নীতিমালায় সদস্যদের অধিকার ও কর্তব্য, সংগঠন পরিচালনার মূলনীতি লিপিবদ্ধ করা হয়। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি লক্ষ রেখে নীতিমালাটি বেশ কয়েকবার সংশোধন করা হয়েছে।

Sylhet · 2017

ক
স্থানীয় শাসন কাকে বলে?
খ
মৌলিক অধিকার কেন প্রয়োজন?
গ
উদ্দীপকে উল্লিখিত নীতিমালার সাথে বাংলাদেশ সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিগত মিল কোথায়? ব্যাখ্যা করো।
ঘ
"উক্ত নীতিমালাটির সংশোধন সুশাসন প্রতিষ্ঠার সহায়ক"- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মৌলিক অধিকার কেন প্রয়োজন?

মৌলিক অধিকার কেন প্রয়োজন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.স্থানীয় শাসন কাকে বলে?

স্থানীয় শাসন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত ধর্মনিরপেক্ষতার তাৎপর্য মূল্যায়ন করো।উদ্দীপকে উল্লিখিত '?' চিহ্নিত স্থানে রাষ্ট্র পরিচালনার কোন বিষয়টি ইঙ্গিত করা হয়েস্থানীয় স্বায়ত্তশাসন কেন প্রয়োজন?প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে?উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ সংবিধান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান- বিশ্লেষণ করোউদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো সংবিধানের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।দুম্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝায়?মৌলিক অধিকার কী?"উক্ত নীতিমালাটির সংশোধন সুশাসন প্রতিষ্ঠার সহায়ক"- বিশ্লেষণ করো।উদ্দীপকে উল্লিখিত নীতিমালার সাথে বাংলাদেশ সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিগত মিল কোথায়?মৌলিক অধিকার কেন প্রয়োজন?স্থানীয় শাসন কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।