উদ্দীপকে বর্ণিত দেশটির সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের সাদৃশ্য সমূহ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে দেশটির সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের যথেষ্ট সাদৃশ্য রয়েছে। সংবিধান হলো রাষ্ট্রের চালিকাশক্তি। এটি এমন এক দর্পণ যার মাধ্যমে রাষ্ট্রের প্রকৃতি জানা যায়। সংবিধানের রাষ্ট্র ও তথা সমগ্র জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। রাষ্ট্র পরিচালনা যাবতীয় বিধি-বিধান স্পষ্ট ভাবে সংবিধানে উল্লেখ থাকে। উদ্দীপকে দেখা যায়, দীর্ঘ নয় মাস সংগ্রাম করে 'ক' রাষ্ট্র স্বাধীনতা অর্জন করার পরে কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দের সমন্বয়ে একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে। এ কমিটি ব্রিটেন এবং ভারতের সংবিধানের উত্তম বিষয় সমূহের অনুকরণের একটি সংবিধান রচনা করে। এ সংবিধানে মৌলিক অধিকার, সংসদীয় ব্যবস্থার নির্দেশ এবং সংবিধান সংশোধন পদ্ধতির উল্লেখ রয়েছে যা বাংলাদেশ সংবিধান প্রণয়ন এবং বৈশিষ্ট্যের সাথে হুবহু মিলে যায়। এসব বৈশিষ্ট্য দিক থেকে উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধান সাদৃশ্য বিদ্যমান।
HSC Civics 2nd Paper Chapter 4 : বাংলাদেশের সংবিধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের সংবিধান · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত দেশটির সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধানের সাদৃশ্য …
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
