বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
উত্তর: বিচার বিভাগের স্বাধীনতা বলতে এমন এক অবস্থা বা পরিবেশকে বোঝায় যেখানে বিচারকগণ আইন বিভাগ ও শাসন বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে কারও কাছে নতি স্বীকার না করে বা কোনো কিছু দ্বারা প্রভাবিত না হয়ে কেবল আইন ও বিবেক অনুযায়ী বিচারকার্য পরিচালনা করতে পারেন। বিচার বিভাগ যদি স্বাধীন ও নিরপেক্ষ না হয় তাহলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হতে পারে না। বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্র ও ন্যায়বিচারের একটি মানদণ্ড।
HSC Civics 2nd Paper Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 5 : বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো · সৃজনশীল
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
উত্তর