উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আইনের তাৎপর্য বিশ্লেষণ করো
উত্তর: উদ্দীপকের আইনের সাথে সাদৃশ্যপূর্ণ আইন অর্থাৎ ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন প্রণয়ন একটি বিশেষ তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয় ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষে যে ব্রিটিশ আধিপত্যের সূচনা হয়েছিল, এ আইনে তার সমাপ্তি ঘটে। এ আইন পাসের মাধ্যমে ভারতবর্ষ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে স্বাধীন ও স্বার্বভৌম দুটি রাষ্ট্রের জন্ম হয়। ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে গভর্নর জেনারেল ও গভর্নরের স্বেচ্ছাধীন ক্ষমতা বিলুপ্ত হয়। ফলে ভবিষ্যতে ভারত ও পাকিস্তানে সংসদীয় ও দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার পথ সুগম হয়। এ আইন ভারতীয়দেরকে সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ ছাড়াই স্বাধীন রাষ্ট্র উপহার দেয়। এতে ভারতীয়রা নব-নব আশা-আকাঙ্ক্ষা ও উদ্দীপনা নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করে। এ আইনের মাধ্যমে সৃষ্ট ভারত-পাকিস্তান নামক দুটি আলাদা রাষ্ট্র সম্পূর্ণ স্বাধীনভাবে পথ চলা শুরু করে। ফলে উপমহাদেশের জনগণের কৃষি, সভ্যতা, সাহিত্য, জীবনযাত্রা প্রণালী ও রাজনৈতিক চিন্তাধারায় এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়। পরিশেষে বলা যায়, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের পথে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · সৃজনশীল
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আইনের তাৎপর্য বিশ্লেষণ করো
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর