উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত (?) আইনে কেন্দ্রের শাসক প্রধানের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের কথা বলা হয়েছে। এ আইনের কেন্দ্রের শাসন প্রধানকে প্রভূত ক্ষমতা প্রদান করা হয়। ১৯৩৫ সালে ভারত শাসন আইনের কেন্দ্রের প্রধান শাসককে বলা হয় গর্ভনর জেনারেল। তিনি ছিলেন এই আইন বলে কেন্দ্রীয় সরকারের মূল স্তম্ভ। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্ত শাসনের কথা বলা হলেও বাস্তবিক পক্ষে তা মোটেও স্বায়ত্তশাসিত ছিল না। বরং প্রাদেশিক বিষয়গুলো সম্পূর্ণরূপে কেন্দ্রীয় প্রশাসন কর্তৃক নিয়ন্ত্রিত হতো যা ছিল সম্পূর্ণ গর্ভনর জেনারেলের নিয়ন্ত্রণাধীন।এ আইন বলে গর্ভনর জেনারেল নিয়ম তান্ত্রিক প্রধান না হলেও প্রকৃত নির্বাহী ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। যুক্তরাষ্ট্রের সামন্ত কর্তৃক আর তার ওপর ন্যস্ত ছিল। শাসন বিভাগের সকল কাজ তার নামে পরিচালিত হতো। কোন ভারতীয় আদালতে তার বিচার করার বিধান ছিল না। বস্তুত ১৯৩৫ সালের ভারত শাসন আইন গর্ভনর জেনারেল কে এক মহা শক্তিধর শাসকের পরিণত করেছিল। গর্ভনর জেনারেল মন্ত্রীদের সাথে পরামর্শ না করে অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন। এগুলো ছিল তার স্বেচ্ছাধীন ক্ষমতার আওতাভুক্ত। প্রতিরক্ষা,পররাষ্ট্র, ধর্ম ও উপজাতীয় এলাকার যাবতীয় শাসনভার গর্ভনর জেনারেলের হাতে সংরক্ষিত ছিল। যা তার স্বেচ্ছাধীন ক্ষমতা দ্বারা পরিচালিত হতো। তিনি তার ব্যক্তিগত বিচার বুদ্ধি মূলক ক্ষমতা দ্বারা কার্য পরিচালনা করতেন। এক্ষেত্রে তিনি তার অধীনস্ত মন্ত্রীদের সাথে পরামর্শ করতেন অথবা নাও করতে পারেন। এছাড়া ১৯৩৫ সালের ভারত শাসন আইন গর্ভনর জেনারেল কে ব্যাপকভাবে আইন সংক্রান্ত ক্ষমতা প্রদান করেন। কেননা তিনি কেন্দ্রীয় শাসন পরিষদের সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন। তার অর্থনৈতিক ক্ষমতার ও ছিল অপ্রতিরোধ্য। ত্রিদিব বছর শেষে ভারতীয় যুক্তরাষ্ট্রের আনুমানিক আয় ব্যয়ের হিসাব সংবলিত বাজেট আইন সভায় পেশ করতে পারতেন। তার অনুমতি ছাড়া কোন অর্থবিল আইনসভা উপস্থাপিত হত না। এছাড়া এ আইন অনুযায়ী গর্ভনর জেনারেল যুক্তরাষ্ট্রীয় অঙ্গরাজ্য গুলোর মধ্যে আলোচনার উৎসাহ প্রদান, আইনশৃঙ্খলা রক্ষা, অন্যান্য বিষয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে গর্ভনরকে নির্দেশ দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করতেন। আলোচনা হতে তাই বলা যায় ১৯৩৫ সালের কেন্দ্রীয় প্রধান হিসেবে গর্ভনর জেনারেলকে প্রভূত ক্ষমতা প্রদান করা হয়।
HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · সৃজনশীল
উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত (?) আইনে কেন্দ্রের শাসক প্রধানের ভূমিকা মূল…
উদ্দীপক

Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর