উদ্দীপকে বর্ণিত সর্বশেষ আইনটির সাথে মিল রয়েছে -তোমার পঠিত বইয়ের এমন আইনটির তাৎপর্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সর্বশেষ আইনের সাথে মিল রয়েছে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন। ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে সর্বশেষ গুরুত্বপূর্ণ আইন ছিল ১৯৪৭ সালের ভারত শাসন আইন। এ আইনটি বিভিন্নভাবে সমালোচিত হলেও এর তাৎপর্য ও গুরুত্ব কে অস্বীকার করার কোন উপায় নেই। কারণ ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ ও সর্বশেষ পদক্ষেপ ছিল এবং এই আইন দ্বারা সুদীর্ঘ ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং এর মাধ্যমে দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে। ভারত স্বাধীনতা আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কেননা এর মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে। অর্থাৎ এই আইনের দ্বারা সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ কিংবা বিনা রক্তপাতের দুটি স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। মূলত ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন ও উপমহাদেশের ইতিহাসে তাৎপর্যপূর্ণ এক ঐতিহাসিক দলিল। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে যা সূচিত হয়, ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে তার সমাপ্তি ঘটে। ফলে পাকিস্তানের প্রথম বরগুনর জেনারেল খান মোহাম্মদ আলী জিন্নাহ এবং ভারত ইউনিয়নের গর্ভনর জেনারেল নিযুক্ত হন লর্ড মাউন্টব্যাটেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী হন লিয়াকত আলী খান এবং ভারতের প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু। তাই আমি মনে করি, নব নব প্রেরণা ও আশা আকাঙ্ক্ষা নিয়ে উপমহাদেশের দুটি দেশ নতুনভাবে তাদের যাত্রা শুরু করে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা।
HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সর্বশেষ আইনটির সাথে মিল রয়েছে -তোমার পঠিত বইয়ের এ…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর