শেয়ারFacebookWhatsApp

ভারতের রাজনীতিতে উক্ত দলের ভূমিকা বিশ্লেষণ কর।

উত্তর: ভারতের রাজনীতিতে উক্ত দলের অর্থাৎ মুসলিম লীগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় জাতীয় কংগ্রেস মুসলমানদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয় এবং তা কখনো মুসলমানদের প্রতিনিধিত্ব করেনি বা করতে পারেনি। তাই মুসলমানগণ কংগ্রেসের প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে থাকেন এবং ১৯০৬ সালে মুসলমানগণ তাদের অধিকার আদায়ের জন্য মুসলিম লীগ গঠন করেন। মুসলমানদের রাজনৈতিক সংগঠন হিসেবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে দলটি বিশেষ ভূমিকা পালন করে। মুসলমানদের ন্যায্য অধিকার আদায় ও স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে দলটি বিভিন্ন কার্যক্রম চালিয়ে যেতে সচেষ্ট হয়। ১৯৪০ সালে দলটি ভারতবর্ষের সংকট সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করে। এটি লাহোর প্রস্তাব নামে পরিচিত। এর ভিত্তি ছিল জিন্নাহর দ্বি- জাতি তত্ত্ব। এ দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমানরা তাদের পৃথক আবাসভূমির প্রয়োজনীয়তা তুলে ধরে। ১৯৪২ সালের ক্রিপস মিশন, ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনা এবং সাম্প্রদায়িক দাঙ্গার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার জিন্নাহর দ্বি-জাতি তত্ত্বের কিছুটা পরিবর্তন সাপেক্ষে পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টির পদক্ষেপ গ্রহণ করে। পরবর্তীকালে ১৯৪৭ সালে ভারত শাসন আইনের মাধ্যমে পাকিস্তান ও ভারত নামের দুটি আলাদা রাষ্ট্র জন্মলাভ করে। উপরের আলোচনায় এ কথাই প্রমাণিত হয় যে, উপমহাদেশের রাজনৈতিক উন্নয়ন তথা পাকিস্তান রাষ্ট্র সৃষ্টিতে মুসলিম লীগের ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ।

HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · সৃজনশীল

ভারতের রাজনীতিতে উক্ত দলের ভূমিকা বিশ্লেষণ কর।

উদ্দীপক

ইতিহাসের ক্লাসে শিক্ষক মি. “ক” বললেন, “১৮৮৫ থেকে ভারতে একটি রাজনৈতিক দল ছিল। তারপরও মুসলমানদের দাবিদাওয়া পূরণ হচ্ছিল না। ফলে নওয়াব সলিমুল্লাহসহ মুসলিম নেতারা বিংশ শতকের প্রারম্ভে একটি দল গঠন করেন।"

Chittagong · 2019

উত্তর

বঙ্গভঙ্গ করা হয় ১৯০৫ সালে।

উত্তর

বঙ্গভঙ্গ রদের বেশকিছু কারণের মধ্যে উল্লেখযোগ্য দুটি কারণ হলো হিন্দুসম্প্রদায়ের বিরোধিতা এবং স্বদেশি আন্দোলন। জমিদার, উচ্চশিক্ষিত ও ব্যবসায়িক হিন্দু সম্প্রদায়ের বিরোধিতার কারণে বঙ্গভঙ্গ রদ করা হয়। বঙ্গভঙ্গের ফলে মুসলিম জনগোষ্ঠী বেশি উপকৃত হলে ব্যবসায়িক ও কায়েমি স্বার্থবাদী হিন্দুদের তীব্র বিরোধিতা, উগ জাতীয়তাবাদী এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের ফলে ব্রিটিশরাজ হিন্দুদের কাছে নতি স্বীকার করে বঙ্গভঙ্গ রদের সিদ্ধান্ত নেন। এছাড়া স্বদেশি আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে ভারতের জনগণ ব্রিটিশ পণ্য বর্জনের মাধ্যমে ব্রিটিশ মিল মালিকদের ওপর চাপ সৃষ্টি করে। এতে সমস্ত কল-কারখানা ও মিল ফ্যাক্টরিতে অচলাবস্থার সৃষ্টি হয়। ফলে ১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়।

উত্তর

উদ্দীপকের শেষাংশে উল্লিখিত দলটি অর্থাৎ মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য ভারতীয় উপমহাদেশের মুসলমানদের স্বার্থ রক্ষা করা। ভারতীয় মুসলিম সম্প্রদায়কে রাজনৈতিক বিষয়ে ঐক্যবদ্ধ ও সচেতন করে গড়ে তোলা এবং তাদের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল। ব্রিটিশ শাসনের শুরু থেকেই ভারতের মুসলিম সম্প্রদায় সবদিক হতে অবহেলিত ও বঞ্চিত হতে থাকে। ১৮৮৫ সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হলেও এটি অবহেলিত ও বঞ্চিত মুসলমানদের দাবি- দাওয়া আদায় করতে ব্যর্থ হয়। মুসলমানদের এ অবহেলিত ও হীন অবস্থা হতে উদ্ধারকল্পে একটি রাজনৈতিক সংগঠনের বিশেষ প্রয়োজন অনুভূত হয়। এ অনুভূতির সার্থক বাস্তবায়নের লক্ষ্যে মুসলিম স্বার্থ সংরক্ষণের ধারক ও বাহক হিসেবে ১৯০৬ সালে মুসলিম লীগের জন্ম হয়। ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় মুসলিম লীগ নামে মুসলমানদের নিজস্ব দলটি প্রতিষ্ঠিত হয়। কয়েকটি লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এ দলটি গঠিত হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্রিটিশ সরকারের প্রতি ভারতীয় মুসলমানদের আনুগত্য প্রদর্শন এবং সরকারের কোনো নীতি সম্পর্কে তাদের মনে ভুল ধারণা জন্মালে তা দূর করা। ভারতের মুসলমানদের রাজনৈতিক অধিকার ও স্বার্থরক্ষা এবং তাদের অভাব- অভিযোগ ও দাবি-দাওয়া গঠনমূলকভাবে সরকারের কাছে উপস্থাপন করা। এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অন্য সম্প্রদায়ের প্রতি যেন কোনো বিদ্বেষভাব না জাগে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। রাজনীতিতে কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য খর্ব করাও ছিল এ দলের লক্ষ্য।

উত্তর

ভারতের রাজনীতিতে উক্ত দলের অর্থাৎ মুসলিম লীগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় জাতীয় কংগ্রেস মুসলমানদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয় এবং তা কখনো মুসলমানদের প্রতিনিধিত্ব করেনি বা করতে পারেনি। তাই মুসলমানগণ কংগ্রেসের প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে থাকেন এবং ১৯০৬ সালে মুসলমানগণ তাদের অধিকার আদায়ের জন্য মুসলিম লীগ গঠন করেন। মুসলমানদের রাজনৈতিক সংগঠন হিসেবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে দলটি বিশেষ ভূমিকা পালন করে। মুসলমানদের ন্যায্য অধিকার আদায় ও স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে দলটি বিভিন্ন কার্যক্রম চালিয়ে যেতে সচেষ্ট হয়। ১৯৪০ সালে দলটি ভারতবর্ষের সংকট সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করে। এটি লাহোর প্রস্তাব নামে পরিচিত। এর ভিত্তি ছিল জিন্নাহর দ্বি- জাতি তত্ত্ব। এ দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমানরা তাদের পৃথক আবাসভূমির প্রয়োজনীয়তা তুলে ধরে। ১৯৪২ সালের ক্রিপস মিশন, ১৯৪৬ সালের মন্ত্রিমিশন পরিকল্পনা এবং সাম্প্রদায়িক দাঙ্গার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার জিন্নাহর দ্বি-জাতি তত্ত্বের কিছুটা পরিবর্তন সাপেক্ষে পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টির পদক্ষেপ গ্রহণ করে। পরবর্তীকালে ১৯৪৭ সালে ভারত শাসন আইনের মাধ্যমে পাকিস্তান ও ভারত নামের দুটি আলাদা রাষ্ট্র জন্মলাভ করে। উপরের আলোচনায় এ কথাই প্রমাণিত হয় যে, উপমহাদেশের রাজনৈতিক উন্নয়ন তথা পাকিস্তান রাষ্ট্র সৃষ্টিতে মুসলিম লীগের ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ।
HSCCivics 2nd PaperChapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ বহলো-

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মর্লি-মিন্টো সংস্কার আইনের একটি বৈশিষ্ট্য হলো-

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বঙ্গভঙ্গ- i. ১৯০৫ সালের ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়? ii. ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম নিয়ে একটি প্রদেশ গঠিত হয় iii. রাজশাহী হয় এই প্রদেশের রাজধানী নিচের কোনটি সঠিক?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাংলার প্রাচীন নাম 'বঙ্গ' ছিল কার মতে?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.“ভারতে মাত্র দুটি জাতি বাস করে"-উক্তিটি কার?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ভারত স্বাধীনতা আইন পাস হয়?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.লাহোর প্রস্তাব অনুযায়ী অঙ্গরাজ্যগুলো হবে-

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন লাভ করে?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.১৯৩৫ সারের ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল—

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.এই আইনের দ্বারা ভারতবর্ষে কতটি নতুন রাষ্ট্রের জন্ম হয়?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: ১৯৪৭ সালে ভারতবর্ষে একটি আইন প্রণীত হয় যার প্রেক্ষিতে খুব দ্রুত অনেকগুলি ঘটনা ঘটে যায়। আইনটি যে নামে পরিচিত— i. ভারত স্বাধীনতা আইন ii. মাউন্টব্যাটেন পরিকল্পনা iii. ক্রিমেন্ট এটলি পরিকল্পনা নিচের কোনটি সঠিক?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ বহলো-মর্লি-মিন্টো সংস্কার আইনের একটি বৈশিষ্ট্য হলো-বঙ্গভঙ্গ- i. ১৯০৫ সালের ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়? ii. ঢাকা, রাজশাহী, চট্টগ্রাবাংলার প্রাচীন নাম 'বঙ্গ' ছিল কার মতে?“ভারতে মাত্র দুটি জাতি বাস করে"-উক্তিটি কার?ভারত স্বাধীনতা আইন পাস হয়?লাহোর প্রস্তাব অনুযায়ী অঙ্গরাজ্যগুলো হবে-১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন লাভ করে?১৯৩৫ সারের ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল—এই আইনের দ্বারা ভারতবর্ষে কতটি নতুন রাষ্ট্রের জন্ম হয়?নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: ১৯৪৭ সালে ভারতবর্ষে একটি অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।