উদ্দীপকের আব্বাস যে দলের কথা জানতে পেরেছে সেটি প্রতিষ্ঠার প্রেক্ষাপট বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের আব্বাস যে রাজনৈতিক দলের কথা জানতে পেরেছে সেটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস যার প্রতিষ্ঠার প্রেক্ষাপট অত্যন্ত ঘটনাবহুল। ব্রিটিশ সরকারের অত্যাচার ও শোষণের প্রতিবাদেই এ ভারতীয় রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা লাভ করে। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ব্যর্থতার ফলে ভারতবর্ষের উচ্চশিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণি ক্রমেই ইংরেজ বিরোধী হতে থাকে। এছাড়াও ভারতীয়দের বিরুদ্ধে বিভিন্ন কালাকানুন এবং ইলবার্ট বিল পাস হওয়ায় ভারতীয় জনগণের অসন্তোষের মাত্রা আর বৃদ্ধি পায়। ভারতীয় জনগণের এ বিক্ষোভকে শান্তিপূর্ণ উপায়ে দমনের জন্য প্রাক্তন আই. সি.এস কর্মকর্তা অ্যালন অক্টাভিয়ান হিউম ব্রিটিশ অনুগত রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শ দেন। আবার ভারতীয় শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু শ্রেণীও এই সময় রাজনৈতিক সংগঠন করে তোলার চেষ্টা করছিল। এর ফলস্রুতিতে ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করে। উদ্দীপকে ও লক্ষণীয় যে, আব্বাস দৈনিক সমকালে প্রকাশিত একটি প্রবন্ধ পড়ে ভারতবর্ষে প্রথম রাজনৈতিক দলের প্রতিষ্ঠার পটভূমি জানতে পেরেছে। অর্থাৎ এটা স্পষ্ট যে, উদ্দীপকে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে রাজনৈতিক দল সম্বন্ধে জেনেছে।
HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · সৃজনশীল
উদ্দীপকের আব্বাস যে দলের কথা জানতে পেরেছে সেটি প্রতিষ্ঠার প্রেক্ষাপ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর