উদ্দীপকে বিব্রত ঘটনার সাথে ব্রিটিশ ভারতের কোন ঘটনার মিল পাওয়া যায়? তার কারণ গুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিব্রত ঘটনার সাথে ব্রিটিশ ভারতের ঐতিহাসিক ঘটনা বঙ্গভঙ্গের মিল পাওয়া যায়। ব্রিটিশ ভারতের ইতিহাসে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। বঙ্গভঙ্গের পেছনে বেশ কিছু কারণ বিদ্যমান রয়েছে।সেগুলো হলো- ১. প্রশাসনিক কারণ: বঙ্গভঙ্গের পেছনে প্রশাসনিক কারণই ছিল মুখ্য। এ বিশাল আয়তন প্রদেশের শাসনভার একজন গর্ভনরের উপন্যাস্ত ছিল। ফলে প্রশাসনিক কাজের সুবিধার কথা বিবেচনা করে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করে দুটি প্রধান সৃষ্টি করে। ২. রাজনৈতিক কারণ: বঙ্গভঙ্গের একটি অন্যতম প্রধান হলো রাজনৈতিক কারণ। জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ করার লক্ষ্যে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ করার পরিকল্পনা করে। ৩. অর্থনৈতিক কারণ: পূর্ব বাংলার জনগণ অর্থনৈতিক উন্নতির আশায় বঙ্গভঙ্গকে সমর্থন জানায়। বাংলা বিভক্তি হলে এই অঞ্চলের ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠবে, সরকারি কর্মচারী ও নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে এ প্রত্যাশায়ই পূর্ববাংলার নেতৃবর্গ বঙ্গভঙ্গকে সমর্থন করে। ৪. সামাজিক ও ধর্মীয় কারন: ব্রিটিশ সরকারের বীমতাসুলভ আচরণের কারণে মুসলমানরা পর্যুদস্ত হতে থাকে অন্যদিকে সবকিছুতে হিন্দু সম্প্রদায় বিভিন্ন দিক থেকে লাভবান হতে থাকে ফলে মুসলমান সম্প্রদায় তাদের গৌরব পুনরুদ্ধারের আশা বঙ্গভঙ্গকে সমর্থন করে।
HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · সৃজনশীল
উদ্দীপকে বিব্রত ঘটনার সাথে ব্রিটিশ ভারতের কোন ঘটনার মিল পাওয়া যায়…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর