শেয়ারFacebookWhatsApp

ব্রিটিশ ভারতের রাজনীতিতে ঘটনাটির প্রতিক্রিয়া কি যথার্থ ছিল? তোমার মতামত দাও।

উত্তর: আমি মনে করি, ব্রিটিশ ভারতের রাজনীতিতে ঘটনাটির প্রতিক্রিয়া যথার্থ ছিল না। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রস্তাব জনসমক্ষে প্রকাশ করা হলে ভারতবর্ষের হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বঙ্গভঙ্গের ফলে মুসলমান সম্প্রদায় এক নবজীবন লাভ করে। হতাশার গহ্বর থেকে বেরিয়ে এসে তারা নব চেতনায় উদ্দীপ্ত হয় এবং শপথ গ্রহণ করে তাদের হৃতগৌরব পুনরুদ্ধার করে। পুরাতন ঢাকা ঝলমলিয়ে ওঠে নতুনভাবে। অফিস, আদালত, স্কুল কলেজ, রাস্তাঘাট, চিকিৎসা ভবন প্রভৃতি নতুন করে গড়ে উঠতে শুরু করে। ব্যবসা-বাণিজ্য, শিল্প কারখানা ঢাকার জীবনে গতি সঞ্চার করে। পূর্ববঙ্গের মুসলমান সম্প্রদায় ঢাকাকে কেন্দ্র করে। গড়ে তুলতে সচেষ্ট হয় এক শাশ্বত জীবনবোধ। পূর্ব বাংলার নামক নতুন প্রদেশ হওয়ায় মুসলমানরা তাদের স্বতন্ত্র কৃষ্টি ও সভ্যতা বিকাশে এক পৃথক ক্ষেত্র খুঁজে পায়। মধ্যবিত্ত মুসলমানগন এ ব্যবস্থাকে হিন্দু আধিপত্যবাদের বিরুদ্ধে চরম বিজয় বলে উল্লাসে ফেটে পড়ে। অন্যদিকে বঙ্গ ভঙ্গের প্রতিক্রিয়া স্বরূপ কংগ্রেস ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়। তারা বঙ্গভঙ্গের ঘটনাকে বাঙালির জাতির বিকাশ মান সংহতি ও চেতনার উপর সুনিশ্চিত আঘাত বলে বর্ণনা করে। এছাড়াও বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় লক্ষ্য করা যায়, পূর্ব বাংলার মুসলমানদের শাশ্বত জীবন বোধ এবং এর বিপরীতে কলকাতায় মাড়োয়ারী, হিন্দু ধনিক ও বণিক সম্প্রদায়ের অর্থনৈতিক জীবন ব্যবস্থার বিপর্যয়। সর্বোপরি বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া কলকাতা কেন্দ্র সর্বভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ করার সুযোগ তৈরি করে দেয় এবং মুসলিম জাতীয়তাবাদের প্রসার ঘটাতে সচেষ্ট হয়। যদিও হিন্দু সম্প্রদায়ের চরম আন্দোলনের মুখে ১৯১১ সালের এই বঙ্গভঙ্গ রহিত হয়ে যায়।

HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · সৃজনশীল

ব্রিটিশ ভারতের রাজনীতিতে ঘটনাটির প্রতিক্রিয়া কি যথার্থ ছিল? তোমার …

উদ্দীপক

শ্যামনগর একটি বৃহৎ উপজেলা। এটি উত্তর-দক্ষিণের বিস্তৃত। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত অধিকাংশ উত্তরে অবস্থিত। ফলে দক্ষিণ এ জনপদ বৈষম্যের শিকার। দক্ষিণের একজন শিক্ষিত সচেতন ব্যক্তি বিষয়টি উপলব্ধি করে বৈষম্য থেকে মুক্তি লাভের লক্ষ্যে দক্ষিনে একটি আলাদা উপজেলা করার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানান। কর্তৃপক্ষ দাবির যৌক্তিকতা, প্রশাসনিক এবং কৌশলগত কারণে বৃহৎ উপজেলাটিকে ভাগ করে দক্ষিণ একটি আলাদা উপজেলা ঘোষণা করে এবং প্রশাসক নিয়োগ করে। কিন্তু উত্তরের সুবিধাভোগী সচেতন মহল এর বিরোধিতা করে এবং কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টির জন্য আন্দোলন অব্যাহত রাখে। কর্তৃপক্ষ একপর্যায়ে বাধ্য হয়ে সিদ্ধান্তটি বাতিল করে।

Sylhet · 2022

উত্তর

মুসলিম লীগ গঠিত হয় ১৯০৬ সালে।

উত্তর

হিন্দু সম্প্রদায় দ্বারা প্রভাবিত কংগ্রেস নেতৃত্ববৃন্দ সূচনালগ্ন থেকে বিভিন্ন ভাবে বঙ্গভঙ্গ রদের প্রচেষ্টা চালায়। এরই ধারাক্রমে তারা ব্রিটিশ সরকার উপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে স্বদেশী আন্দোলনের আদর্শকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এ আদর্শ অনুযায়ী তারা ব্রিটিশ দ্রব্য বর্জন, বিদেশী রীতিনীতি পরিহার এবং স্বদেশী পণ্য ব্যবহার করে দেশীয় সংস্কৃতিতে উজ্জীবিত হতে জনগণকে আহ্বান করে। এটি ছিল স্বদেশী আন্দোলন।

উত্তর

উদ্দীপকের ঘটনা সাথে ব্রিটিশ ভারতের যে ঘটনার সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায় সেটি হলো বঙ্গভঙ্গ। বঙ্গ বিভাগের পূর্বে বাংলা প্রেসিডেন্সি নামে যে বৃহৎ আয়তন বিশিষ্ট বঙ্গ প্রদেশ ছিল তার পূর্বাঞ্চলের তিনটি বিভাগ ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম ছিল পশ্চিমাঞ্চলের পশ্চাদ ভূমি। পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজ বহুদিন ধরে এর বিভক্তি। লর্ড কার্জনের নিকট নবাব স্যার সলিমুল্লাহ ভারতের মুসলিম নেতাদের নিয়ে এর বিভক্তি দাবি করেন। তদানীন্তন রাজনৈতিক প্রেক্ষাপটে সূচতূর ইংরেজ সরকার এ দাবি বাস্তবায়নে মনোযোগ দেয়। কেননা বাংলা প্রেসিডেন্সির আয়তন ছিল প্রায় দুই লাখ বর্গমাইল। এছাড়াও জনসংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৮০ লক্ষ। যে কারণে একজন লেফটেন্যান্ট গর্ভনর দ্বারা এ বিশাল প্রদেশ শাসন করা অত্যন্ত দূরহ ব্যাপার ছিল।এই কারণে ইংরেজ সরকার মুসলমানদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে বঙ্গভঙ্গ সম্পাদন করে। উদ্দীপকেশ্যামনগর একটি বৃহৎ উপজেলা। এটি উত্তর-দক্ষিণের বিস্তৃত। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত অধিকাংশ উত্তরে অবস্থিত। ফলে দক্ষিণ এ জনপদ বৈষম্যের শিকার। দক্ষিণের একজন শিক্ষিত সচেতন ব্যক্তি বিষয়টি উপলব্ধি করে বৈষম্য থেকে মুক্তি লাভের লক্ষ্যে দক্ষিনে একটি আলাদা উপজেলা করার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানান। কর্তৃপক্ষ দাবির যৌক্তিকতা, প্রশাসনিক এবং কৌশলগত কারণে বৃহৎ উপজেলাটিকে ভাগ করে দক্ষিণ একটি আলাদা উপজেলা ঘোষণা করে এবং প্রশাসক নিয়োগ করে। আর এই বিষয়টিই উদ্দীপকে উল্লিখিত বিষয় অর্থাৎ বঙ্গভঙ্গের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

আমি মনে করি, ব্রিটিশ ভারতের রাজনীতিতে ঘটনাটির প্রতিক্রিয়া যথার্থ ছিল না। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রস্তাব জনসমক্ষে প্রকাশ করা হলে ভারতবর্ষের হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বঙ্গভঙ্গের ফলে মুসলমান সম্প্রদায় এক নবজীবন লাভ করে। হতাশার গহ্বর থেকে বেরিয়ে এসে তারা নব চেতনায় উদ্দীপ্ত হয় এবং শপথ গ্রহণ করে তাদের হৃতগৌরব পুনরুদ্ধার করে। পুরাতন ঢাকা ঝলমলিয়ে ওঠে নতুনভাবে। অফিস, আদালত, স্কুল কলেজ, রাস্তাঘাট, চিকিৎসা ভবন প্রভৃতি নতুন করে গড়ে উঠতে শুরু করে। ব্যবসা-বাণিজ্য, শিল্প কারখানা ঢাকার জীবনে গতি সঞ্চার করে। পূর্ববঙ্গের মুসলমান সম্প্রদায় ঢাকাকে কেন্দ্র করে। গড়ে তুলতে সচেষ্ট হয় এক শাশ্বত জীবনবোধ। পূর্ব বাংলার নামক নতুন প্রদেশ হওয়ায় মুসলমানরা তাদের স্বতন্ত্র কৃষ্টি ও সভ্যতা বিকাশে এক পৃথক ক্ষেত্র খুঁজে পায়। মধ্যবিত্ত মুসলমানগন এ ব্যবস্থাকে হিন্দু আধিপত্যবাদের বিরুদ্ধে চরম বিজয় বলে উল্লাসে ফেটে পড়ে। অন্যদিকে বঙ্গ ভঙ্গের প্রতিক্রিয়া স্বরূপ কংগ্রেস ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়। তারা বঙ্গভঙ্গের ঘটনাকে বাঙালির জাতির বিকাশ মান সংহতি ও চেতনার উপর সুনিশ্চিত আঘাত বলে বর্ণনা করে। এছাড়াও বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় লক্ষ্য করা যায়, পূর্ব বাংলার মুসলমানদের শাশ্বত জীবন বোধ এবং এর বিপরীতে কলকাতায় মাড়োয়ারী, হিন্দু ধনিক ও বণিক সম্প্রদায়ের অর্থনৈতিক জীবন ব্যবস্থার বিপর্যয়। সর্বোপরি বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া কলকাতা কেন্দ্র সর্বভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ করার সুযোগ তৈরি করে দেয় এবং মুসলিম জাতীয়তাবাদের প্রসার ঘটাতে সচেষ্ট হয়। যদিও হিন্দু সম্প্রদায়ের চরম আন্দোলনের মুখে ১৯১১ সালের এই বঙ্গভঙ্গ রহিত হয়ে যায়।
HSCCivics 2nd PaperChapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ বহলো-

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মর্লি-মিন্টো সংস্কার আইনের একটি বৈশিষ্ট্য হলো-

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বঙ্গভঙ্গ- i. ১৯০৫ সালের ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়? ii. ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম নিয়ে একটি প্রদেশ গঠিত হয় iii. রাজশাহী হয় এই প্রদেশের রাজধানী নিচের কোনটি সঠিক?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাংলার প্রাচীন নাম 'বঙ্গ' ছিল কার মতে?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.“ভারতে মাত্র দুটি জাতি বাস করে"-উক্তিটি কার?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ভারত স্বাধীনতা আইন পাস হয়?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.লাহোর প্রস্তাব অনুযায়ী অঙ্গরাজ্যগুলো হবে-

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন লাভ করে?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.১৯৩৫ সারের ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল—

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.এই আইনের দ্বারা ভারতবর্ষে কতটি নতুন রাষ্ট্রের জন্ম হয়?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: ১৯৪৭ সালে ভারতবর্ষে একটি আইন প্রণীত হয় যার প্রেক্ষিতে খুব দ্রুত অনেকগুলি ঘটনা ঘটে যায়। আইনটি যে নামে পরিচিত— i. ভারত স্বাধীনতা আইন ii. মাউন্টব্যাটেন পরিকল্পনা iii. ক্রিমেন্ট এটলি পরিকল্পনা নিচের কোনটি সঠিক?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ বহলো-মর্লি-মিন্টো সংস্কার আইনের একটি বৈশিষ্ট্য হলো-বঙ্গভঙ্গ- i. ১৯০৫ সালের ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়? ii. ঢাকা, রাজশাহী, চট্টগ্রাবাংলার প্রাচীন নাম 'বঙ্গ' ছিল কার মতে?“ভারতে মাত্র দুটি জাতি বাস করে"-উক্তিটি কার?ভারত স্বাধীনতা আইন পাস হয়?লাহোর প্রস্তাব অনুযায়ী অঙ্গরাজ্যগুলো হবে-১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন লাভ করে?১৯৩৫ সারের ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল—এই আইনের দ্বারা ভারতবর্ষে কতটি নতুন রাষ্ট্রের জন্ম হয়?নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: ১৯৪৭ সালে ভারতবর্ষে একটি অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

ব্রিটিশ ভারতের রাজনীতিতে ঘটনাটির প্রতিক্রিয়া কি যথার্থ ছিল? তোমার … | Prosthuti