শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের দাবিগুলো স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় কি ধরনের প্রভাব রাখে তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের দাবিগুলো অর্থাৎ ছয় দফা দাবি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ব্যাপক প্রভাব রাখে। ছয় দফা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। ছয় দফা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ বিকাশে এবং পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের পথ সুগম করনে উক্ত কর্মসূচি ভিত্তিক আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছয় দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলনের মাধ্যমে জাগ্রত বাঙালিরা পশ্চিম পাকিস্তানের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির উদগ্র আকাঙ্ক্ষাই ব্যক্ত করে। ছয় দফা আন্দোলন ক্ষণস্থায়ী হলেও তা বাঙালি জাতির রাজনীতির ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটায়। ছয় দফা আন্দোলন বাঙালিকে অধিকার সচেতন করে তোলার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রেরণা যোগায়। এ আন্দোলনের মাধ্যমে প্রমাণিত হয় যে পূর্ব পাকিস্তান একটি স্বতন্ত্র ভৌগোলিক অঞ্চল। এ অঞ্চলের জনগণের একটি স্বাধীন জাতিসত্তা আছে। ভাষা,সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি কারণে তারা পশ্চিম পাকিস্তানি থেকে সম্পূর্ণ পৃথক। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনের জাতীয় জীবনে সর্বস্তরের শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা ভাষা ব্যবহারের স্বপক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয় - যা বাঙালি জাতীয়তাবাদকে আরো সুদৃঢ় করে। তাছাড়া ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের যে উন্মেষ ঘটে তা ছয় দফা কর্মসূচি সংস্পর্শে এসে পূর্ণতা প্রাপ্ত হয় এবং ছয় দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলন একপর্যায়ে বন আন্দোলনের রূপ নেয়। এ আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণ সর্বপ্রথম সরকারি কর্তৃত্বকে অস্বীকার করে সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়। ছয় দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলন পরবর্তীকালে ৬৯ এর গণঅভ্যুত্থান, সত্তর সাধারণ নির্বাচন এবং ৭১ এর স্বাধীনতা সংগ্রামের পথকে সুগম করে। সুতরাং ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি বাঙালি জাতীয়তাবাদ বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে - যার ফলশ্রুতিদের ধারাবাহিক সংগ্রামের মাধ্যমে অবশেষে ১৯৭১ সালের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদের চরম বহিঃপ্রকাশ স্বরূপ বাংলাদেশ স্বাধীন হয়। শুরু হয় বাঙালি জাতীয়তাবাদের নতুন অধ্যায়।

HSC Civics 2nd Paper Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ · সৃজনশীল

উদ্দীপকের দাবিগুলো স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় কি ধরনের প্রভাব রাখ…

উদ্দীপক

পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্য চরমভাবে বৃদ্ধি পেয়েছিল। এ বৈষম্যের অবসানের লক্ষ্যে বাঙালির প্রাণের নেতা লাহোরে কয়েক দফা দাবি উপস্থাপন করেন। ইতিহাসে এটি বাঙ্গালীর মুক্তির সনদ নামে পরিচিত।

Barisal · 2022

উত্তর

১৯৫৮ সালে পাকিস্তানের সামরিক শাসন প্রথম জারি করা হয়।

উত্তর

যুক্তফ্রন্ট গঠনের প্রধান উদ্দেশ্য ছিল ক্ষমতাসীন মুসলিম লীগের অন্যায়, অত্যাচার ও বাঙালির প্রতি বিমাতাসুলভ আচরণের অবসান ঘটানো। অর্থাৎ যুক্তফ্রন্ট গঠনের মূল উদ্দেশ্য ছিল মুসলিম লীগকে সমচিত জবাব দেওয়া ও পূর্ব পাকিস্তানের মানুষের দ্বারা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তাছাড়া মুসলিম লীগের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা ও ছিল যুক্তফ্রন্টের উদ্দেশ্য।

উত্তর

উদ্দীপকে যে দাবিগুলোর কথা বলা হয়েছে সেগুলো হলো ১৯৬৬ সালের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত বাংলাদেশ স্বায়ত্তশাসনের ছয় দফা দাবি। ছয় দফার অন্তর্ভুক্ত দফাগুলো হলো- ১. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনে সংসদীয় পদ্ধতির সরকার হবে। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠান। ২. কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যান্য সব বিষয়ে অঙ্করাজ্য গুলোর কোনো ক্ষমতা থাকবে। ৩. সারা দেশে হয় অবাধে বিনিয়োযোগ্য দুই ধরনের মুদ্রা, না হয় বিশেষ সাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলন করা। ৪. সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে। ৫. অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে, এ নির্ধারিত অংশ তারা কেন্দ্র কে দেবে। ৬. অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া। সুতরাং বাঙালি জাতীয়তাবাদের বিকাশ এবং পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথ সুগম করনে ছয় দফা কর্মসূচি এবং উক্ত কর্মসূচি ভিত্তিক আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকের দাবিগুলো অর্থাৎ ছয় দফা দাবি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ব্যাপক প্রভাব রাখে। ছয় দফা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। ছয় দফা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ বিকাশে এবং পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের পথ সুগম করনে উক্ত কর্মসূচি ভিত্তিক আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছয় দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলনের মাধ্যমে জাগ্রত বাঙালিরা পশ্চিম পাকিস্তানের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির উদগ্র আকাঙ্ক্ষাই ব্যক্ত করে। ছয় দফা আন্দোলন ক্ষণস্থায়ী হলেও তা বাঙালি জাতির রাজনীতির ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটায়। ছয় দফা আন্দোলন বাঙালিকে অধিকার সচেতন করে তোলার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রেরণা যোগায়। এ আন্দোলনের মাধ্যমে প্রমাণিত হয় যে পূর্ব পাকিস্তান একটি স্বতন্ত্র ভৌগোলিক অঞ্চল। এ অঞ্চলের জনগণের একটি স্বাধীন জাতিসত্তা আছে। ভাষা,সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি কারণে তারা পশ্চিম পাকিস্তানি থেকে সম্পূর্ণ পৃথক। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনের জাতীয় জীবনে সর্বস্তরের শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা ভাষা ব্যবহারের স্বপক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয় - যা বাঙালি জাতীয়তাবাদকে আরো সুদৃঢ় করে। তাছাড়া ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের যে উন্মেষ ঘটে তা ছয় দফা কর্মসূচি সংস্পর্শে এসে পূর্ণতা প্রাপ্ত হয় এবং ছয় দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলন একপর্যায়ে বন আন্দোলনের রূপ নেয়। এ আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণ সর্বপ্রথম সরকারি কর্তৃত্বকে অস্বীকার করে সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়। ছয় দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলন পরবর্তীকালে ৬৯ এর গণঅভ্যুত্থান, সত্তর সাধারণ নির্বাচন এবং ৭১ এর স্বাধীনতা সংগ্রামের পথকে সুগম করে। সুতরাং ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি বাঙালি জাতীয়তাবাদ বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে - যার ফলশ্রুতিদের ধারাবাহিক সংগ্রামের মাধ্যমে অবশেষে ১৯৭১ সালের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদের চরম বহিঃপ্রকাশ স্বরূপ বাংলাদেশ স্বাধীন হয়। শুরু হয় বাঙালি জাতীয়তাবাদের নতুন অধ্যায়।
HSCCivics 2nd PaperChapter 1 : ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ বহলো-

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মর্লি-মিন্টো সংস্কার আইনের একটি বৈশিষ্ট্য হলো-

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বঙ্গভঙ্গ- i. ১৯০৫ সালের ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়? ii. ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম নিয়ে একটি প্রদেশ গঠিত হয় iii. রাজশাহী হয় এই প্রদেশের রাজধানী নিচের কোনটি সঠিক?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাংলার প্রাচীন নাম 'বঙ্গ' ছিল কার মতে?

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.“ভারতে মাত্র দুটি জাতি বাস করে"-উক্তিটি কার?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ভারত স্বাধীনতা আইন পাস হয়?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.লাহোর প্রস্তাব অনুযায়ী অঙ্গরাজ্যগুলো হবে-

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন লাভ করে?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.১৯৩৫ সারের ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল—

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.এই আইনের দ্বারা ভারতবর্ষে কতটি নতুন রাষ্ট্রের জন্ম হয়?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: ১৯৪৭ সালে ভারতবর্ষে একটি আইন প্রণীত হয় যার প্রেক্ষিতে খুব দ্রুত অনেকগুলি ঘটনা ঘটে যায়। আইনটি যে নামে পরিচিত— i. ভারত স্বাধীনতা আইন ii. মাউন্টব্যাটেন পরিকল্পনা iii. ক্রিমেন্ট এটলি পরিকল্পনা নিচের কোনটি সঠিক?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ বহলো-মর্লি-মিন্টো সংস্কার আইনের একটি বৈশিষ্ট্য হলো-বঙ্গভঙ্গ- i. ১৯০৫ সালের ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়? ii. ঢাকা, রাজশাহী, চট্টগ্রাবাংলার প্রাচীন নাম 'বঙ্গ' ছিল কার মতে?“ভারতে মাত্র দুটি জাতি বাস করে"-উক্তিটি কার?ভারত স্বাধীনতা আইন পাস হয়?লাহোর প্রস্তাব অনুযায়ী অঙ্গরাজ্যগুলো হবে-১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে কোন দল সর্বোচ্চ আসন লাভ করে?১৯৩৫ সারের ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল—এই আইনের দ্বারা ভারতবর্ষে কতটি নতুন রাষ্ট্রের জন্ম হয়?নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: ১৯৪৭ সালে ভারতবর্ষে একটি অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।