শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন প্রাদেশিক নির্বাচনের সাদৃশ্য আছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনটি হলো ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচন। যুক্তফ্রন্ট নির্বাচনে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসন সংখ্যা ছিল মোট ৩০৯টি। এ নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে যুক্তফ্রন্ট অভূতপূর্ব বিজয় অর্জন করে। মোট ২৩৭টি মুসলিম আসনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনসহ যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে। মুসলিম লীগ মাত্র ৯টি, পাকিস্তান খেলাফতে রব্বানী পর্টি ১টি এবং নির্দলীয় প্রার্থী ৪টি আসনে বিজয়ী হয়। মুসলিম লীগ নেতা তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক তরুণ ছাত্রের নিকট শোচনীয়ভাবে পরাজিত হন। অমুসলিমদের ৭২টি আসনে ১৩টিতে যুক্তফ্রন্ট, ২৪টি কংগ্রেস, ২৭টিতে তফসিলি ফেডারেশন, খ্রিষ্টান সম্প্রদায় ১টি ও বৌদ্ধ সম্প্রদায় ২টি, কমিউনিস্ট পার্টি ৪টি ও নির্দলীয় প্রার্থী ১টিতে বিজয়ী হয়। নির্বাচনে মুসলিম লীগ প্রাদেশিক পরিষদে ক্ষমতা হারায় ও যুক্তফ্রন্ট শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে প্রাদেশিক পরিষদ সরকার গঠন করে।

HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল

উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন প্রাদেশিক নির্বাচনের সাদৃশ্য আছে? ব্য…

উদ্দীপক

'ক' নামক রাষ্ট্রের স্বাধীনতা লাভের প্রায় সাত বছর পর উক্ত রাষ্ট্রের একটি প্রদেশের প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে জোট গঠন করে এবং নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

উত্তর

পাকিস্তান রাষ্ট্রের প্রথম সংবিধান রচিত হয়েছিল ১৯৫৬ সালে।

উত্তর

পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল মুসলিম লীগকে প্রতিহত করার জন্য বাংলার কতিপয় নেতৃবৃন্দ রাজনৈতিক দল যেমন- মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে কৃষক-শ্রমিক পার্টি, মাওলানা আতাহার আলীর নেতৃত্বে নেজামে ইসলাম, হাজী মোহাম্মদ দানেশের নেতৃত্বে বামপন্থি গণতন্ত্রী দল এবং আবুল হাশিমের নেতৃত্বে পাকিস্তান খেলাফতে রব্বানী পার্টির সমন্বয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যে রাজনৈতিক জোট গঠন করা হয় তাকে 'যুক্তফ্রন্ট' বলা হয়। ১৯৫৪ সালের পাকিস্তানের সাধারণ ও প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনটি হলো ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচন। যুক্তফ্রন্ট নির্বাচনে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসন সংখ্যা ছিল মোট ৩০৯টি। এ নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে যুক্তফ্রন্ট অভূতপূর্ব বিজয় অর্জন করে। মোট ২৩৭টি মুসলিম আসনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনসহ যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে। মুসলিম লীগ মাত্র ৯টি, পাকিস্তান খেলাফতে রব্বানী পর্টি ১টি এবং নির্দলীয় প্রার্থী ৪টি আসনে বিজয়ী হয়। মুসলিম লীগ নেতা তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক তরুণ ছাত্রের নিকট শোচনীয়ভাবে পরাজিত হন। অমুসলিমদের ৭২টি আসনে ১৩টিতে যুক্তফ্রন্ট, ২৪টি কংগ্রেস, ২৭টিতে তফসিলি ফেডারেশন, খ্রিষ্টান সম্প্রদায় ১টি ও বৌদ্ধ সম্প্রদায় ২টি, কমিউনিস্ট পার্টি ৪টি ও নির্দলীয় প্রার্থী ১টিতে বিজয়ী হয়। নির্বাচনে মুসলিম লীগ প্রাদেশিক পরিষদে ক্ষমতা হারায় ও যুক্তফ্রন্ট শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে প্রাদেশিক পরিষদ সরকার গঠন করে।

উত্তর

যুক্তফ্রন্টের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদের বিজয়-প্রশ্নের এ উক্তিটি যথার্থ- ১৯৫৪ সালের নির্বাচন বাঙালির দীর্ঘকাল থেকে চলে আসা স্বায়ত্তশাসন আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। উক্ত নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের ফলে মুসলিম লীগের সুদীর্ঘ সাত বছরের শাসন, শোষণ, অত্যাচারের সাময়িক অবসান ঘটে। উদ্দীপকে বর্ণিত নির্বাচন তথা ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচন বাংলাদেশের স্বাধিকার আন্দোলনকে গতিশীল করে। কেননা, পূর্ব পাকিস্তানের জনগণের নিকট এ নির্বাচন ছিল পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর কবল হতে মুক্তিলাভের একমাত্র উপায়। নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে বাঙালিরা আরও আত্মসচেতন হয়ে ওঠে এবং স্বশাসন দাবি করে। পূর্ব পাকিস্তানের জনগণ মুসলিম লীগের দীর্ঘ সাত বছরের শাসনব্যবস্থার অধীনে থেকে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রায় হারাতে বসেছিল। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের ফলে পূর্ব পাকিস্তানের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সংরক্ষিত হয়। তারা গণতান্ত্রিক উপায়ে নিজেদেরকে নিজেরা শাসন করার ক্ষমতা ও সুযোগ লাভ করেন। ১৯৫৪ সালের নির্বাচনের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদের বিজয়েরই একটি রূপ। এ বিজয় বাঙালিদেরকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবোধ ও স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল। ফলে এ নির্বাচন হয়ে ওঠে বাঙালির উৎসাহ, প্রেরণা ও দৃষ্টান্ত যা তাদের স্বাধিকার আন্দোলনকে আরও গতিশীল করে। সুতরাং বলা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যে জাতীয়তাবাদের জন্ম হয়েছিল ১৯৫৪ সালের নির্বাচনে তার প্রতিফলন ঘটে। ফলে তখন থেকে শুরু হয় স্বাধীন জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠার আন্দোলন।
HSCCivics 2nd PaperChapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান → রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম → উপ-রাষ্ট্রপতি তাজউদ্দীন আহমদ → প্রধানমন্ত্রী খন্দকার মোশতাক আহমদ → পররাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন (অব:) মনসুর আলী → অর্থমন্ত্রী এ.এইচ.এম. কামরুজ্জামান → স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল এম.এ.জি ওসমানী → প্রধান সেনাপতি

Chittagong · 2017

ক
দ্বৈতশাসন কাকে বলে?
খ
কেন ভাষা আন্দোলন হয়েছিল?
গ
উল্লিখিত তথ্যটি তোমার পাঠ্যবইয়ের কোন সরকারকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত সরকারের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কেন ভাষা আন্দোলন হয়েছিল?

কেন ভাষা আন্দোলন হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.দ্বৈতশাসন কাকে বলে?

দ্বৈতশাসন কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রুনা লায়লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তিনি একটি রাষ্ট্রের ইতিহাস পাঠ করে জানতে পারেন যে, রাষ্ট্রটির প্রথম সাধারণ নির্বাচনে একটি রাজনৈতিক দল একটি অঞ্চল থেকে প্রায় সবগুলি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

Barisal · 2017

ক
পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
খ
নির্বাচন কমিশন বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের নির্বাচনের সাথে তোমার পঠিত কোনো নির্বাচনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন বস্তুতপক্ষে রাষ্ট্রটির রাজনৈতিক মৃত্যু ঘটায়- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.নির্বাচন কমিশন বলতে কী বোঝায়?

নির্বাচন কমিশন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ক' রাষ্ট্রের স্বাধীনতার পর থেকেই এর সংখ্যাগরিষ্ঠ জনগণ সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক বৈষম্যের শিকার হয়। ফলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয় এবং জনগণ ঐক্যবদ্ধ হতে শুরু করে। এক পর্যায়ে জনগণের প্রিয় নেতা রাজনৈতিক ও অর্থনৈতিক দাবি সংবলিত এক কর্মসূচি পেশ করেন।

Barisal · 2017

ক
মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
খ
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো কর্মসূচির সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কর্মসূচি ছিল 'বাঙালির মুক্তির সনদ'- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?

১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত সরকারের ভূমিকা মূল্যায়ন করো।উল্লিখিত তথ্যটি তোমার পাঠ্যবইয়ের কোন সরকারকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।কেন ভাষা আন্দোলন হয়েছিল?দ্বৈতশাসন কাকে বলে?উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচন বস্তুতপক্ষে রাষ্ট্রটির রাজনৈতিক মৃত্যু ঘটায়উদ্দীপকের নির্বাচনের সাথে তোমার পঠিত কোনো নির্বাচনের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করনির্বাচন কমিশন বলতে কী বোঝায়?পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কর্মসূচি ছিল 'বাঙালির মুক্তির সনদ'- বিশ্লেষণ করো।উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো কর্মসূচির সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।১৯৬৯ সালের গণঅভ্যুত্থান বলতে কী বোঝায়?মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।