বসু-সোহরাওয়ার্দী চুক্তি সম্পর্কে কী জানো?
উত্তর: ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে বসু-সোহরাওয়ার্দী চুক্তি একটি উল্লেখযোগ্য ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালের দ্রুত পরিবর্তনশীল অবস্থার প্রেক্ষাপটে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ্যাটলির ফেব্রুয়ারি ঘোষণার পর ভারতবর্ষের স্বাধীনতা এক রকম নিশ্চিত হয়ে যায়। এমন পরিস্থিতিতে স্বাধীন অখণ্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বসু-সোহরাওয়ার্দী চুক্তি স্বাক্ষরিত হয়। এ নীতি পরিকল্পনা নিয়ে ১৯৪৭সালে ১২-২০ মে হিন্দু-মুসলিম নেতৃবৃন্দ ব্যাপক আলোচনা করেন। পরবর্তীতে স্বাধীন বাংলা গঠন নিয়ে নেতৃবৃন্দ শরৎচন্দ্র বসুর কলকাতার বাসভবনে এক সম্মেলনে অখন্ড বাংলার শাসনতান্ত্রিক কাঠামোর খসড়া রচনা করেন। এটিই সোহরাওয়ার্দী বসু প্রস্তাব/চুক্তি নামে পরিচিত। এ চুক্তির মূল লক্ষ্য ছিল যেকোনো উপায়েই বাংলার অখণ্ডতা রক্ষা করা।
HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল
বসু-সোহরাওয়ার্দী চুক্তি সম্পর্কে কী জানো?
উত্তর