উদ্দীপকে আলোচিত সংবিধানটির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত সংবিধান হলো ১৯৫৬ সালের সংবিধান, যার কতগুলো স্বকীয় বৈশিষ্ট্য বিদ্যমান। উদ্দীপকে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী চৌধুরী মোহাম্মদ আলীর নেতৃত্বে যে সংবিধান রচিত হয়, সেটি লাহোর প্রস্তাবকে স্মরণীয় করে রাখার জন্য ২৩ মার্চ থেকে কার্যকর করা হয়। এ তথ্য দ্বারা ১৯৫৬ সালের পাকিস্তানের প্রথম সংবিধানকে ইঙ্গিত করা হয়েছে। কারণ এ সংবিধান পাকিস্তানের প্রধানমন্ত্রী চৌধুরী মোহাম্মদ আলীর নেতৃত্বে রচিত হয়। এছাড়া লাহোর প্রস্তাবকে স্মরণীয় করে রাখার জন্য সংবিধানটি ২৩ মার্চ থেকে কার্যকর করা হয়। ১৯৫৬ সালের ২৩ মার্চ থেকে পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হয়। এটি ছিল একটি লিখিত দলিল। এতে ১টি প্রস্তাবনা, ১৩টি তাগ, ২৩৪টি অনুচ্ছেদ এবং ৬টি তপশিল ছিল। গঠনতন্ত্রের দিক দিয়ে এ সংবিধান ছিল যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির। বিশ্বভ্রাতৃত্ব, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বোধ প্রভৃতি ছিল এ সংবিধানের কয়েকটি উল্লেখযোগ্য মৌলিক নীতি। ১৯৫৬ সালের সংবিধানের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রবর্তন করা হয়। এতে প্রধানত ব্রিটেনের মতো পার্লামেন্টারি শাসনব্যবস্থা গৃহীত হয়। এ সংবিধান ছিল দুম্পরিবর্তনীয় প্রকৃতির। এ সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা এবং প্রাধান্যের স্বীকৃতি দেওয়া হয়। ১৯৫৬ সালের সংবিধান অনুসারে পাকিস্তান ছিল একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এছাড়া রাষ্ট্রীয় বিষয়সমূহের বিভক্তিকরণ, সংখ্যাসাম্যের নীতি, মৌলিক অধিকারের নিশ্চয়তা, সংখ্যালঘুদের স্বার্থরক্ষা প্রভৃতি এ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য ছিল।
HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত সংবিধানটির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর