উক্ত সংবিধান কেন বেশি দিন কার্যকর থাকেনি? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংবিধান তথা ১৯৫৬ সালের পাকিস্তানের প্রথম সংবিধানের ব্যর্থতার পেছনে নানাবিধ কারণ বিদ্যমান। ১৯৫৮ সালের ৭ অক্টোবর পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট ইস্কান্দার মীর্জা সামরিক আইন জারি করে ১৯৫৬ সালের সংবিধান বাতিল ঘোষণা করেন। নানাবিধ কারণে (পাকিস্তানের প্রথম) সংবিধান ব্যর্থ হয়। ১৯৫৬ সালের সংবিধানে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেও তা সফল করার জন্য সুসংগঠিত রাজনৈতিক দল ব্যবস্থা বিকশিত হয়নি। ফলে এ সংবিধান কার্যকর হতে পারেনি। সংসদীয় সরকার ব্যবস্থার জন্য প্রয়োজন দলীয় শৃঙ্খলা। কিন্তু পাকিস্তানে দলীয় শৃঙ্খলার অভাবের ফলে সরকারের স্থায়িত্ব বিনষ্ট হয়, যার প্রভাব পড়ে সংবিধানের কার্যকারিতার ওপর। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ক্ষমতা লিপ্সার কারণে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রহসনে পরিণত হয়। যার ফলে সংবিধানে প্রবর্তিত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ব্যর্থ হয়। এসময় পাকিস্তানের প্রতিটি দল বিশেষ করে মুসলিম লীগ দলীয় স্বার্থকে বড় করে দেখতে থাকে। যা সংবিধানের ব্যর্থতার অন্যতম কারণ। আবার সহনশীলতা সংসদীয় গণতন্ত্রের সাফল্যের অন্যতম প্রধান শর্ত। কিন্তু ১৯৫৬ সালের সংবিধান কার্যকর থাকাকালীন সময়ে রাজনৈতিক দলগুলোর সহনশীলতার অভাব মারাত্মক আকার ধারণ করেছিল। যা পাকিস্তানের প্রথম সংবিধানকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। এছাড়া জনগণের রাজনৈতিক সচেতনতার অভাব, পাকিস্তানের মন্ত্রিসভা ও আইন পরিষদের কাজে রাষ্ট্রপ্রধানের অহেতুক হস্তক্ষেপ প্রভৃতি কারণে ১৯৫৬ সালের সংবিধান ব্যর্থ হয়। সর্বোপরি, সুষ্ঠু নির্বাচনের অভাব, সংবিধানের অন্তর্নিহিত ত্রুটি-বিচ্যুতি, রাজনৈতিক দলের সাংগঠনিক দুর্বলতা, অযোগ্যতা ও দুর্নীতি প্রভৃতি কারণে ১৯৫৬ সালের সংবিধান ব্যর্থতায় পর্যবসিত হয়।
HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল
উক্ত সংবিধান কেন বেশি দিন কার্যকর থাকেনি? তোমার পাঠ্যবইয়ের আলোকে বি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর