"শহিদ মিনার হয়ে উঠেছে বাঙালির তীর্থকেন্দ্র, দুঃখ-বিপদ-আপদে শ্রেষ্ঠ সহায় ও নির্ভরশীলতার প্রতীক"- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: শহিদ মিনার হয়ে উঠছে বাঙালির তীর্থকেন্দ্র, দুঃখ-বিপদ-আপদে শ্রেষ্ঠ-সহায় ও নির্ভরতার প্রতীক- উক্তিটি যথার্থ। ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সাধারণ ঘটনা। মাতৃভাষার প্রতি অবমাননা বাঙালির মনকে প্রবল নাড়া দিয়েছিল। মাতৃভাষার সম্মান রক্ষা করতে, যারা প্রাণোৎসর্গ করেছিল সেই সব ভাষা শহিদদের স্মৃতি ধরে রাখতে নির্মিত হয় শহিদ মিনার। শহিদ মিনার বাঙালির তীর্থকেন্দ্র। এটি বাঙালির বিপদ-আপদে অনুপ্রেরণা ও নির্ভরতার প্রতীক। শহীদ মিনার বাঙালির আন্দোলন সংগ্রামের উজ্জ্বল সাক্ষ্য। এটি অতীতে যেমন বাঙালিকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রেরণা ও সাহস যুগিয়েছে তেমনি বর্তমানেও এর চেতনা বাঙালি জাতিকে পথ দেখায়। ভাষা শহিদদের আত্মত্যাগ আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়। শহিদ মিনারে একুশের প্রভাতফেরি, প্রভাতফেরির গান হয়ে উঠেছে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শহিদ মিনার বাঙালির অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর। শহিদ *মিনার কেন্দ্রিক সংস্কৃতি, সঙ্গীত, সভা-সেমিনার, বাংলা একাডেমি প্রভৃতি যেমন বাঙালির চেতনাকে লালিত করে তেমনি বাঙালি জনমানসের সৃজনশীলতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উপরের আলোচনা শেষে বলা যায়, ১৯৫২ সালের পরের বছর থেকে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি দিনটি বাঙালির শহিদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর স্বীকৃতি অনুযায়ী শহিদ দিবস বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়। প্রশ্নোক্ত উক্তিটি তাই যথার্থ।
HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল
"শহিদ মিনার হয়ে উঠেছে বাঙালির তীর্থকেন্দ্র, দুঃখ-বিপদ-আপদে শ্রেষ্ঠ …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর