উদ্দীপকের ঘটনা দ্বারা কোন আন্দোলনকে ইঙ্গিত করেছে? তার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ঘটনা দ্বারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে ইঙ্গিত করা হয়েছে। পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্রভাষা কী হবে এ নিয়ে মতবিরোধ শুরু হয় স্বাধীনতার বছর ১৯৪৭ সালের শুরু থেকেই। ১৯৪৭ সালের ১৮ মে মজলিস-ই-ইত্তেহাদ নামকরণের এক সম্মেলনে মুসলিম লীগ নেতারা ঘোষণা করেছিলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে। আলীগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিয়াউদ্দিন আহমদ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করার প্রস্তাব দিলে পূর্ব পাকিস্তানের বাঙালি বুদ্ধিজীবী সমাজ প্রতিবাদমুখর হয়ে ওঠে। ১৯৪৮ সালের ২০ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্ত উর্দুর পাশাপাশি বাংলাকে গণপরিষদের ভাষা করার প্রস্তাব দিলে তা অগ্রাহ্য করা হয়। উদ্দীপকে বর্ণিত ব্রিটিশ শাসনের অবসানের পর পাকিস্তান রাষ্ট্রের একাংশের বাঙালি জনগণ শাসকগোষ্ঠীর অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামতে বাধ্য হয়। ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এবং ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকেই দেশের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলে বাংলার ছাত্র-জনতা তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ করে। ১৯৫২ সালের ২৭ জানুয়ারি নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন ঢাকায় এসে পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন। এর ফলে বাংলার ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে এবং গঠিত হয় 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ'। এ আন্দোলন তুঙ্গে ওঠে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। সেদিন ঢাকায় ১৪৪ ধারা উপেক্ষা করে ছাত্র-জনতা সমাবেশ ও মিছিল করলে পুলিশ মিছিলে গুলি চালায় এবং সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহিদ হন। ১৯৫৬ সালে সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়, যা উদ্দীপকের বর্ণনার সাথে সংগতিপূর্ণ।
HSC Civics 2nd Paper Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · Chapter 2 : পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা দ্বারা কোন আন্দোলনকে ইঙ্গিত করেছে? তার কারণ ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর