উদ্দীপকে মূলধনের গতিশীলতার ওপর কী কী প্রভাব বিস্তারকারী উপাদান পেয়েছ- তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মূলধনের গতিশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ নিম্নরূপ- ১. ঋণ সুবিধা: ব্যাংক ঋণ সুবিধা দিলে উদ্যোক্তারা ঋণ নিয়ে মূলধন গ্যঠনের সুযোগ পায়। ব্যাংক যদি ঋণের শর্ত সহজ করে দেয়, তাহলে উদ্যোক্তারা অধিক পরিমাণে ঋণ নিয়ে বিনিয়োগ করবে তখন মূলধনের গতিশীলতা বৃদ্ধি পাবে। ২. সুদের হার হ্রাস: উদ্যোক্তা তার প্রাপ্ত মুনাফা থেকে ঋণের সুদ পরিশোধ যদি সুদের হার হ্রাস করা হয় তাহলে উদ্যোক্তার মুনাফা বৃদ্ধি পায়। সে অধিক বিনিয়োগে আগ্রহী হয়। ফলে মূলধনের গতিশীলতা বাড়ে। ৩. কর অবকাশ: সরকার কর আরোপ করলে উৎপাদিত দ্রব্যের দাম বাড়ে ফলে চাহিদা কমে। উৎপাদক লোকসানের সম্মুখীন হয়। সরকার কর অবকাশ দিলে উৎপাদক কম দামে পণ্য বিক্রয় করতে পারে। আর দাম কম হওয়ায় চাহিদা বাড়ে। উৎপাদক আরও উৎপাদন করার জন্য মূলধন বিনিয়োগ করে। ফলে মূলধনের গতিশীলতা বাড়ে। ৪. কাঁচামাল: কাঁচামালের উপর শুল্ক তুলে দেয়ার ফলে উৎপাদকের উৎপাদন খরচ কমে মুনাফা বাড়ে। ফলে সে অধিক বিনিয়োগে আগ্রহী হয় এবং মূলধনের গতিশীলতা বাড়ে।
HSC Economics 1st Paper Chapter 6 : মূলধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 6 : মূলধন · সৃজনশীল
উদ্দীপকে মূলধনের গতিশীলতার ওপর কী কী প্রভাব বিস্তারকারী উপাদান পেয়ে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর