শেয়ারFacebookWhatsApp

মি. রায়হানের চলতি মূলধনের পরিমাণ নির্ণয় কর।

উত্তর: কোনো কারবারে চলতি মূলধন বলতে মোট মূলধনের সে অংশকে বুঝায় যা কোন চূড়ান্ত পণ্যদ্রব্য উৎপাদনে সরাসরি একবার মাত্র ব্যবহৃত হয়। যেমন কাঁচামাল ও উৎপাদিত দ্রব্য বাজারজাত করনের নিমিত্তে ব্যয়িত অর্থ। উদ্দীপকের মি. রায়হান ব্যাংক হতে নেওয়া ৮ কোটি টাকার ঋণ থেকে ৫ কোটি টাকার কাপড় ক্রয় করেন। যা চলতি মূলধন হিসেবে বিবেচিত হবে। আবার ১ কোটি টাকার সুতা ক্রয় করেন। এটিও চলতি মূলধন হিসেবে বিবেচিত। এছাড়া তিনি শ্রমিকদের বেতন বাবদ ১ কোটি টাকা ব্যয় করেন, যা চলতি মূলধনের অন্তর্গত। আবার তিনি ঋণের অবশিষ্ট ১ কোটি টাকা বোতাম ক্রয়ে ব্যয় করেন। এটিও চলতি মূলধন হিসেবে বিবেচ্য। সুতরাং, মি. রায়হানের চলতি মূলধনের পরিমাণ = (৫ কোটি টাকার কাপড় + ১ কোটি টাকার সুতা + ১ কোটি শ্রমিকের বেতন + ১ কোটি টাকার বোতাম) = ৮ কোটি টাকা।

HSC Economics 1st Paper Chapter 6 : মূলধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · Chapter 6 : মূলধন · সৃজনশীল

মি. রায়হানের চলতি মূলধনের পরিমাণ নির্ণয় কর।

উদ্দীপক

মি. রায়হান 'মুন অ্যাপারেলস' নামক একটি নিটওয়ার রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক। তার দীর্ঘদিনের সঞ্চিত ২০ কোটি টাকা দিয়ে তিনি একটি চারতলা বাড়ি ও ৭০০টি অত্যাধুনিক সেলাই মেশিন কিনেন। এছাড়াও তার ৫ কোটি টাকার 'সঞ্চয়পত্র রয়েছে। ব্যাংক থেকে তিনি ৮ কোটি টাকা ঋণ গ্রহণ করেন এবং তা দিয়ে ৫ কোটি টাকার কাপড়, ১ কোটি টাকার সুতা, ১ কোটি টাকার বোতাম ক্রয় করলেন। আর শ্রমিকদের বেতন বাবদ খরচ করলেন ১ কোটি টাকা। তার নতুনভাবে কোনো ঋণ পাবার সুযোগ নেই। তিনি মনে করেন, মূলধনের পরিমাণ বাড়াতে পারলে উৎপাদন ও মুনাফা উভয়ই বাড়বে। [যশোর বোর্ড ২০১৬]

উত্তর

যেসব মূলধন একাধিক উৎপাদন কাজে ব্যবহার করা যায় এবং প্রয়োজনবোধে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করা যায় তাকে ভাসমান মূলধন বলে।

উত্তর

যে মূলধন উৎপাদন কাজে একবার ব্যবহার করলেই নিঃশেষ হয়ে যায় তাকে চলতি মূলধন বলে। যেমন পেট্রোলকে চলতি মূলধন বলা হয়। কারণ স্বল্পগুমেয়াদী উৎস হতেই এ মূলধন সংগৃহীত হয় এবং ব্যবহার করার সাথে সাথে একসময় নিঃশেষ হয়ে যায়। তাই পেট্রোলকে চলতি মূলধন বলা হয়।

উত্তর

কোনো কারবারে চলতি মূলধন বলতে মোট মূলধনের সে অংশকে বুঝায় যা কোন চূড়ান্ত পণ্যদ্রব্য উৎপাদনে সরাসরি একবার মাত্র ব্যবহৃত হয়। যেমন কাঁচামাল ও উৎপাদিত দ্রব্য বাজারজাত করনের নিমিত্তে ব্যয়িত অর্থ। উদ্দীপকের মি. রায়হান ব্যাংক হতে নেওয়া ৮ কোটি টাকার ঋণ থেকে ৫ কোটি টাকার কাপড় ক্রয় করেন। যা চলতি মূলধন হিসেবে বিবেচিত হবে। আবার ১ কোটি টাকার সুতা ক্রয় করেন। এটিও চলতি মূলধন হিসেবে বিবেচিত। এছাড়া তিনি শ্রমিকদের বেতন বাবদ ১ কোটি টাকা ব্যয় করেন, যা চলতি মূলধনের অন্তর্গত। আবার তিনি ঋণের অবশিষ্ট ১ কোটি টাকা বোতাম ক্রয়ে ব্যয় করেন। এটিও চলতি মূলধন হিসেবে বিবেচ্য। সুতরাং, মি. রায়হানের চলতি মূলধনের পরিমাণ = (৫ কোটি টাকার কাপড় + ১ কোটি টাকার সুতা + ১ কোটি শ্রমিকের বেতন + ১ কোটি টাকার বোতাম) = ৮ কোটি টাকা।

উত্তর

মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত সম্পদের যে অংশ সরাসরি ভোগের জন্য ব্যবহৃত না হয়ে পুনরায় অধিকতর উৎপাদনের কাজে লাগে তাকেই অর্থনীতিতে মূলধন বলে। উৎপাদনের জন্য অত্যাবশ্যকীয় শর্ত মূলধন। মূলধন বৃদ্ধি করে উৎপাদন ও মুনাফা বাড়ানা সম্ভব। মি. রায়হান তার প্রাথমিক দফায় উৎপাদিত পণ্য হতে প্রাপ্ত মুনাফার বৃহৎ অংশ ভোগে ব্যয় না করে সঞ্চয় করে তা তা পুনরায় মূলধন হিসেবে কাজে লাগাতে পারেন। মূলধনের, চাহিদা ও যোগান অনেকাংশে সরকারের মুদ্রানীতি দ্বার নিয়ন্ত্রিত হয়। তাই ঋণ মূলধনের যোগান হিসেবে ব্যবহার করা যেতে পারে। মি. রায়হান এ অতিরিক্ত মূলধন প্রাথমিক বিনিয়োগের কারণে শিল্পক্ষেত্রে ব্যয় সংকোচন ভোগ করবেন। এতে কম ব্যয়ে অধিক উৎপাদন হবে। আবার, অতিরিক্ত বিনিয়োগের ফলে ক্রমবর্ধমান উৎপাদন বিধিটি প্রযোজ্য হবে। ফলে মি. রায়হানের মুনাফা ও উৎপাদন বাড়বে। আবার, সঞ্চয়ের সামর্থ্যের ওপর মূলধন গঠন অনেকাংশেই নির্ভরশীল। অতিরিক্ত মুনাফা সঞ্চয় ও মূলধন গঠনের সামর্থ্য সৃষ্টি করবে। তাছাড়া যেহেতু মি. রায়হানের বিনিয়োগের সুযোগ-সুবিধা রয়েছে, তাই তার মূলধন অধিকতর ফলপ্রসূ হয়ে অধিক উৎপাদন ও মুনাফা নিশ্চিত করবে।
HSCEconomics 1st PaperChapter 6 : মূলধন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মো. ইজাজ ধান মাড়াইয়ের একটি মেশিন ক্রয় করেন। নিজের জমির ধান মাড়াইয়ের পাশাপাশি অন্যের জমির ধান মাড়াই করেও প্রতিবছর অনেক টাকা উপার্জন করেন। [সোনার বাংলা কলেজ, কুমিল্লা]
ক
মূলধন কী?
খ
স্থায়ী ও চলতি মূলধনের মধ্যে পার্থক্য কী?
গ
উদ্দীপকে উল্লিখিত উপাদানের উপকরণটির বৈশিষ্ট্যগুলো লেখ।
ঘ
উদ্দীপকে উল্লিখিত উৎপাদনের উপকরণটির কার্যাবলি আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.স্থায়ী ও চলতি মূলধনের মধ্যে পার্থক্য কী?

স্থায়ী ও চলতি মূলধনের মধ্যে পার্থক্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মূলধন কী?

মূলধন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শারমিনা মঈন সিডম এন্টারপ্রাইজ নামক একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানটির কার্যক্রম চালাতে গিয়ে তাকে বিভিন্ন কাঁচামাল, যন্ত্রপাতি ক্রয় করতে হয়। এজন্য তার প্রচুর অর্থের প্রয়োজন হয়। প্রয়োজনীয় অর্থের অভাবে শারমিনা সময়মতো কাঁচামাল, যন্ত্রপাতি প্রভৃতি সংগ্রহ করতে পারে না। এজন্য প্রতিষ্ঠানটিতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। [সোনার বাংলা কলেজ, কুমিল্লা]
ক
মূলধন কী?
খ
মূলধন কীভাবে সৃষ্টি হয়?
গ
মূলধনের অভাবে মিসেস শারমিনা কী ধরনের সমস্যার সম্মুখীন হন তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের আলোকে শিল্প প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মূলধনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মূলধন কীভাবে সৃষ্টি হয়?

মূলধন কীভাবে সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মূলধন কী?

মূলধন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মূলধনের অভাবে মি. আকাশের ফার্মের উৎপাদন হঠাৎ কমতে শুরু করেছে। এক্ষেত্রে তার অমিতব্যয়ি আচরণও খানিকটা দায়ী। এছাড়া উচ্চ সূদের কারণে তিনি ঋণ নেওয়ারও সাহস পাচ্ছেন না। তাঁর বিনিয়োগ ও উৎপাদন ক্রমশই কমছে। [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]
ক
মূলধন কী?
খ
মূলধন বৃদ্ধির সাথে বেকারত্ব হ্রাসের সম্পর্ক ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের আলোকে মি. আকাশের ফার্মের মূল সমস্যা বিশ্লেষণ কর।
ঘ
উদ্দীপকের আলোকে মি. আকাশের ফার্মের সংকট নিরসনের উপায় বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মূলধন বৃদ্ধির সাথে বেকারত্ব হ্রাসের সম্পর্ক ব্যাখ্যা কর।

মূলধন বৃদ্ধির সাথে বেকারত্ব হ্রাসের সম্পর্ক ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মূলধন কী?

মূলধন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।