শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে মি. হুমায়ুন কবিরের বিনিয়োগকৃত মূলধনের শ্রেণিবিভাগ নির্ণয় করো।

উত্তর: মি. হুমায়ন কবির আইসক্রিম ফ্যাক্টরি স্থাপন করতে গিয়ে বিভিন্ন ধরনের মূলধন ব্যবহার করেন। নিচে তার মূলধনের শ্রেণিবিভাগ করা হলো: ১. নিমজ্জমান মূলধন: যে মূলধন একটি বিশেষ ধরনের উৎপাদন কাজে ব্যবহার করা হয় তাকে নিমজ্জমান মূলধন বলে। মি. হুমায়ন কবিরের কেনা পরিবেশবান্ধব বর্জ্য প্লান্ট হলো এ জাতীয় মূলধন। এটি কেবল বর্জ্য পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণেরই কাজে লাগে। ২. চলতি মূলধন: যে মূলধন উৎপাদন কাজে কেবল একবারই ব্যবহার করা যায় এবং একবার ব্যবহারের ফলে তার রূপগত পরিবর্তন ঘটে তাকে চলতি মূলধন বলে। এ ধরনের মূলধন উৎপাদন প্রক্রিয়ার মধ্যে বৃত্তের মতো আবর্তিত হয় বলে একে আবর্তিত মূলধনও বলে। মি. হুমায়ন কবিরের ব্যবসা প্রতিষ্ঠানের আইসক্রিমের কাঠি ও বাক্স, চিনি, দুধ, রাসায়নিক উপাদান ইত্যাদি হলো চলতি মূলধন। তাছাড়া শ্রমিকদের বেতন ও বাড়ি ভাড়া বাবদ বিনিয়োজিত অর্থও চলতি মূলধনের অন্তর্গত। সুতারং, মি. হুমায়ুন কবিরের বিনিয়োগকৃত মূলধন নিমজ্জমান ও চলতি মূলধনের অন্তর্গত।

HSC Economics 1st Paper Chapter 6 : মূলধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · Chapter 6 : মূলধন · সৃজনশীল

উদ্দীপকের আলোকে মি. হুমায়ুন কবিরের বিনিয়োগকৃত মূলধনের শ্রেণিবিভাগ …

উদ্দীপক

মি. হুমায়ূন কবির আইসক্রিম ফ্যাক্টরি স্থাপনে ৫০,০০,০০০ টাকার জমি ক্রয়, ১ লক্ষ টাকার পরিবেশবান্ধব বর্জ্য প্লান্ট স্থাপন, ৫,০০০ টাকার আইসক্রিমের কাঠি ও বাক্স, ২ লক্ষ টাকার চিনি, দুধ ও রাসায়নিক উপাদান, ৩৫,০০০ টাকা শ্রমিকের বেতন, ১ লক্ষ টাকা কর্মচারীদের বাড়ি ভাড়ার জন্য বিনিয়োজিত করলেন। কিন্তু বছরের সবসময় এ ব্যবসা ভালো থাকে না। সম্প্রতি তিনি কুয়াকাটা বেড়াতে গিয়ে সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন এবং পূর্বে বিনিয়োজিত মূলধনের আংশিক স্থানান্তর করে পাঁচ তারকা আবাসিক হোটেল চালু করেন। বছরের সবসময় দেশি-বিদেশি অনেক পর্যটক সেখানে প্রায় ভরপুর থাকে। দিন দিন সেখানে আরও পর্যটক বৃদ্ধি পাচ্ছে।

Chittagong · 2017

উত্তর

সাধারণত একটি নির্দিষ্ট বছরের তুলনায় পরবর্তী বছরে যে পরিমাণ মূলধন অর্থনীতিতে সংযোজিত হয় তাকে মূলধন গঠন বলে।

উত্তর

সুদের হার যদি বেশি হয় তবে জনগণ বর্তমান ভোগ থেকে বিরত থেকে সঞ্চয়ে আগ্রহী হয়, যা মূলধন গঠনে সাহায্য করে। সঞ্চয় হলো মূলধন গঠনের অন্যতম প্রধান উপাদান। কোনো দেশে সঞ্চয় বেশি হলে সেখানে মূলধন গঠনের পথ প্রশস্ত হয়। আবার সঞ্চয় নির্ভর করে সুদের হারের ওপর। সুদের হার বেশি হলে মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা বাড়ে, অর্থাৎ অধিক সুদের হার মানুষকে অধিক সঞ্চয়ে উদ্বুদ্ধ করে যা মূলধন গঠনে সহায়ক। সুদের হার এভাবে সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে মূলধন গঠনকে প্রভাবিত করে।

উত্তর

মি. হুমায়ন কবির আইসক্রিম ফ্যাক্টরি স্থাপন করতে গিয়ে বিভিন্ন ধরনের মূলধন ব্যবহার করেন। নিচে তার মূলধনের শ্রেণিবিভাগ করা হলো: ১. নিমজ্জমান মূলধন: যে মূলধন একটি বিশেষ ধরনের উৎপাদন কাজে ব্যবহার করা হয় তাকে নিমজ্জমান মূলধন বলে। মি. হুমায়ন কবিরের কেনা পরিবেশবান্ধব বর্জ্য প্লান্ট হলো এ জাতীয় মূলধন। এটি কেবল বর্জ্য পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণেরই কাজে লাগে। ২. চলতি মূলধন: যে মূলধন উৎপাদন কাজে কেবল একবারই ব্যবহার করা যায় এবং একবার ব্যবহারের ফলে তার রূপগত পরিবর্তন ঘটে তাকে চলতি মূলধন বলে। এ ধরনের মূলধন উৎপাদন প্রক্রিয়ার মধ্যে বৃত্তের মতো আবর্তিত হয় বলে একে আবর্তিত মূলধনও বলে। মি. হুমায়ন কবিরের ব্যবসা প্রতিষ্ঠানের আইসক্রিমের কাঠি ও বাক্স, চিনি, দুধ, রাসায়নিক উপাদান ইত্যাদি হলো চলতি মূলধন। তাছাড়া শ্রমিকদের বেতন ও বাড়ি ভাড়া বাবদ বিনিয়োজিত অর্থও চলতি মূলধনের অন্তর্গত। সুতারং, মি. হুমায়ুন কবিরের বিনিয়োগকৃত মূলধন নিমজ্জমান ও চলতি মূলধনের অন্তর্গত।

উত্তর

মি. হুমায়ুন কবির তার মূলধনের একাংশ কুয়াকাটায় স্থানান্তর করে সেখানে তার একটি পাঁচ তারকা আবাসিক হোটেলের কাজে বিনিয়োগ করেছেন। মূলধনের গতিশীলতার ফলেই এমনটি সম্ভব হয়েছে। মি. হুমায়ুন কবিরের কুয়াকাটায় মূলধনের স্থানান্তরের দরুন ভবিষ্যতে সেখানে পর্যটন শিল্পের বিকাশ সাধন এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। মি. হুমায়ুন কবিরের কুয়াকাটায় মূলধন স্থানান্তরের ফলে ভবিষ্যতে সেখানে বিদেশি পর্যটকদের আগমন ঘটবে যা দেশের পর্যটন শিল্প বিকাশে সহায়ক হবে। দেশের বিভিন্ন অঞ্চলে মূলধনের অবাধ গতিশীলতা থাকলে কৃষি ও শিল্পক্ষেত্রে বিভিন্ন ধরনের মূলধনী দ্রব্যের ব্যবহার ঘটবে; ফলে এ খাতদ্বয়ের উন্নয়ন ত্বরান্বিত হবে। দেশের প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান ও উত্তোলন, সকল অঞ্চলের সুষম উন্নয়ন, ভৌত অবকাঠামো নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে অনেক মূলধনী দ্রব্যের প্রয়োজন পড়ে। মূলধন গতিশীল হলে তা এসব ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে। দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। দেশের সর্বত্র মূলধন গতিশীল হলে সকল খাতের মূলধনী দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে। ফলে উৎপাদনের পরিমাণ বাড়বে। মূলধনের গতিশীলতা মূলধনকে এক অঞ্চল হতে অন্য অঞ্চলে স্থানান্তরিত করে আঞ্চলিক ধনবৈষম্য হ্রাসে সহায়তা করে। আন্তর্জাতিক লেনদেন প্রক্রিয়া, বৈদেশিক বিনিময় হার, উন্নত প্রযুক্তির স্থানান্তর ও অনুৎপাদিত দ্রব্য আমদানি ইত্যাদির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ মূলধনের গতিশীলতার মাধ্যমে সম্ভব হয়। সুতরাং বলা যায়, মি. হুমায়ুন কবিরের মূলধন কুয়াকাটায় স্থানান্তরের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম।
HSCEconomics 1st PaperChapter 6 : মূলধন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মো. ইজাজ ধান মাড়াইয়ের একটি মেশিন ক্রয় করেন। নিজের জমির ধান মাড়াইয়ের পাশাপাশি অন্যের জমির ধান মাড়াই করেও প্রতিবছর অনেক টাকা উপার্জন করেন। [সোনার বাংলা কলেজ, কুমিল্লা]
ক
মূলধন কী?
খ
স্থায়ী ও চলতি মূলধনের মধ্যে পার্থক্য কী?
গ
উদ্দীপকে উল্লিখিত উপাদানের উপকরণটির বৈশিষ্ট্যগুলো লেখ।
ঘ
উদ্দীপকে উল্লিখিত উৎপাদনের উপকরণটির কার্যাবলি আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.স্থায়ী ও চলতি মূলধনের মধ্যে পার্থক্য কী?

স্থায়ী ও চলতি মূলধনের মধ্যে পার্থক্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মূলধন কী?

মূলধন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শারমিনা মঈন সিডম এন্টারপ্রাইজ নামক একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানটির কার্যক্রম চালাতে গিয়ে তাকে বিভিন্ন কাঁচামাল, যন্ত্রপাতি ক্রয় করতে হয়। এজন্য তার প্রচুর অর্থের প্রয়োজন হয়। প্রয়োজনীয় অর্থের অভাবে শারমিনা সময়মতো কাঁচামাল, যন্ত্রপাতি প্রভৃতি সংগ্রহ করতে পারে না। এজন্য প্রতিষ্ঠানটিতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। [সোনার বাংলা কলেজ, কুমিল্লা]
ক
মূলধন কী?
খ
মূলধন কীভাবে সৃষ্টি হয়?
গ
মূলধনের অভাবে মিসেস শারমিনা কী ধরনের সমস্যার সম্মুখীন হন তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের আলোকে শিল্প প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মূলধনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মূলধন কীভাবে সৃষ্টি হয়?

মূলধন কীভাবে সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মূলধন কী?

মূলধন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মূলধনের অভাবে মি. আকাশের ফার্মের উৎপাদন হঠাৎ কমতে শুরু করেছে। এক্ষেত্রে তার অমিতব্যয়ি আচরণও খানিকটা দায়ী। এছাড়া উচ্চ সূদের কারণে তিনি ঋণ নেওয়ারও সাহস পাচ্ছেন না। তাঁর বিনিয়োগ ও উৎপাদন ক্রমশই কমছে। [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]
ক
মূলধন কী?
খ
মূলধন বৃদ্ধির সাথে বেকারত্ব হ্রাসের সম্পর্ক ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের আলোকে মি. আকাশের ফার্মের মূল সমস্যা বিশ্লেষণ কর।
ঘ
উদ্দীপকের আলোকে মি. আকাশের ফার্মের সংকট নিরসনের উপায় বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মূলধন বৃদ্ধির সাথে বেকারত্ব হ্রাসের সম্পর্ক ব্যাখ্যা কর।

মূলধন বৃদ্ধির সাথে বেকারত্ব হ্রাসের সম্পর্ক ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মূলধন কী?

মূলধন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।