উদ্দীপকে মোর্শেদ সাহেবের চাষাবাদের জমি থেকে প্রাপ্ত আয় কোন খাজনা তত্ত্বের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মোর্শেদ সাহেবের চাষাবাদের জমি থেকে প্রাপ্ত আয় রিকার্ডোর খাজনা তত্ত্বের সাথে সম্পর্কিত। ডেভিড রিকার্ডো মনে করেন, খাজনা হচ্ছে জমির মালিক ও অবিনশ্বর ক্ষমতার প্রতিদান। এ ক্ষমতা বলতে তিনি জমির উর্বরা শক্তিকেই নির্দেশ করেন। তার মতে, সব জমির উর্বরা শক্তি সমান নয়। এক্ষেত্রে উৎকৃষ্ট ও নিকৃষ্ট জমি রয়েছে। এর উৎপন্ন ফসলের পার্থক্যের ওপরই খাজনা নির্ভর করে। বিভিন্ন প্রকার জমির উর্বরা শক্তির পার্থক্যের জন্য খাজনার সৃষ্টি হয়। উদ্দীপকে মোর্শেদ সাহেবের চাষাবাদকৃত প্রথম জমির মোট আয় ২৪,০০০ টাকা, দ্বিতীয় জমির মোট আয় ১৮,০০০ টাকা এবং তৃতীয় জমির মোট আয় ১২,০০০ টাকা। প্রত্যেক প্রকার জমিতে চাষের মোট ব্যয় ১২,০০০ টাকা। এক্ষেত্রে, ১ম জমির খাজনা = (২৪,০০০ – ১২,০০০) = ১২,০০০ টাকা। ২য় জমির খাজনা = (১৮,০০০ – ১২,০০০) টাকা = ৬,০০০ টাকা। ৩য় জমির খাজনা = (১২,০০০ – ১২,০০০) টাকা = ০ টাকা অর্থাৎ, ১ম ও ২য় জমিতে যে পরিমাণ উদ্বৃত্ত সৃষ্টি হয় তাই হলো ওইসব জমির খাজনা। ৩য় জমিতে কোনো উদ্বৃত্ত না থাকায় এ জমির কোনো খাজনা নেই। এটি প্রান্তিক বা খাজনাবিহীন জমি। তাই বলা যায়, উদ্দীপকের মোর্শেদ সাহেবের জমি থেকে প্রাপ্ত আয় রিকার্ডোর খাজনা তত্ত্বের সাথে সম্পর্কিত।
HSC Economics 1st Paper Chapter 6 : মূলধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 6 : মূলধন · সৃজনশীল
উদ্দীপকে মোর্শেদ সাহেবের চাষাবাদের জমি থেকে প্রাপ্ত আয় কোন খাজনা তত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর