শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাহায্যে গোলাম মোর্শেদ সাহেবের অনুপার্জিত আয়ের বিষয়টি ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত গোলাম মোর্শেদ সাহেবের আয়কে অনুপার্জিত আয় বলা হয়। অর্থনৈতিক উন্নয়ন তথা কোনো এলাকার শিল্প, কারখানা, রাস্তাঘাট, ব্যবসা-বাণিজ্য কেন্দ্র ইত্যাদির উন্নতি হলে সে এলাকায় জমির চাহিদা বেড়ে যায়। ফলে জমির মূল্য আগের চেয়ে বেশি হয়। এতে জমির মালিকগণ অতিরিক্ত আয় ভোগ করে। কিন্তু এই বর্ধিত আয়ের জন্য তাকে অর্থ ব্যয় করতে হয় না। এভাবে জমির মালিক বিনা খরচ বা পরিশ্রমে যে অতিরিক্ত আয় ভোগ করে তাকে অনুপার্জিত আয় বলে। উদ্দীপকে গোলাম মোর্শেদ সাহেবের ছোট একখণ্ড জমির পাশ দিয়ে হাইওয়ে তৈরি হওয়ায় তার জমির দাম কয়েকগুণ বেড়ে যায়। এই সুযোগে তিনি উচ্চ দামে জমি বিক্রি করে অন্য এলাকায় কম দামে জমি ক্রয় করেন। এতে তার যে অতিরিক্ত আয় হয়েছে, তার জন্য তাকে কোনো অর্থ ব্যয় করতে হয়নি। শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার কারণে-তার অতিরিক্ত আয় হয়েছে। এটি অনুপার্জিত আয় নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে গোলাম মোর্শেদ সাহেবের আয় হলো অনুপার্জিত আয়।

HSC Economics 1st Paper Chapter 6 : মূলধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · Chapter 6 : মূলধন · সৃজনশীল

উদ্দীপকের সাহায্যে গোলাম মোর্শেদ সাহেবের অনুপার্জিত আয়ের বিষয়টি ব্য…

উদ্দীপক

গোলাম মোর্শেদ একজন ছাপোষা স্কুল শিক্ষক। নিজের সঞ্চিত অর্থ দিয়ে তিনি মধুপুর এলাকায় এক বিঘা জমি কিনে অর্ধেক জমিতে বাসা তৈরি করেন এবং ভাড়া দেন। কিছুদিন পর এলাকায় সরকারি রাস্তা তৈরি হয়, পয়ঃ নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হয় এবং গ্যাসের পাইপ লাইন সংযোগ হয়। এলাকার এরূপ উন্নতি মোর্শেদ সাহেবের বাসা ভাড়া বাড়িয়ে দেয়। বাড়তি আয়ের উদ্দেশ্যে মোর্শেদ সাহেব তার বাকি অর্ধেক জমি তিনভাগে ভাগ করে বাণিজ্যিকভাবে কৃষি কাজ শুরু করেন। গোলাম মোর্শেদ সাহেব তার তিনভাগ জমি থেকে বছরে যথাক্রমে ২৪,০০০ টাকা, ১৮,০০০ টাকা এবং ১২,০০০ টাকা আয় করে। উল্লেখ্য, প্রতি ভাগ জমিতে তিনি ব্যয় করেন ১২,০০০ টাকা।

উত্তর

শুধু জমি ব্যবহারের জন্য এর মালিককে যে অর্থ প্রদান করা হয়, তাকে নিট খাজনা বলে।

উত্তর

ভূমির যোগান সীমাবদ্ধ হওয়ায় ভূমিকে উৎপাদনের অস্থিতিস্থাপক উপাদান হিসেবে গণ্য করা হয়। ভূমির যোগান সীমাবদ্ধ। তাই ভূমির চাহিদা বৃদ্ধি পেলে যোগান বাড়ানো যায় না। অর্থাৎ, জমির যোগান অস্থিতিস্থাপক বা সীমাবদ্ধ হওয়ায় চাইলেই এর পরিমাণ বৃদ্ধি করা সম্ভব না। এজন্য জমির চাহিদা বৃদ্ধি পাওয়ায় জমির মালিককে জমি ব্যবহারের জন্য অতিরিক্ত অর্থ প্রদান করতে হয়। এরূপ বৈশিষ্ট্যের জন্যই ভূমিকে উৎপাদনের একটি অস্থিতিস্থাপক উপাদান হিসেবে গণ্য করা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত গোলাম মোর্শেদ সাহেবের আয়কে অনুপার্জিত আয় বলা হয়। অর্থনৈতিক উন্নয়ন তথা কোনো এলাকার শিল্প, কারখানা, রাস্তাঘাট, ব্যবসা-বাণিজ্য কেন্দ্র ইত্যাদির উন্নতি হলে সে এলাকায় জমির চাহিদা বেড়ে যায়। ফলে জমির মূল্য আগের চেয়ে বেশি হয়। এতে জমির মালিকগণ অতিরিক্ত আয় ভোগ করে। কিন্তু এই বর্ধিত আয়ের জন্য তাকে অর্থ ব্যয় করতে হয় না। এভাবে জমির মালিক বিনা খরচ বা পরিশ্রমে যে অতিরিক্ত আয় ভোগ করে তাকে অনুপার্জিত আয় বলে। উদ্দীপকে গোলাম মোর্শেদ সাহেবের ছোট একখণ্ড জমির পাশ দিয়ে হাইওয়ে তৈরি হওয়ায় তার জমির দাম কয়েকগুণ বেড়ে যায়। এই সুযোগে তিনি উচ্চ দামে জমি বিক্রি করে অন্য এলাকায় কম দামে জমি ক্রয় করেন। এতে তার যে অতিরিক্ত আয় হয়েছে, তার জন্য তাকে কোনো অর্থ ব্যয় করতে হয়নি। শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার কারণে-তার অতিরিক্ত আয় হয়েছে। এটি অনুপার্জিত আয় নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে গোলাম মোর্শেদ সাহেবের আয় হলো অনুপার্জিত আয়।

উত্তর

উদ্দীপকে মোর্শেদ সাহেবের চাষাবাদের জমি থেকে প্রাপ্ত আয় রিকার্ডোর খাজনা তত্ত্বের সাথে সম্পর্কিত। ডেভিড রিকার্ডো মনে করেন, খাজনা হচ্ছে জমির মালিক ও অবিনশ্বর ক্ষমতার প্রতিদান। এ ক্ষমতা বলতে তিনি জমির উর্বরা শক্তিকেই নির্দেশ করেন। তার মতে, সব জমির উর্বরা শক্তি সমান নয়। এক্ষেত্রে উৎকৃষ্ট ও নিকৃষ্ট জমি রয়েছে। এর উৎপন্ন ফসলের পার্থক্যের ওপরই খাজনা নির্ভর করে। বিভিন্ন প্রকার জমির উর্বরা শক্তির পার্থক্যের জন্য খাজনার সৃষ্টি হয়। উদ্দীপকে মোর্শেদ সাহেবের চাষাবাদকৃত প্রথম জমির মোট আয় ২৪,০০০ টাকা, দ্বিতীয় জমির মোট আয় ১৮,০০০ টাকা এবং তৃতীয় জমির মোট আয় ১২,০০০ টাকা। প্রত্যেক প্রকার জমিতে চাষের মোট ব্যয় ১২,০০০ টাকা। এক্ষেত্রে, ১ম জমির খাজনা = (২৪,০০০ – ১২,০০০) = ১২,০০০ টাকা। ২য় জমির খাজনা = (১৮,০০০ – ১২,০০০) টাকা = ৬,০০০ টাকা। ৩য় জমির খাজনা = (১২,০০০ – ১২,০০০) টাকা = ০ টাকা অর্থাৎ, ১ম ও ২য় জমিতে যে পরিমাণ উদ্বৃত্ত সৃষ্টি হয় তাই হলো ওইসব জমির খাজনা। ৩য় জমিতে কোনো উদ্বৃত্ত না থাকায় এ জমির কোনো খাজনা নেই। এটি প্রান্তিক বা খাজনাবিহীন জমি। তাই বলা যায়, উদ্দীপকের মোর্শেদ সাহেবের জমি থেকে প্রাপ্ত আয় রিকার্ডোর খাজনা তত্ত্বের সাথে সম্পর্কিত।
HSCEconomics 1st PaperChapter 6 : মূলধন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মো. ইজাজ ধান মাড়াইয়ের একটি মেশিন ক্রয় করেন। নিজের জমির ধান মাড়াইয়ের পাশাপাশি অন্যের জমির ধান মাড়াই করেও প্রতিবছর অনেক টাকা উপার্জন করেন। [সোনার বাংলা কলেজ, কুমিল্লা]
ক
মূলধন কী?
খ
স্থায়ী ও চলতি মূলধনের মধ্যে পার্থক্য কী?
গ
উদ্দীপকে উল্লিখিত উপাদানের উপকরণটির বৈশিষ্ট্যগুলো লেখ।
ঘ
উদ্দীপকে উল্লিখিত উৎপাদনের উপকরণটির কার্যাবলি আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.স্থায়ী ও চলতি মূলধনের মধ্যে পার্থক্য কী?

স্থায়ী ও চলতি মূলধনের মধ্যে পার্থক্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মূলধন কী?

মূলধন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শারমিনা মঈন সিডম এন্টারপ্রাইজ নামক একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানটির কার্যক্রম চালাতে গিয়ে তাকে বিভিন্ন কাঁচামাল, যন্ত্রপাতি ক্রয় করতে হয়। এজন্য তার প্রচুর অর্থের প্রয়োজন হয়। প্রয়োজনীয় অর্থের অভাবে শারমিনা সময়মতো কাঁচামাল, যন্ত্রপাতি প্রভৃতি সংগ্রহ করতে পারে না। এজন্য প্রতিষ্ঠানটিতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। [সোনার বাংলা কলেজ, কুমিল্লা]
ক
মূলধন কী?
খ
মূলধন কীভাবে সৃষ্টি হয়?
গ
মূলধনের অভাবে মিসেস শারমিনা কী ধরনের সমস্যার সম্মুখীন হন তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের আলোকে শিল্প প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মূলধনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মূলধন কীভাবে সৃষ্টি হয়?

মূলধন কীভাবে সৃষ্টি হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মূলধন কী?

মূলধন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মূলধনের অভাবে মি. আকাশের ফার্মের উৎপাদন হঠাৎ কমতে শুরু করেছে। এক্ষেত্রে তার অমিতব্যয়ি আচরণও খানিকটা দায়ী। এছাড়া উচ্চ সূদের কারণে তিনি ঋণ নেওয়ারও সাহস পাচ্ছেন না। তাঁর বিনিয়োগ ও উৎপাদন ক্রমশই কমছে। [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]
ক
মূলধন কী?
খ
মূলধন বৃদ্ধির সাথে বেকারত্ব হ্রাসের সম্পর্ক ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের আলোকে মি. আকাশের ফার্মের মূল সমস্যা বিশ্লেষণ কর।
ঘ
উদ্দীপকের আলোকে মি. আকাশের ফার্মের সংকট নিরসনের উপায় বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মূলধন বৃদ্ধির সাথে বেকারত্ব হ্রাসের সম্পর্ক ব্যাখ্যা কর।

মূলধন বৃদ্ধির সাথে বেকারত্ব হ্রাসের সম্পর্ক ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মূলধন কী?

মূলধন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।