নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: মি. X ব্যবসায়ের জন্য ৫০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। মেশিনের জন্য তার সংস্থাপন খরচ হলো ৫,০০০ টাকা। তিনি ১০,০০০ টাকার কাঁচামাল ক্রয় করে উৎপাদন শরু করেন। Q. উদ্দীপক অনুযায়ী, ১০,০০০ টাকা কোন ধরনের মূলধন?
ক. ভাসমান
খ. নিমজ্জিত
গ. সামাজিক
ঘ. ঘূর্ণায়মান
উত্তর: ঘূর্ণায়মান
ব্যাখ্যা: কাঁচামাল উৎপাদনের একটি পর্যায়েই সম্পূর্ণ ব্যবহৃত হয়ে নতুন পণ্যে রূপান্তরিত হয় এবং পণ্য বিক্রির মাধ্যমে এর মূল্য পুনরুদ্ধার করা হয়। তাই কাঁচামাল কেনার জন্য ব্যয় করা ১০,০০০ টাকা ঘূর্ণায়মান মূলধন। ভাসমান মূলধন বলতে এক উৎপাদনক্ষেত্র থেকে অন্য ক্ষেত্রে সহজে স্থানান্তরযোগ্য মূলধনকে বোঝায়।
HSC Economics 1st Paper Chapter 6 : মূলধন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 6 : মূলধন · MCQ
