উদ্দীপকের C ছকের সুবিধা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক হতে C দ্বারা যৌথমূলধনী কারবার নির্দেশ করা হয়েছে। যৌথমূলধনী কারবার বলতে বহুসংখ্যক ব্যক্তির যৌথ মালিকানায় গঠিত কারবার প্রতিষ্ঠানকে বোঝায়। নিচে এর সুবিধা বিশ্লেষণ করা হলো- ১. বৃহদায়তন উৎপাদন: যৌথ মূলধনী কারবার প্রতিষ্ঠার ক্ষেত্রে শেয়ারহোল্ডারদের সম্মিলিত প্রচেষ্টা ও জনসাধারণের মধ্যে ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে প্রচুর মূলধন সংগ্রহ করা সম্ভব হয়। এর. ফলে মূলধন নিবিড় বৃহদায়তন উৎপাদনে অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সংকোচের সুবিধা ভোগ করা যায়। ২. সীমাবদ্ধ দায়: এ কারবারের শেয়ারহোল্ডারদের দায় সীমাবদ্ধ। প্রত্যেক শেয়ারহোল্ডার নিজের শেয়ার অনুযায়ী কোম্পানির ঋণের জন্য দায়ী থাকেন। এ কারণে বিনিয়োগকারীরা এ ধরনের ব্যবসায়ে বিনিয়োগ করতে আগ্রহী হন। ৩. নিরবচ্ছিন্ন অস্তিত্ব: স্থায়িত্বের দিক থেকে যৌথ মূলধনী কারবার নিঃসন্দেহে একটি আদর্শ সংগঠন। আইনের মাধ্যমে সৃষ্ট বলে এর স্থায়িত্ব চিরন্তন। ফলে এ ধরনের প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি উৎপাদন পরিকল্পনা গ্রহণ করতে পারে। ৪. জনগণের আস্থা: যৌথ মূলধনী কারবার একটি নিবন্ধিত প্রতিষ্ঠান। এটি আইনের মাধ্যমে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এছাড়া এর হিসাব-নিকাশ প্রকাশ্যে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ কারবারের ওপর জনগণের আস্থা অনেক বেশি। ৫. সুদক্ষ ও কার্যকর ব্যবস্থাপনা: যৌথ মূলধনী কারবারের মূলধন বেশি বলে এ কারবার বেশি বেতনে দক্ষ ও অভিজ্ঞ কর্মী এবং ব্যবস্থাপক নিয়োগ করতে পারে। ফলে এ কারবার সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হয়। ৬. শেয়ারের হস্তান্তরযোগ্যতা: এ কারবারের শেয়ার স্টক এক্সচেঞ্জে সহজেই ক্রয়-বিক্রয় করা যায়। ফলে প্রয়োজনে যেকোনো শেয়ারহোল্ডার শেয়ার বিক্রয় করে নগদ টাকা সংগ্রহ করতে পারেন। ৭. সম্প্রসারণের সুযোগ: এ কারবারের মূলধনের প্রাচুর্যতার সাথে দক্ষ পরিচালনার সমন্বয় ঘটে। ফলে কোম্পানির আয়তন উত্তরোত্তর বাড়ানো সম্ভব হয়। সুতরাং উপরিউক্ত সুবিধার কারণে যৌথ মূলধনী কারবারের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
HSC Economics 1st Paper Chapter 6 : মূলধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 6 : মূলধন · সৃজনশীল
উদ্দীপকের C ছকের সুবিধা বিশ্লেষণ কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর