উদ্দীপকে A ও B ছকের মধ্যে কোনো মিল আছে কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছক A (ট্রেড লাইসেন্স) নির্দেশ করছে একমালিকানা কারবারকে এবং ছক B (চুক্তিবদ্ধ সম্পর্ক) নির্দেশ করছে অংশীদারি কারবারকে। হাঁ, একমালিকানা ও অংশীদারি কারবারের মধ্যে মিল আছে। যে কারবারে একজন মাত্র মালিক থাকে, মালিক নিজেই ব্যবসায় উপকরণ সংগ্রহ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে এবং এর লাভ-লোকসানের জন্যও তিনি দায়ী থাকে তাকে একমালিকানা কারবার বলে। অন্যদিকে, সকলের দ্বারা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বণ্টনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ককে অংশীদারি কারবার বলে। একমালিকানা ও অংশীদারি কারবার উভয়ই ব্যক্তিমালিকানাধীন কারবারি প্রতিষ্ঠান। নিচে এদের মধ্যকার মিলসমূহ আলোচনা করা হলো- ১. সহজভাবে গঠনযোগ্য: একমালিকানা ও অংশীদারি কারবার উভয়ই তুলনামূলক সহজে গঠন করা যায়। এক্ষেত্রে জটিল আইনগত প্রক্রিয়া নেই। ২. লাভের উদ্দেশ্যে গঠিত: একমালিকানা ও অংশীদারি কারবার উভয় প্রতিষ্ঠানই লাভ বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। ৩. আইনি সত্তা আলাদা নয়: একক মালিকানা ব অংশীদারি মালিকদের ব্যবসা আলদা আইনি হিসেবে গণ্য হয় না। ৪. অসীম দায়: একক মালিক ও অংশীদাররা ব্যক্তিগত সম্পদ দিয়ে ব্যবসার দায় পরিশোধে বাধ্য থাকে। ৫. পুঁজি সীমিত : একক মালিকানা বা অংশীদারি কারবার উভয়ক্ষেত্রেই পুঁজির উৎস সীমিত থাকে। ৬. সুষ্ঠু পরিচালনা: এ উভয় প্রতিষ্ঠানেই মালিক/মালিকরা দক্ষতার সাথে সুষ্ঠু ব্যবসা পরিচালনা করে থাকেন। ৭. স্থায়িত্ব কম: মালিকের মৃত্যু বা অক্ষমতায় একক মালিকানা বন্ধ হতে পারে। আর অংশীদারের মৃত্যু বা পদত্যাগে অংশীদারি কারবার প্রতিষ্ঠান ভেঙে যেতে পারে।
HSC Economics 1st Paper Chapter 6 : মূলধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 6 : মূলধন · সৃজনশীল
উদ্দীপকে A ও B ছকের মধ্যে কোনো মিল আছে কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর