উদ্দীপকের ১নং ও ২নং ছকের মধ্যে পার্থক্য আছে কি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ১নং ছকে স্থায়ী মূলধন এবং ২নং ছকে চলতি মূলধন নির্দেশ করা হয়েছে। যেসব মূলধন দীর্ঘদিন ধরে টিকে থাকে এবং বারবার ব্যবহারের পরেও যার কোন পরিবর্তন হয় না তাকে স্থায়ী মূলধন বলে। যেমন- যন্ত্রপাতি, দালানকোঠা ইত্যাদি। স্থায়ী মূলধন একবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায় না। তবে স্থায়ী মূলধনের অবচয় (depreciation) ঘটে। অন্যদিকে, যেসব মূলধন মাত্র একবার উৎপাদন কাজে ব্যবহার করা হয় তাকে চলতি মূলধন বলে। যেমন- পাট, কাঠ, তুলা, কয়লা ইত্যাদি চলতি মূলধনের অন্তর্গত। কেননা এগুলো একবার ব্যবহারের পর তার কোনো অস্তিত্ব থাকে না। স্থায়ী মূলধন ও চলতি মূলধনের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। যা নিম্নরূপ- i. স্থায়ী সম্পত্তির সাহায্যে স্থায়ী মূলধন প্রকাশ করা হয়। অন্যদিকে, চলতি সম্পত্তির সাহায্যে চলতি মূলধন প্রকাশ করা হয়। ii. স্থায়ী মূলধন নগদ আকারে রাখা যায় না। কিন্তু চলতি মূলধন নগদ আকারেও থাকে। iii. স্থায়ী মূলধন সহজে পরিবর্তন যোগ্য নয়। এটি অনমনীয়। কিন্তু চলতি মূলধন সহজে পরিবর্তনযোগ্য। এটি সাধারণত নমনীয়। iv. দীর্ঘমেয়াদি উৎস থেকে স্থায়ী মূলধন সংগ্রহ করা হয়। অন্যদিকে, স্বল্পমেয়াদি উৎস থেকে চলতি মূলধন সংগ্রহ করা হয়। v. প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির সাথে স্থায়ী মূলধন বৃদ্ধি করতে হয়। কিন্তু প্রাতিষ্ঠানিক আয় বৃদ্ধির জন্য চলতি মূলধন বৃদ্ধির প্রয়োজন হয় না। vi. ব্যবসায়ে দীর্ঘ সময় ধরে এ স্থায়ী মূলধনের অবস্থান লক্ষ করা যায়। কিন্তু ব্যবসায়ে সর্বোচ্চ ১ বছর পর্যন্ত চলতি মূলধনের অবস্থান লক্ষ করা যায়।
HSC Economics 1st Paper Chapter 6 : মূলধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 6 : মূলধন · সৃজনশীল
উদ্দীপকের ১নং ও ২নং ছকের মধ্যে পার্থক্য আছে কি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
2021-22 অর্থবছরে মোট মূলধন ছিল 20000 টাকা এবং 2022-23 অর্থ বছরে মোট মূলধনের পরিমাণ 25000 টাকা এবং অবচয়মূলক খরচ 500 টাকা।উত্তর
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং, উদ্দীপক অনুসারে মূলধন গঠনের হার