শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জনাব মুশফিক খানের বক্তব্যে 'তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জনাব মুশফিক খানের বক্তব্যে আমার 'পাঠ্যবইয়ের নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। 'নাগরিকের দায়িত্ব ও কর্তব্যবোধ একটি সচেতন, সংগঠিত ও কল্যাণমুখী সমাজ গঠনের জন্য অপরিহার্য। নাগরিক হিসেবে আমাদের যেমন অধিকার রয়েছে, তেমনি রাষ্ট্র, সমাজ ও অপর নাগরিকের প্রতি কিছু নির্দিষ্ট দায়িত্বও রয়েছে। এই দায়িত্ব পালন, করলেই সুশাসন, শান্তি ও সামগ্রিক উন্নয়ন সম্ভব হয়। তাই প্রতিটি নাগরিকের মধ্যে কর্তব্যবোধ জাগ্রত থাকা আবশ্যক। উদ্দীপকে দেখা যায়, জনাব মুশফিক খান এক জনসভায় সবাইকে রাষ্ট্র ও সমাজের কল্যাণে কিছু দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি দলীয় নেতা-কর্মীদের রাষ্ট্রের সংহতির বিরুদ্ধে কোনো কাজ না করার নির্দেশ দেন এবং রাষ্ট্রের প্রদত্ত দায়িত্ব পালনের মাধ্যমে সেবাবোধ জাগ্রত করার কথা বলেন। তার এই বক্তব্য নাগরিক কর্তব্যের প্রতিই ইঙ্গিত করে। প্রতিটি নাগরিকের উচিত-আইন মেনে চলা, শৃঙ্খলা রক্ষা করা, কর প্রদান করা, অন্যের অধিকার রক্ষা করা এবং জাতীয় সম্পত্তির সুরক্ষা করা। এছাড়া দুর্যোগকালীন সময়ে রাষ্ট্রের পাশে দাঁড়ানো, রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করাও নাগরিকের গুরুত্বপূর্ণ কর্তব্য। জনাব মুশফিক খানের বক্তব্যে, এই সব দায়িত্ব পালনের গুরুত্ব প্রতিফলিত হয়েছে, যা একটি সচেতন ও দায়িত্বশীল নাগরিক সমাজ গঠনের জন্য অপরিহার্য।

HSC Civics 1st Paper Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · Chapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার · সৃজনশীল

উদ্দীপকে জনাব মুশফিক খানের বক্তব্যে 'তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টির প…

উদ্দীপক

জনপ্রিয় নেতা জনাব মুশফিক খান এক জনসভায় বললেন, "সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য সবাইকে কতকগুলো দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্রের সংহতির বিরুদ্ধে কোনো কিছু করা থেকে আমাদের বিরত থাকতে হবে।" তিনি দলীয় নেতা-কর্মীকে এসব দায়িত্ব পালনের জন্য উৎসাহিত করলেন। তিনি আরও বললেন, "রাষ্ট্রপ্রদত্ত দায়িত্ব পালনের মধ্য দিয়ে সকলকে রাষ্ট্রের সেবা করার প্রতি যত্নশীল হতে হবে।

Chittagong · 2025

উত্তর

মাতৃভূমির প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই হচ্ছে দেশপ্রেম।

উত্তর

সুনাগরিক হওয়ার জন্য এবং নাগরিক অধিকার ভোগ এবং কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য পৌরনীতি পাঠ জরুরি। এক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সাম্য, উদারতা এবং সহনশীলতা অর্জনের জন্য পৌরনীতির শিক্ষাগ্রহণ প্রয়োজন। তাছাড়া সমার্জ, রাষ্ট্র ও বিশ্ব গঠনের প্রক্রিয়া পৌরনীতি শিক্ষার মাধ্যমেই অর্জন করা সম্ভব। তাছাড়া কল্যাণমূলক রাষ্ট্রের উপযোগী শিক্ষা অর্জনের জন্য, সংকীর্ণতা 'ও কুসংস্কারের বেড়াজাল ছিন্ন করে সুশাসন পরিচালনার জন্য কল্যাণকর আইন, সুশাসন ব্যবস্থা প্রবর্তন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য পৌরনীতির শিক্ষাগ্রহণের কোনো বিকল্প নেই।

উত্তর

উদ্দীপকে জনাব মুশফিক খানের বক্তব্যে আমার 'পাঠ্যবইয়ের নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। 'নাগরিকের দায়িত্ব ও কর্তব্যবোধ একটি সচেতন, সংগঠিত ও কল্যাণমুখী সমাজ গঠনের জন্য অপরিহার্য। নাগরিক হিসেবে আমাদের যেমন অধিকার রয়েছে, তেমনি রাষ্ট্র, সমাজ ও অপর নাগরিকের প্রতি কিছু নির্দিষ্ট দায়িত্বও রয়েছে। এই দায়িত্ব পালন, করলেই সুশাসন, শান্তি ও সামগ্রিক উন্নয়ন সম্ভব হয়। তাই প্রতিটি নাগরিকের মধ্যে কর্তব্যবোধ জাগ্রত থাকা আবশ্যক। উদ্দীপকে দেখা যায়, জনাব মুশফিক খান এক জনসভায় সবাইকে রাষ্ট্র ও সমাজের কল্যাণে কিছু দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি দলীয় নেতা-কর্মীদের রাষ্ট্রের সংহতির বিরুদ্ধে কোনো কাজ না করার নির্দেশ দেন এবং রাষ্ট্রের প্রদত্ত দায়িত্ব পালনের মাধ্যমে সেবাবোধ জাগ্রত করার কথা বলেন। তার এই বক্তব্য নাগরিক কর্তব্যের প্রতিই ইঙ্গিত করে। প্রতিটি নাগরিকের উচিত-আইন মেনে চলা, শৃঙ্খলা রক্ষা করা, কর প্রদান করা, অন্যের অধিকার রক্ষা করা এবং জাতীয় সম্পত্তির সুরক্ষা করা। এছাড়া দুর্যোগকালীন সময়ে রাষ্ট্রের পাশে দাঁড়ানো, রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করাও নাগরিকের গুরুত্বপূর্ণ কর্তব্য। জনাব মুশফিক খানের বক্তব্যে, এই সব দায়িত্ব পালনের গুরুত্ব প্রতিফলিত হয়েছে, যা একটি সচেতন ও দায়িত্বশীল নাগরিক সমাজ গঠনের জন্য অপরিহার্য।

উত্তর

উদ্দীপকে শেষ বক্তব্যটি হলো- "রাষ্ট্রপ্রদত্ত দায়িত্ব পালনের মধ্য দিয়ে সকলকে রাষ্ট্রের সেবা করার প্রতি যত্নশীল হতে হবে।” তার এ বক্তব্যটি যথার্থ। নাগরিকের কর্তব্য হচ্ছে রাষ্ট্রের সেবা করা এবং তার প্রতি দায়িত্বশীল থাকা। প্রতিটি নাগরিক রাষ্ট্র থেকে নানা সুবিধা ভোগ করে-নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা ও মৌলিক অধিকার। সেই সুবিধার বিনিময়ে রাষ্ট্রের আইন মানা, শৃঙ্খলা বজায় রাখা, কর প্রদান করা, ভোটাধিকার প্রয়োগসহ নানা দায়িত্ব পালন করা নাগরিকের কর্তব্য। এভাবেই রাষ্ট্রের প্রতি দায়িত্বশীলতা প্রদর্শন করে নাগরিকরা রাষ্ট্রের সেবা করে। উদ্দীপকে জনাব মুশফিক খান জনগণের উদ্দেশে বলেছেন, "রাষ্ট্র প্রদত্ত দায়িত্ব পালনের মধ্য দিয়ে সকলকে রাষ্ট্রের সেবা করার প্রতি যত্নশীল হতে হবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি নাগরিকদের কর্তব্য পালনের গুরুত্ব তুলে ধরেছেন। যদি প্রতিটি নাগরিক নিয়মিত কর প্রদান করে, আইন মেনে চলে, ভোটাধিকার প্রয়োগ করে এবং জাতীয় সম্পদ রক্ষা করে, তাহলে রাষ্ট্র কার্যকরভাবে জনগণের কল্যাণে কাজ করতে পারবে। উদাহরণস্বরূপ, দুর্যোগের সময় 'স্বেচ্ছায় সাহায্যে এগিয়ে আসা, সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখাও রাষ্ট্রের সেবার অংশ। আবার যদি কেউ নিজের দায়িত্ব পালনে অবহেলা করে, তাহলে 'রাষ্ট্রে বিশৃঙ্খলা, দুর্নীতি ও ন্যায়বিচারের অভাব দেখা দেয়, যা সুশাসনকে ব্যাহত করে। কাজেই মুশফিক খানের বক্তব্যটি বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক ও যৌক্তিক, কারণ রাষ্ট্রের অগ্রগতি নাগরিক দায়িত্ব পালনের উপর নির্ভর করে। সবশেষে বলা যায়, নাগরিকরা যদি সচেতনভাবে নিজেদের কর্তব্য পালন করে, তবে রাষ্ট্র হবে সুসংগঠিত, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী। জনগণের কর্তব্যপরায়ণতা মানেই রাষ্ট্রের শক্ত ভিত্তি।
HSCCivics 1st PaperChapter 5 : নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুজন 'ক' দেশের নাগরিক। সেই দেশে তাদের জনগোষ্ঠী নাগরিকতার মর্যাদা হতে বঞ্চিত। সম্প্রতি সে দেশের সেনাবাহিনী তাদের উপর নিপীড়ন ও নির্যাতন চালালে তারা সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশে চলে যায়। তারা এখন কোনো দেশের নাগরিক নয়। উক্ত নাগরিকদের নাগরিকত্ব আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Barisal · 2017

ক
বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
খ
নাগরিকতা বলতে কী বোঝায়?
গ
সুজনের দেশের জনগোষ্ঠীকে কী কী অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? বর্ণনা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত নাগরিকদেরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মাধ্যমে নাগরিকতা প্রদানের দ্বারা কীসের প্রতি ইঙ্গিত করা হয়? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.নাগরিকতা বলতে কী বোঝায়?

নাগরিকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সম্প্রতি A ও B দেশের দীর্ঘদিনের ছিটমহল বিরোধ সমস্যার সমাধান হয়েছে। ফলে দীর্ঘদিন পর ছিটমহলবাসীরা তাদের নাগরিক অধিকার ফিরে পেল। কয়েক মাস আগে B দেশের ছিটমহলবাসীরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে। জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পেরে তারা মহাখুশি।

Jessore · 2017

ক
মানবাধিকার কী?
খ
সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত 'B′B^{\prime} দেশের ছিটমহলবাসীরা ভোট প্রদানের পর কোন অধিকার ফিরে পেল? ব্যাখ্যা করো।
ঘ
"স্বাধীন দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসীকে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করতে হবে।" বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?

সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানবাধিকার কী?

মানবাধিকার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সম্প্রতি M দেশের একটি গোষ্ঠী ও সংস্থা সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়কে অমানবিক অত্যাচার ও নির্যাতন করছে। উক্ত সম্প্রদায়ের লোকেরা আত্মরক্ষার্থে B ও C দেশে আশ্রয় লাভের চেষ্টা করছে। এছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলো M দেশকে এ সমস্যা সমাধানের তাগিদ দিচ্ছে।

Sylhet · 2017

ক
নৈতিক কর্তব্য কী?
খ
লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায় কোন কোন অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর M রাষ্ট্রের আচরণ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?

লালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নৈতিক কর্তব্য কী?

নৈতিক কর্তব্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত নাগরিকদেরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মাধ্যমে নাগরিকতা প্রদানেরসুজনের দেশের জনগোষ্ঠীকে কী কী অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? বর্ণনা করো।নাগরিকতা বলতে কী বোঝায়?বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?"স্বাধীন দেশের নাগরিক হিসেবে ছিটমহলবাসীকে অধিকার ভোগের পাশাপাশি কর্তব্যও পালন করউদ্দীপকে বর্ণিত 'B [গণিত] দেশের ছিটমহলবাসীরা ভোট প্রদানের পর কোন অধিকার ফিরে পেলসামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?মানবাধিকার কী?"উদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর M রাষ্ট্রের আচরণ মানবাধিকারেউদ্দীপকে বর্ণিত সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায় কোন কোন অধিকার থেকে বঞ্চিত? ব্যাখ্যলালফিতার দৌরাত্ম্য বলতে কী বোঝায়?নৈতিক কর্তব্য কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।