উদ্দীপকের আলোকে বাংলাদেশে বৈদেশিক সাহায্যের গুরুত্ব আলোচনা কর।
উত্তর: বাংলাদেশে বৃহৎ প্রকল্প বাস্তবায়নে বৈদেশিক সাহায্য বা ঋণ খুবই গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক উন্নয়নকে সুদৃঢ় করার জন্য আর্থ-সামাজিক অবকাঠামো নির্মাণে সরকারকে বিপুল অর্থ ব্যয় করতে হয়। বৃহৎ অবকাঠামো নির্মাণে শুধু অভ্যন্তরীণ উৎসের অর্থায়ন যথেষ্ট নয়। বৈদেশিক ও অভ্যন্তরীণ উৎসের যৌথ অর্থায়নে বৃহৎ প্রকল্প বাস্তবায়ন সম্ভব। বৈদেশিক সাহায্যের বা ঋণের ফলে বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তায়ন করা যায়। উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের জন্য অনেক সময় বৈদেশিক সাহায্যের ওপর নির্ভর করতে হয়। দেশের বাজেটের হয় বিরাট অংশ বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল। অর্থাৎ দেশের অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা বিদেশি সরকারের কাছ থেকে প্রাপ্ত ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঋণের মেয়াদের দৃষ্টিকোণ থেকে বৈদেশিক উৎস থেকে প্রাপ্ত ঋণ সুবিধাজনক। কারণ বৈদেশিক ঋণ দীর্ঘমেয়াদি হয়ে থাকে এবং ঋণদানকারী দেশ বা সংস্থা ঋণ মওকুফ করে থাকে। সুতরাং, অভ্যন্তরীণ উৎস থেকে অর্থের সংস্থান করতে না পারলে বৈদেশিক সাহায্য বা ঋণ বাংলাদেশের মতো দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Economics 2nd Paper Chapter 8 : আন্তর্জাতিক বানিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 8 : আন্তর্জাতিক বানিজ্য · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশে বৈদেশিক সাহায্যের গুরুত্ব আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
