বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্য না বাণিজ্য কোনটি গুরুত্বপূর্ণ? উদ্দীপকের আলোক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত দেশটির অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য অধিক প্রয়োজনীয় বলে আমি মনে করি। বৈদেশিক সাহায্য দেশের অর্থনীতির পরমুখাপেক্ষিতা বৃদ্ধি করে এবং দেশের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নষ্ট করে। অপরদিকে, বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশকে স্বনির্ভর করে। বৈদেশিক সাহায্য সাধারণত শর্তযুক্ত থাকে, কিন্তু বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে অর্জিত অর্থ শর্তহীন। তাই বৈদেশিক সাহায্যে শ্রমের গতিশীলতা বৃদ্ধির হার কম। অপরদিকে, বৈদেশিক বাণিজ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা শিল্পে শ্রমের গতিশীলতা বেশি। বৈদেশিক বাণিজ্য থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব, যা সামগ্রিক উন্নয়নের জন্য ব্যয় করা যেতে পারে। কিন্তু বৈদেশিক সাহায্য থেকে প্রাপ্ত অর্থদাতাদের নির্দেশিত খাতেই কেবল ব্যয় করতে হয়। অর্থাৎ দাতাদের অর্থ এমন সব ক্ষেত্রেই কেবল ব্যবহার করার অনুমতি থাকে, যার মাধ্যমে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নাও হতে পারে। কিন্তু বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে অর্জিত অর্থ স্বাধীনভাবে যেকোনো ক্ষেত্রে ব্যয় করার সামর্থ্য সংশ্লিষ্ট দেশটির থাকে। এ কারণেই সাহায্যের পরিবর্তে বাণিজ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। উদ্দীপকের 'A [গণিত] দেশটির ক্ষেত্রে দেখা যায়, বৈদেশিক সাহায্য গ্রহণ করতে গেলে তা শর্তযুক্ত হয়ে পড়ে, যা দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি। যেহেতু শর্তযুক্ত সাহায্য দেশের নিজস্ব সিদ্ধান্ত ও স্বার্থকে ক্ষুণ্ণ করে এবং দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়, তাই সার্বভৌমত্ব রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য 'A [গণিত] দেশটির উচিত সাহায্যের ওপর নির্ভর না করে বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।'
HSC Economics 2nd Paper Chapter 8 : আন্তর্জাতিক বানিজ্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 8 : আন্তর্জাতিক বানিজ্য · সৃজনশীল
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্য না বাণিজ্য কোনটি গুরুত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
