উদ্দীপকের আলোকে ক্রমবর্ধমান সরকারি ব্যয় বৃদ্ধির কারণসমূহ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের ভিত্তিতে সাম্প্রতিককালে সরকারের ব্যয় বৃদ্ধির কারণসমূহে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার, নগর ও শহরায়ন, বিদ্যুৎ, জ্বালানি ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, ঋণ পরিশোধ ও ভর্তুকি প্ৰদান মানবসম্পদ উন্নয়ন, দেশরক্ষা ও সামাজিক নিরাপত্তা ব্যয় বৃদ্ধি। সরকারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের জন্য যে ব্যয় নির্বাহ করে তাকে সরকারি ব্যয় বলে। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও গ্রামীণ অবকাঠামোর আর্থসামাজিক উন্নয়নে অনুন্নয়ন ও উন্নয়ন ব্যয়সহ সরকার প্রতিবছর প্রচুর অর্থ ব্যয় করে। শিক্ষার সম্প্রসারণ ও গুণগত মানোন্নয়ন, নারী শিক্ষার উন্নয়ন, মেধাবৃত্তি, কারিগরি শিক্ষার প্রসার এবং উচ্চ শিক্ষার প্রসারে সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে, যা সাম্প্রতিককালে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। নগরায়ণ ও শহরায়নের ফলে নাগরিকের জীবনযাত্রার মান বর্ধিত করতে ও বিভিন্ন সংস্কারের নিমিত্তে সরকার অর্থ ব্যয় করে থাকে । চাহিদা বৃদ্ধি পাওয়ায় ঘাটতি মেটাতে বিদ্যুৎ ও জ্বালানির উৎপাদন, সঞ্চালন, বিতরণ প্রভৃতিতে সরকার প্রচুর অর্থ বরাদ্দ রাখে। জনস্বাস্থ্য দেশরক্ষা, সামাজিক নিরাপত্তা রক্ষার্থে সরকারের ব্যয় সাম্প্রতিককালে পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি। এছাড়া অবকাঠামোগত ব্যয়সহ সামগ্রিক ব্যয়ের ঘাটতি মেটাতে সরকার যে ঋণ গ্রহণ করে তা পরিশোধ ও তার সুদের বিপরীতেও সরকারি ব্যয়ের বৃহৎ অংশ ব্যয়িত হয়। উল্লিখিত ক্ষেত্রসমূহে সময়ের সাথে বর্ধিত জনসংখ্যার বাড়তি চাহিদা সামাল দিতে ক্রমশ বর্ধমান হারে ব্যয় বৃদ্ধি করতে হচ্ছে।
HSC Economics 2nd Paper Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 9 : সরকারী অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ক্রমবর্ধমান সরকারি ব্যয় বৃদ্ধির কারণসমূহ বর্ণনা কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর