নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও জনাব মামুন তিন বছর পূর্বে 'ফাহিম লিঃ-এর প্রথম বারের মতো শেয়ার বিক্রির প্রস্তাব দেখে আকৃষ্ট হয়ে তা ক্রয় করেন। বর্তমানে জরুরি প্রয়োজনে তিনি উক্ত শেয়ার বিক্রয় করতে চান । [চ. বো. '১৬] Q. বর্তমানে উক্ত শেয়ার বিক্রয়ের জন্য জনাব মামুনের নিচের কোনটি প্রয়োজন হবে? i. প্রাথমিক বাজার ii. সেকেন্ডারি বাজার iii. সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: প্রথমবার শেয়ার বিক্রির স্থান হলো প্রাথমিক বাজার, কিন্তু আগে ইস্যু করা শেয়ার পুনরায় কেনাবেচা হয় সেকেন্ডারি বাজারে। জনাব মামুন বর্তমানে নিজের শেয়ার বিক্রি করতে চান বলে তাঁর ক্ষেত্রে সেকেন্ডারি বাজার প্রযোজ্য। এই বাজারের কার্যক্রম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ন্ত্রণাধীন।
HSC Economics 2nd Paper Chapter 6 : অর্থায়ন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 6 : অর্থায়ন · MCQ